বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয়

বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয় তা মূলত নির্ভর করে বিশ্বে কতটি দেশের মধ্যে কোন কোন দেশের লাইব্রেরিগুলো সেরা ও আকর্ষণীয় এবং চমৎকার।
বিশ্বে-কোন-লাইব্রেরিগুলো-সবচাইতে-সুন্দর-ও-আকর্ষণীয়
পৃথিবী নামক গোলক ধাঁধাঁয় মোট দেশ রয়েছে ২০৬টি। কিন্তু জাতিসংঘ ২টি সদস্য দেশকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ধরে নিয়ে বর্তমানে পৃথিবীতে মোট দেশের সংখ্যা ধরা হয় ১৯৫টি। প্রকৃতপক্ষে প্রতিটি দেশেই বিভিন্ন ধরণের লাইব্রেরি রয়েছে। কিন্তু এদের মধ্যে সবথেকে সুন্দর, আকর্ষণীয় বেশকিছু লাইব্রেরির তথ্য নিম্নে তুলে ধরা হলো।

সূচিপত্রঃ বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয়

বিশ্বের চমৎকার ও আকর্ষণীয় বিভিন্ন লাইব্রেরির সমূহ
বিশ্বে সবচাইতে বড় লাইব্রেরিটি কোথায় অবস্থিত
বিশ্বে কোন কোন দেশের মানুষ বেশি বই পড়ে
বই পড়ার উপকারিতা কি হতে পারে
বাংলাদেশের সবচাইতে বড় লাইব্রেরি কোনটি
বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয়-শেষ কথা

বিশ্বের চমৎকার ও আকর্ষণীয় বিভিন্ন লাইব্রেরির সমূহঃ

একটি লাইব্রেরি মানে হলো যেখানে ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, স্থাপত্য সর্বোপরি সুপ্রাচীন কাঠামোসহ ভবিষ্যৎমুখী নকশা। সুতরাং আজকে বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয় তার বেশ কিছু বর্ণনানুক্রমিক ধারাবাহিক ভাবে নিন্মে প্রদত্ত হলোঃ

তিয়ানজিন বিনহাই লাইব্রেরি, চীন

বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয় এর মধ্যে এশিয়া মহাদেশের অন্যতম এবং সুপ্রাচীন তিয়ানজিন বিনহাই লাইব্রেরি। যার বুকশেলফগুলো ঢেউয়ের মতো এবং এর রয়েছে বিশালাকার গোল অডিটোরিয়াম যা এই লাইব্রেরিকে অন্যদের থেকে আলাদা করেছে। বলা যায় বিশ্বের সবথেকে ভবিষ্যৎমুখী লাইব্রেরির এটি একটি। অর্থাৎ এই লাইব্রেরির একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এখানে প্রবেশ করলে বিজ্ঞান এবং কল্পকাহিনীর জগতের মতো একটি অন্যরকম অনুভূতি অনুভব হয়ে থাকে। বর্তমানে এই লাইব্রেরিতে রয়েছে নানা গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ। মোটকথা দৃষ্টিনন্দন, সুপ্রাচীন এবং ইতিহাস ও ঐতিহ্য নির্ভরতার সাক্ষী এই লাইব্রেরিটি বর্তমানে বিশ্বের ১০টি লাইব্রেরির মধ্যে একটি।

আরও পড়ুন ঃ ঢাকা হতে কক্সবাজার চলাচলকারী ট্রেনের তালিকা সময়সূচি ভাড়া

এ ছাড়াও চীনে আরেকটি লাইব্রেরি রয়েছে, যেটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত লাইব্রেরি। অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরি অব চায়না। বর্তমানে এই লাইব্রেরিতে রয়েছে ২,৮৯,৮০,৭৭৭টি বই এবং প্রায় ১২ লক্ষ সাময়িকী। এই লাইব্রেরিটি স্থাপিত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে চীনের বেইজিংয়ে। মোটকথা চীনের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত সকল ধরণের বই অর্থাৎ চীনা সাহিত্যের একটি বড় সংগ্রহ রয়েছে এই লাইব্রেরিতে।

বিবলিওথেকা আলেকজান্দ্রিনা. আলেকজান্দ্রিয়া, মিশর

এই লাইব্রেরির দৃষ্টিনন্দর স্থাপনায় রয়েছে বিশাল ঢালু ছাদ এবং সুবিস্তৃত পাঠ কক্ষ। অর্থাৎ প্রাচীন আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির আধুনিক শ্রদ্ধার্ঘ হিসেবে নির্মিত। মোট কথা হলো, আধুনিক নকশা এবং গভীর ঐতিহাসিক গুরুত্বকে একসঙ্গে মিলিয়ে চমৎকার একটি সংমিশ্রণ দেখতে পাওয়া যায় মিশরের এই লাইব্রেরিতে।

ট্রিনিটি কলেজ লাইব্রেরি, ডাবলিন, আয়ারল্যান্ড

এই লাইব্রেরিতে প্রবেশ করলে আপনার মনে হবে, যেন সরাসরি কোন ফ্যান্টাসি চলচ্চিত্র থেকে উঠে এসেছে। কারণ এই লাইব্রেরির বৈশিষ্ট্যগুলো মধ্যে রয়েছে, দীর্ঘ লম্বা রুম, বুকশেলফগুলো অত্যন্ত উঁচু কাঠের, খিলানাকৃতির ছাদ ইত্যাদি। এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে প্রায় ২ লাখেরও বেশি প্রাচীন বই, যেটির কারণে এই লাইব্রেরি অন্যদের থেকে আলাদা। আরেকটি কারণ হলো বেশি প্রাচীন বই থাকার কারণে এই লাইব্রেরিটি বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা লাইব্রেরিগুলোর মধ্যে একটিতে রূপান্তর হয়েছে। সর্বোপরি এই ট্রিনিটি কলেজ লাইব্রেরিতেই রয়েছে বিখ্যাত বুক অব কেলস। বর্তমানে বিশ্বের ১০টি লাইব্রেরির মধ্যে এই লাইব্রেরিটিও অন্যতম একটি।

অ্যাডমন্ট অ্যাবি লাইব্রেরি, অস্ট্রিয়া

অস্ট্রিয়ার অ্যাডমন্টে অবস্থিত এই লাইব্রেরিটি সারাবিশ্বে সুন্দর মঠ লাইব্রেরি হিসেবে পরিচিত। অর্থাৎ এই লাইব্রেরির ভেতরটি সাদা-সোনালী যা, বারোক স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। বিভিন্ন আঁকিবুঁকির ছাদ এবং নানা অলংকৃত ভাস্কর্যে যখন এর উপর প্রকৃতির আলো পড়ে তখন ঝলমল করে উঠে, মনে হয় যেন পুরো স্থানটিই একটি স্বগীয় আভা বলয়ের মধ্যে অবস্থিত। অর্থাৎ দৃষ্টিনন্দন সৌন্দর্যের জন্য এটিও বিশ্বের ১০টি লাইব্রেরির মধ্যে অন্যতম একটি।

জর্জ পিবডি লাইব্রেরি, যুক্তরাষ্ট্র

এই লাইব্রেরিটি বাল্টিমোর, যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং ‘ক্যাথেড্রাল অব বুকস’ নামেও পরিচিত। এর দৃষ্টিনন্দন স্থাপনায় রয়েছে পাঁচ স্তরের ঢালাই করা লোহার বারান্দা, যেটি চমৎকার নাটকীয়তায় ওপরে স্কাইলাইট পর্যন্ত উঠে গেছে। নানা সংগ্রহ এবং দৃষ্টিনন্দন কারুকার্যের জন্য খ্যাত এই লাইব্রেরিটিও বিশ্বের ১০টি লাইব্রেরির মধ্যে একটি অন্যতম।

লাইব্রেরি অব কংগ্রেস, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত লাইব্রেরি অব কংগ্রেসকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিগুলো একটি। বর্তমানে এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে প্রায় ৩,৩০,১২,৭৫০টি বই, রেকর্ডিংস, নানান মানচিত্র এবং বিভিন্ন পান্ডুলিপিসমূহ। মূলত এই লাইব্রেরিটি স্থাপিত হয় ১৮০০ খ্রিষ্টাব্দে এবং তৎকালীন প্রেসিডেন্ট জন অ্যাডমস যখন সকল সরকারি কার্যাবলি ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটন ডিসিতে স্থানান্তরের করেন ঠিক ঐ সময় এই লাইব্রেরিটিও ওয়াশিংটন ডিসিতে আনা হয়। থমাস জেফারসন বিল্ডিংয়ের এই লাইব্রেরিটিতে রয়েছে বিশাল সিঁড়ি, মোজাইক, নানান দেয়ালচিত্র এবং বিস্ময়কর পাঠকক্ষ, যা যে কাউকেই মোহিত করতে পারে।

স্ত্রাহভ মনাস্টেরি লাইব্রেরি, চেক প্রজাতন্ত্র

স্ত্রাহভ মনাস্টেরি লাইব্রেরিটি চেক প্রজাতন্ত্রের প্রাগে অবস্থিত অত্যন্ত দৃষ্টিনন্দন একটি লাইব্রেরি। অর্থাৎ এই লাইব্রেরির অন্যতম আকর্ষণীয় বিষয় হলো নিখুঁতভাবে আঁকা ছাদ এবং প্রাচীন গ্লোব। এ ছাড়াও এখানে রয়েছে শতাব্দী প্রাচীন পান্ডুলিপির অসাধারণ সব সংগ্রহ এবং বিশেষ করে থিওলজিক্যাল হল ও ফিলোসফিক্যাল হলগুলি এই লাইব্রেরিকে আলাদা একটি মর্যাদায় অধিষ্ঠিত করেছে, যার কারণে বর্তমানে এটিও একটি বিশ্বের ১০টি লাইব্রেরির মধ্যে অন্যতম।

স্টুটগার্ট সিটি লাইব্রেরি, জার্মানি

জার্মানির স্টুটগার্টে অবস্থিত অত্যন্ত দৃষ্টিনন্দন এবং বিশ্বের ১০টি লাইব্রেরির মধ্যে একটি এই স্টুটগার্ট সিটি লাইব্রেরিটি। মূলত এই লাইব্রেরির ভেতরটা পুরো সাদা এবং কিউবিক আকৃতির, যেটি উন্মুক্ত বিন্যাসে একটি অনন্য পাঠ পরিবেশ তৈরি করে থাকে। অর্থাৎ মিনিমালিষ্ট ও ভবিষ্যৎমুখী এই লাইব্রেরিটি ক্লাসিক নকশার সম্পূর্ণ বিপরীত।

আরও পড়ুন ঃ ফিফা বিশ্বকাপ ২০২৬ কখন কোথায় ও কয়টি দল

উপরোক্ত লাইব্রেরিটি ছাড়াও জার্মানিতে ডয়েচে বিবলিওথিক লাইব্রেরি নামক একটি লাইব্রেরি রয়েছে, যেটি পৃথিবীর অন্যতম বড় লাইব্রেরিগুলোর মধ্যে একটি। বর্তমানে এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে প্রায় ২,৪৪,৮৭,০১০টি বই ও প্রকাশনাসমূহ। আসলে এই লাইব্রেরিটি জার্মানির জাতীয় গ্রন্থাগার, যা স্থাপিত হয় ১৯১২ খ্রিষ্টাব্দে। আর এই লাইব্রেরিটি মূলত জার্মান ভাষার প্রকাশনা সংগ্রহ করে থাকে পাশাপাশি জার্মানিতে প্রকাশিত অন্য ভাষার প্রকাশনাও এখানে সংগ্রহ করা হয়ে থাকে।

রয়্যাল পর্তুগিজ ক্যাবিনেট অব রিডিং, ব্রাজিল

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থিত রয়্যাল পুর্তগিজ ক্যাবিনেট অব রিডিং লাইব্রেরিটি বর্তমানে বিশ্বের ১০টি দৃষ্টিনন্দন লাইব্রেরিগুলোর মধ্যে একটি। মূলত এই লাইব্রেরিকে বলা হয়, লুকানো রত্ন। অর্থাৎ লাইব্রেরির ভিতর্টা কাঠের সূক্ষ্ম খোদাই করা এবং দৃষ্টিনন্দন রঙিন কাঁচের স্কাইলাইটে তৈরিকৃত একটি অনন্য স্থাপনাসমূহ। যদি কখনো আপনি এই লাইব্রেরির ভেতরে প্রবেশ করেন, তাহলে আপনার মনে হতেই পারে, যেন উনিশ শতকের কোন রাজকীয় পাঠকক্ষে আমি আছি।

বিবলিওতেকা জোয়ানিনা, পর্তুগাল

পর্তুগালের কোইম্ব্রা বিশ্ববিদ্যালয়ে ১০ শতকে নির্মিত বিবলিওতেকা জোয়ানিনা লাইব্রেরিটি। এই লাইব্রেরির একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো পোকামাকড় থেকে রক্ষা করার জন্য লাইব্রেরির ভিতরে বাদুড় রাখা হয়। অর্থাৎ পৃথিবীর ১০টি দৃষ্টিনন্দন লাইব্রেরির মধ্যে বিবলিওতেকা জোয়ানিনা লাইব্রেরি একটি অন্যতম। এই লাইব্রেরির দৃষ্টিনন্দন বিষয়গুলি হলো, সোনালি কাঠের কাজ, সারি সারি প্রাচীন চামড়ায় বাঁধানো বইসমূহ এবং সমৃদ্ধভাবে আঁকা ছাদ, যেটি জ্ঞানের রাজকীয় ধনভান্ডারের মতো মনে হতেই পারে।

ষ্টেট লাইব্রেরি অব ভিক্টোরিয়া, অষ্ট্রেলিয়া

অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত এই লাইব্রেরিটি ১৮৫৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আসলে এই লাইব্রেরির অন্যতম সুন্দরতম দিক হলো, সুবিশাল গম্বুজাকৃতির ‘লা ট্রোব রিডিং রুমটি। যা দেখলেই ঐতিহাসিক স্থাপনার দৃশ্য মনে ভেসে উঠে।

ষ্টারফিল্ড লাইব্রেরি, দক্ষিণ কোরিয়া

এশিয়া মহাদেশের অন্তর্গত দক্ষিণ কোরিয়ার সিউলে ২৮৫৬ সালে প্রতিষ্ঠিত হয় এই লাইব্রেরিটি। আধুনিক নকশা এবং প্রায় ১৩ মিটার উঁচু বিশাল বুকষেলফ এবং তাকের জন্য এই লাইব্রেরিটি দারুণ জনপ্রিয়।

ন্যাশনাল লাইব্রেরি অব কানাডা

কানাডায় অবস্থিত এই লাইব্রেরিটিকে বলা হয় বিশ্বের তৃতীয় বৃহত্তম লাইব্রেরি। বর্তমানে এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে প্রায় ২,৬০,০৬,০৫৪টি বই। মূলত এই লাইব্রেরিটি কানাডা কেন্দ্রীয় সরকারের একটি বিভাগ। অর্থাৎ কানাডার ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত সকল ধরণের লেখা ছবি. দলিলপত্র সংগ্রহ এবং সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত।

ব্রিটিশ লাইব্রেরি

এই লাইব্রেরিটি যুক্তরাজ্যের জাতীয় গ্রন্থাগার. যা ১৭৫৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মোটকথা পৃথিবীর বিখ্যাত সকল গবেষণা গ্রন্থাগারগুলোর একটি এই লাইব্রেরিটি। বর্তমানে এই লাইব্রেরিতে সংগৃহীত বইয়ের সংখ্যা হলো ২,৩৫,০০০,০০টি এবং বিভিন্ন সব ভাষার বই রয়েছে ১,৫৫,০০০,০০ এরও বেশি। মজার বিষয় হলো প্রতি বছর প্রায় ৩০ লাখ নতুন বই যুক্ত হয় এই লাইব্রেরির সংগ্রহশালায়।

হাভার্ড বিশ্ববিদ্যালয় লাইব্রেরি

হাভার্ড বিশ্ববিদ্যালয় লাইব্রেরিটি ১৬৩৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এটি আমেরিকার সবচেয়ে পুরোনো লাইব্রেরি এবং পৃথিবীর প্রাচীনতম একাডেমিক লাইব্রেরির মধ্যে সর্বোত্তম। এ ছাড়াও এই লাইব্রেরিকে বলা হয় পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম লাইব্রেরি। ৯০টি শাখা সমন্বয়ে প্রায় ১ কোটি ৫০ লক্ষ বইয়ের সংগ্রহ রয়েছে এই লাইব্রেরিতে।

ন্যাশনাল ডায়েট লাইব্রেরি

এই লাইব্রেরিটি জাপানের টোকিওতে ১৯৪৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মূলত এই লাইব্রেরিটি জননীতি সংক্রান্ত গবেষণার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ বিজ্ঞান ধর্ম, রাজনীতি, আইন, মানচিত্র এবং সংগীতসহ নানা ধরণের বই রয়েছে এই লাইব্রেরিতে। বর্তমানে এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে প্রায় ১,৪৩,০৪,১৩৯টি বই।

বিশ্বে সবচাইতে বড় লাইব্রেরিটি কোথায় অবস্থিতঃ

বর্তমানে বিশ্বে সবচাইতে বড় লাইব্রেরিটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। অর্থাৎ লাইব্রেরি অব কংগ্রেসই হলো বিশ্বের সবচাইতে বড় লাইব্রেরি, যেটি প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিষ্টাব্দে।

বিশ্বে কোন কোন দেশের মানুষ বেশি বই পড়েঃ

বর্তমানে সারা বিশ্বে বই পড়া মানুষের সংখ্যা তুলনামূলকভাবে হ্রাস পাচ্ছে। তবে একটি জরিপ অনুযায়ী দেখা যায়, বর্তমানে সারাবিশ্বের মধ্যে সবথেকে বেশি বই পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার জনগণ। অর্থাৎ গড়ে তারা বছরে পড়ে ১৭টি করে বই। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য।

অর্থাৎ গড়ে প্রতি বছর বইপড়ার দেশগুলির মধ্যে যেমন-মার্কিন যুক্তরাষ্ট্র ১৭টি বই, ভারত ১৬টি বই, যুক্তরাজ্য ১৫টি বই, ফ্রান্স পড়ে ১৪টি বই এবং ইতালীতে বছরে গড় বই পড়ে ১৩টি করে।

বই পড়ার উপকারিতা কি হতে পারেঃ

বই পড়ার একাধিক উপকারিতা ও প্রয়োজনীয়তা রয়েছে। যেমন বই পড়লে কল্পনা শক্তি বৃদ্ধি পায়, জ্ঞান বাড়ে, শব্দ ভান্ডার বৃদ্ধি ঘটে এবং সেইসাথে শব্দের প্রতি আয়ত্ত হয়, বই পড়লে নতুন ভাষা শেখা ও জানা যায়, লেখার দক্ষতা বৃদ্ধি ঘটে, নিঃসঙ্গতা কাটে, মন সদা প্রফুল্ল থাকে, অনুপ্রেরণা জাগ্রত হয়, সহানুভুতিশীল হওয়া যায়, মনে প্রশান্তি মিলে, বিনোদনের খোরাক যোগে, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করা যায় এবং সর্বোপরি যাদের আলঝেইমারজনিত সমস্যা আছে তাদের স্মৃতিলোপের ঝুঁকি হ্রাস করে।

বাংলাদেশের সবচাইতে বড় লাইব্রেরি কোনটিঃ

বাংলাদেশের সবচাইতে বড় লাইব্রেরিটি ঢাকায় অবস্থিত। অর্থাৎ সুফয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার লাইব্রেরিটি বর্তমানে কেন্দ্রীয় গণগ্রন্থাগার বা সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি হিসেবে সমধিক পরিচিত। আর এই লাইব্রেরিটি ১৯৫৩ খ্রিষ্টাব্দে ঢাকার শাহবাগে প্রতিষ্ঠিত হয়।

বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয়-শেষ কথাঃ

আশা করি উপরোক্ত তথ্যে বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয় তা জানতে ও বুঝতে পেরেছেন। আজকের আলোচনায় বিশ্বের সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় লাইব্রেরিগুলোর তথ্যের সাথে আরও কিছু বিখ্যাত লাইব্রেরির তথ্যও তুলে ধরা হয়েছে। সুতরাং বর্ণিত তথ্যগুলো অবশ্যই আপনাদের জ্ঞান ভান্ডার বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করি।

আরও পড়ুন ঃ স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণসমূহ ও প্রতিকার

আসলে সৌন্দর্য বা সুন্দরের কোন শেষ নেই। কিন্তু এর মধ্যেও অসম্ভব সুন্দর বা সেরা বা সবথেকে উত্তম ইত্যাদি বিষয়গুলো থেকেই যায়। কারণ প্রতিটা দেশেরই নানা ধরণের লাইব্রেরি রয়েছে, এর মধ্যে সরকারি, ব্যক্তি উদ্যোগ বা বেসরকারি লাইব্রেরিসমূহ অনেক। এদের মধ্যে সারা বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয় তা জানাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর শুধুমাত্র সেই কারণে আজকে বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয় বিষয়টি আলোচনা করা হয়েছে। যাইহোক, পরিশেষে আজকের আর্টিকেলে আপনাদের দীর্ঘ উপস্থিতি এবং সময় দেয়ার জন্য www.mithurajit.com এর পক্ষ হতে আপনাকে অসংখ্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।