রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা

রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা জানতে নিচের লেখাগুলো মনোযোগ সহকারে পড়তে থাকুন।
রাজশাহী-শহরে-খাবার-হোটেলের-তালিকা
বর্তমানে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে নানা ধরণের খাবার হোটেল রয়েছে। এগুলোর মধ্যে ফাস্ট ফুড, থাই ও চায়নিজ, বিরিয়ানি, কালা ভুনা, ফুচকা, চটপটি, কালাইরুটিসহ আমিষ ও নিরামিষ এবং বিভিন্ন ঐতিহ্যবাহী ও বাংলা খাবার বিদ্যমান।

পোষ্ট সূচিপত্রঃ রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা

থাই, চায়নিজ ও ইন্ডিয়ান খাবার হোটেল
বিভিন্ন বাংলা খাবারের হোটেল
কালাই রুটির হোটেল/দোকান
নিরামিষভোজী হোটেল সমূহ
নো-বিফ খাবার হোটেল
সুস্বাদু জিলাপীর দোকান
বিভিন্ন মিষ্টির দোকান
বিভিন্ন স্থানের স্ট্রিট ফুড
রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা-শেষ কথা

থাই, চায়নিজ ও ইন্ডিয়ান খাবার হোটেলঃ

মাষ্টারশেফ বর্তমানে দুই স্থানে অবস্থিত, একটি মাষ্টারশেফ (চাইনিজ), যা অলকার মোড়ে অবস্থিত এবং মাষ্টারশেফ (বাংলা) লক্ষীপুর মোড়ে অবস্থিত। অর্থাৎ মাষ্টারশেফ (বাংলা)-তে পাবেন সুস্বাদু নানা ধরণের গরুর মাংস, হালিম, নান গ্রিল, মোগলাই, এগ রাইস ইত্যাদি। আবার মাষ্টারশেফ (চাইনিজ)-এ পাবেন হায়দ্রাবাদ বিরিয়ানি, এগ রাইস, চিকেন রাইস, গ্রিল, কাশ্মীর নান, চিকেন স্যুপ, থাই স্যুপ, ফ্রাইড চিকেন, বোরহানি, টিকিয়া এবং ঠান্ডা পানীয়।

আরও পড়ুন ঃ রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ

নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত নানকিং চাইনিজ রেষ্টুরেন্ট-এ পাবেন ফ্রাইড রাইস, এগ রাইস, চিকেন স্যুপ, ফ্রাইড চিকেন, বোরহানি, টিকিয়া এবং ঠান্ডা পানীয় ইত্যাদি।

রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা নগরীর এর মধ্যে কাজিহাটায় গ্র্যান্ড রিভারভিউ হোটেল-এ পাবেন ইন্ডিয়ান উল্লেখযোগ্য খাবার। যেমন-কাবাব, হায়দ্রাবাদ বিরিয়ানি, এগ রাইস, ফ্রাইড চিকেন, বোরহানি, টিকিয়া এবং ঠান্ডা পানীয় ইত্যাদি। এছাড়াও বাংলা খাবারের মধ্যে যেমন-বোয়াল, ইলিশ মাছ, মাংস ভাত, ডাল, ইত্যাদি। এখানে ব্যুফে চালু থাকে শুধুমাত্র শুক্রবারে।

রাজশাহী শহরের জিরো পয়েন্টে অবস্থিত চিলিস রেষ্টুরেন্ট-এ আপনি নানা ধরণের খাবরের স্বাদ গ্রহণ করতে পারেন। যেমন-ফ্রায়েড রাইস (এগ/চিকেন/ভেজ এবং মিক্সড), থাই ফ্রায়েড রাইস, গার্লিক রাইস, স্পেশাল ফ্রায়েড রাইস, বিভিন্ন ধরণের স্যুপ, যেমন-চিকেন কর্ন স্যুপ, ভেজিটেবল স্যুপ, থাই স্যুপ (প্রন/চিকেন/সবজি), চিকেন আইটেমের মধ্যে পাবেন-সেজওয়ান চিকেন, গার্লিক চিকেন, কোরিয়ান চিকেন, হানি চিলি চিকেন, চিলি চিকেন (গ্রেভি/ড্রাই) সহ ভেজিটেবল আইটেমের মধ্যে পাবেন-মিক্সড ভেজিটেবল, স্টার ফ্রাই ভেজিটেবল, গার্লিক বেবি কর্ন, থাই বেবি কর্ন, থাই ভেজিটেবল কারি ইত্যাদি। চিকেন চাওমিন, স্পেশাল চাওমিন, থাই নুডলস, হাক্কা নুডলসসহ নানা ধরণের কারি ও গ্রেভি আইটেম এবং স্ন্যাকস ও সাইড আইটেমসমূহ।

নগরীর নিউমার্কেট রোড, সুলতানাবাদ এলাকায় অবস্থিত মাইডাস রেষ্টেুরেন্ট পাবেন-থাই স্যুপ, হায়দ্রাবাদ বিরিয়ানি, চিকেন ফ্রাই, চিকেন মাশালা, আমেরিকান ও চাইনিজ চপসুয়ি, স্প্রিং ফ্রাইড, সেজওয়ান ফ্রাইড, চিলি অনিয়ন, বিফ ও াপ্রন আইটেম, চিকেন, বিফ ও ভেজিটেবল ওভেন বেকড পান্তা, নানা ধরণের স্যুপ সহ বিভিন্ন সেট মেনু রয়েছে।

নগরীর সাগরপাড়া এলাকায় পালকি রেষ্টুরেন্ড ও কনভেনশন হল অবস্থিত। অর্থাৎ এই রেষ্টেুরেন্টে পাবেন সকল চাইনিজ খাবারের আইটেম এবং নানা ধরণের বাংলা খাবার।

নগরীর রানীবাজার মোড়ে অবস্থিত কাবাব হাউস চাইনিজ রেষ্টুরেন্ট। এখানে পাবেন-থাই ও চাইনিজ খাবার সমূহ এবং সেইসাথে জনপ্রিয় কিছু আইটেমের মধ্যে রয়েছে কাবাব ও গ্রিলড মিট আইটেম সমূহ। এ ছাড়াও বিফ ও প্রন আইটেম, পাস্তা (চিকেন, বিফ এবং ভেজিটেবল ওয়েবন বেকড পাস্তা), ‍বিরিয়ানি, বিভিন্ন ধরনের চিকেন আইটেমসমূহ, ফ্রিইড রাইসসহ সেট মেনু হতেও অর্ডার করে খেতে পারেন।

রাজশাহী শহরের রানীবাজার এলাকায় অবস্থিত ক্যালিস্টো রেষ্টুরেন্টে খাবারের মধ্যে পাবেন, চিপসি চিকেন ফ্রাই, পাস্তা, স্যান্ডউইচ ইত্যাদি উল্লেখযোগ্য।

রাজশাহী নিউমার্কেটের বিপরীতে অবস্থিত কাচ্চি ভাই-এ পাবেন, কাচ্চির পাশাপাশি বোরহানি, বাদাম শরবত ইত্যাদি।

উল্লেখ্য যে, রানীবাজার এলাকাটিতে অবস্থিত কোড থ্রি’র উল্লেখযোগ্য খাবারের মধ্যে রয়েছে-কালাভুনা, মিক্স চাওমিন, চিকেন ললিপপ, পাস্তা ছাড়াও জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে স্মোক স্যান্ডউইচ।

নগরীর রানীবাজার এলাকায় অবস্থিত হাংরি হিরোস মূলত বিখ্যাত বার্গারের জন্য। এ ছাড়াও এখানে পাওয়া যায়-গার্লিক, চিজ, বিবিকিউ, নাগাসহ বিভিন্ন ধরণের বার্গার।

নগরীর নিউমার্কেট রোডে অবস্থিত হাইডআউট ক্যাফে। এখানকার উল্লেখযোগ্য খাবারের মধ্যে রয়েছে যেমন-চওমিন, ক্রিমি চিকেন, ফ্রাইড রাইস, থাই স্যুপ ইত্যাদি।

রাজশাহী শহরের সাগরপাড়া রেশমপট্টিতে অবস্থিত নর্থ বার্গ-এর উল্লেখযোগ্য খাবারের মধ্যে রয়েছে-মমো মন্টোরিয়ান, চওমিন, বার্গারসহ ফ্রাইড রাইসের বিভিন্ন প্যাকেজসমূহ।

নগরীর রানীবাজার এলাকার ভাংড়িপট্টি সংলগ্ন স্থানে হিলিয়াম অবস্থিত। এখানে সকল ধরনের চাইনিজ খাবারসহ স্যুপ, ফ্রাইড চিকেন, বিরিয়ানি পাওয়া যায়।

রাজশাহী শহরের রানীবাজার এলাকায় কলনিয়ালস ক্যানোপি চাইনিজ রেষ্টুরেন্টটি অবস্থিত। এখানে রয়েছে চাইনিজ খাবার এবং ষ্টেকহাউজ।

রাজশাহী পার্ক সংলগ্ন পর্যটন মোটেল রেষ্টুরেন্টটি অবস্থিত। এখানেও অতি উন্নত এবং মানসম্মত বিভিন্ন ধরণের চাইনিজ এবং বাংলা খাবার পাওয়া যায়।

খান তেহেরী ঘর, মনিচত্ত্বর, রাজশাহী। এখানকার বৈশিষ্ট্য হলো সবসময় তেহেরী এবং দুপুর ১২টার মধ্যে কাচ্চি বিরিয়ানী পাওয়া যায়। তবে এদের কাচ্চির গোশগুলো খুব বড় বড় হয়ে থাকে।

বিভিন্ন বাংলা খাবারের হোটেলঃ

রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা এর মধ্যে বিভিন্ন স্থানে বেশকিছু ভালো এবং মানসম্মত বাংলা খাবারের হোটেল রয়েছে, যেমন-

সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন বিদ্যুৎ হোটেল এন্ড রেষ্টুরেন্ট। এখানকার বিশেষ খাবারের মধ্যে রয়েছে-সকালের নাস্তার জন্য তন্দুর রুটি, সেদ্ধ রুটি, লুচি, তেলছাড়া পরোটা, সবজি, ডাল খাসির ঝালফ্রাই, গ্রিল, মুরগির মাংস, ডিম পোচ/ওমলেট এবং দুপুরের খাবারের মধ্যে রয়েছে-বাসমতি চাউলের ভাত, রুই মাছ কাতলা মাছ বোয়াল মাছ, পাবদা মাছ পিউলি মাছ, ছোট মাছ, তেহারী, কাচ্চি বিরিয়ানি, হালিম, চিকেন গ্রিল, চিকেন চাপ, মোগলাই পরোটা ইত্যাদি।

শহরের সাহেব বাজারে অবস্থিত হোটেল মেমোরি। এখানকার বিশেষ খাবারের মধ্যে রয়েছে-সকালের নাস্তার জন্য তন্দুর রুটি, সেদ্ধ রুটি, লুচি, তেলছাড়া পরোটা, সবজি, ডাল, গরুর কালাভুনা, খাসির ঝালফ্রাই, গ্রিল, মুরগির মাংস, ডিম পোচ/ওমলেট এবং দুপুরের খাবারের মধ্যে রয়েছে-বাসমতি চালের ভাত, রুই, কাতলা, বোয়াল, পাবদা পিউলিসহ ছোট মাছ, তেহারী, কাচ্চি বিরিয়ানি, হালিম, চিকেন গ্রিল, চিকেন চাপ, মোগলাই পরোটা ইত্যাদি।

আরও পড়ুন ঃ জনপ্রিয় ব্র্যান্ডের সব শপিং সেন্টারগুলি এখন রাজশাহীতে

নগরীর সাহেববাজার গনকপাড়া এলাকায় রহমানিয়া হোটেল অবস্থিত। সকালের নাস্তার জন্য তন্দুর রুটি, সেদ্ধ রুটি, চাপাতি রুটি, লুচি, তেলছাড়া পরোটা, সবজি, ডাল, গরুর কালাভুনা, খাসির ঝালফ্রাই, গ্রিল, মুরগির মাংস, ডিম পোচ/ওমলেট এবং দুপুরের খাবারের মধ্যে রয়েছে-বাসমতি চালের ভাত, রুই, কাতলা, বোয়াল, পাবদা পিউলিসহ ছোট মাছ, তেহারী, কাচ্চি বিরিয়ানি, হালিম, চিকেন গ্রিল, চিকেন চাপ, মোগলাই পরোটাসহ গরু-খাসির নিহারী ইত্যাদি।

নগরীর ভদ্রা বাস টার্মিনাল সংলগ্ন স্থানে অবস্থিত অতিথী হোটেল ও রেষ্টুরেন্ট। তন্দুর রুটি, সেদ্ধ রুটি, চাপাতি রুটি, লুচি, তেলছাড়া পরোটা, সবজি, ডাল, গরুর কালাভুনা, খাসির ঝালফ্রাই, গ্রিল, মুরগির মাংস, ডিম পোচ/ওমলেট এবং দুপুরের খাবারের মধ্যে রয়েছে-বাসমতি চালের ভাত, রুই, কাতলা, বোয়াল, পাবদাসহ ছোট মাছ, তেহারী, কাচ্চি বিরিয়ানি, হালিম, চিকেন গ্রিল, চিকেন চাপ, মোগলাই পরোটাসহ গরু-খাসির নিহারী ইত্যাদি।

কুটুমবাড়ি হোটেলে পাবেন কালা ভুনা ও বিভিন্ন ধরণের বাঙালি খাবার সমূহ। এ ছাড়াও বনলতা ইন্টারন্যাশনাল-এ আপনি পাবেন ঘরোয়া পরিবেশে সুস্বাদু খাবারের স্বাদ।

কালাই রুটির হোটেল/দোকানঃ

পিএন স্কুলের বিপরীতে অবস্থিত চাঁপাইয়ের কালাই হাউজ। এখানে কালাই রুটি এর সাথে হাঁসের কালাভুনা ও ঝালফ্রাই, রাজ হাঁসের কালাভুনা ও ঝালফ্রাই, গরুর মাংসের কালাভুনা ও ঝালফ্রাই, খাসির মাংসের কালাভুনা ও ঝালফ্রাই। এছাড়াও বিভিন্ন ধরণের মাছসহ ভাতও পাওয়া যায় এই হোটেলটিতে।

নগরীর তালাইমারীতে অবস্থিত কালাই রুটির দোকান হাঁসপাগলা। এখানে কালাই রুটির সাথে হাঁসের মাংস, গরুর মাংস, ভর্তা, ঝাল ইত্যাদি পাওয়া যায়।

রাজশাহীতে উপশহর নিউমার্কেট রোডে অবস্থিত কালাই রুটির দোকান কালাই ঘর। এখানে কালাইয়ের রুটির সাথে পাবেন হাঁসের মাংসসহ বিভিন্ন রকমের ভর্তা। মূলত ভর্তার জন্য খুবই পরিচিত এই কালাই রুটির দোকানটি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন রোডের আশে-পাশে এবং বিশ্ববিদ্যালেয়ের ভিতরেও পাবেন বিভিন্ন ভর্তাসহ গরম গরম কালাইয়ের রুটি।

রাজশাহী শহরের সবচেয়ে বড় হাট অর্থাৎ সিটি হাটের আশে-পাশেও পাবেন বিভিন্ন কালাই রুটির দোকানসমূহ।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সী এবং বর্হিবিভাগের রোডের আশে-পাশে এবং লক্ষীপুরেও রয়েছে বিভিন্ন কালাই রুটির দোকানসমূহ।

নগরীর নওদাপাড়া আমচত্ত্বরের আশে-পাশেও রয়েছে বেশ কয়েকটি কালাই রুটির দোকানসমূহ।

এ ছাড়াও নগরীর দাসপুকুর, রহরমপুর এবং কোর্ট ষ্টেশন সংলগ্ন এলাকায়ও আপনি কালাই রুটির দোকান পাবেন।

নিরামিষভোজী হোটেল সমূহঃ

রাজশাহী শহরে নামমাত্র কয়েকটি নিরামিষভোজী হোটেল রয়েছে। যেমন-রাজশাহী মেডিকেল কলেজের সামনে রয়েছে জগন্নাথ ভোজনালয়, নগরীর কুমারপাড়া বিআরটিসি বাসষ্ট্যান্ডের বিপরীত রাস্তায় পাবেন নিরামিষভোজী হোটেল এবং সকালের নাস্তা করতে চাইলে হার্ডওয়্যার পট্টির বিপরীতে জোড়াকালি মিষ্টান্ন ভান্ডারে যেতে পারে, জিরো পয়েন্টে বেলী ফুল ইত্যাদি।

নো-বিফ খাবার হোটেলঃ

মূলত রাজশাহী শহরের সব হোটেলগুলিতেই গরুর মাংস পাওয়া। কিন্তু আপনি যদি নো-বিফ অর্থাৎ গরুর মাংস বিহীন হোটেল খুঁজতে চান, তাহলে নির্দ্বিধায় যেতে পারেন সাহেব বাজার বড়মসজিদ সংলগ্ন বিদ্যুৎ হোটেলে। সেখানে তারা গরুর মাংসের কোন আইটেম রান্না করেনা।

সুস্বাদু জিলাপীর দোকানঃ

রাজশাহী শহরের অনেক হোটেলেই জিলাপী তৈরি করে থাকে। তবে আপনি যদি প্রকৃত জিলাপীর স্বাদ গ্রহণ করতে চান, তাহলে নগরীর রানীবাজার বাটার মোড়ের জিলাপী কিনতে পারেন। কারণ দীর্ঘদিন ধরে শুধুমাত্র এই হোটেলটিই জিলাপী এবং নিমকী বিক্রী করে থাকে। এ ছাড়াও আপনি বড় মসজিদ সংলগ্ন শামীম সুইটসেও যেতে পারেন। অর্থাৎ এখান থেকেও আপনি স্পেশাল ও শাহি জিলাপি ক্রয় করতে পারেন অনায়াসে।

বিভিন্ন মিষ্টির দোকানঃ

বর্তমানে রাজশাহী শহরে অনেক মিষ্টি দোকান রয়েছে, আর বেশীরভাগ মিষ্টির দোকানগুলিই অবস্থিত সাহেব বাজার, জিরো পয়েন্ট এবং আরডিএ মার্কেট রোড সংলগ্ন স্থানগুলিতে। সাহেব বাজারে অবস্থিত রাজশাহী মিষ্টান্ন ভান্ডার, বেলীফুল, মিষ্টি বাড়ী, বনফুল ইত্যাদি। আবার আরডিএ মার্কেট রোড সংলগ্ন স্থানগুলিতে রয়েছে নবরূপ. শিবগঞ্জ সুইটস, হরিচাঁদ, রসমালা, মিঠাই ঘর এবং সাহেব বাজার বড়মসিজদ সংলগ্ন স্থানে শামীম সুইটসসহ মালোপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন স্থানে জোড়া কালি মিষ্টান্ন ভান্ডার রয়েছে। আপনি ইচ্ছে করলে উপরোক্ত দোকানগুলি থেকে পছন্দমত মিষ্টান্ন ক্রয় করতে পারেন।

বিভিন্ন স্থানের স্ট্রিট ফুডঃ

রাজশাহী শহরের বিভিন্ন স্থানে নানা প্রকারের স্ট্রিট ফুড পাওয়া যায়। এসব স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা, চটপটি, পিঁয়াজী, চপ, বেগুনি, সিঙ্গারা, ডাল ও পুরি, নুডলস, পেয়ারা, চালতা, আমড়া, শিক বার্গার, বট পরোটা, চিকেন শাশলিক, ঝালমুড়ি, বারোভাজা, নানা ধরণের চা (যেমন-লেবু, মাল্টা, মরিচ, পুদিনা পাতা ইত্যাদি), লেবু পানি ইত্যাদি। সাধারণ এইসব স্ট্রিট ফুড দোকানগুলি পাবেন রাজশাহী বড়কুঠি পদ্মার পাড়, ফুদকিপাড়া পদ্মার পাড়ে, টি-বাঁধ এলাকায়, লক্ষীপুর মোড়, দরগাপাড়া, লালন মঞ্চ, শহীদ জিয়া শিশু পার্ক, রাজশাহী কলেজ সংলগ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিতরে ও বাইরে, রাজশাহী চিড়িয়াখানা সংলগ্ন স্থানগুলোতে, রাজশাহী নিউমার্কেটের ভিতরে ও বাইরে, সাহেব বাজার বড় মসজিদের আশে-পাশে, সোনাদিঘীর মোড়, তেরখাদিয়া রাস্তা, রাজশাহী কোর্ট ষ্টেশন, রানীবাজার রোড সংলগ্ন এবং রানীবাজার মোড়, নগর ভবনের পার্শ্বে ইত্যাদি।

রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা-শেষ কথাঃ

প্রকৃতপক্ষে রাজশাহী শহরে বর্তমানে অনেক ধরণের এবং বিভিন্ন আইটেমের খাবার হোটেল রয়েছে। তাই, আজকের রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা বিষয়ক আর্টিকেলটি শুধুমাত্র খাবার হোটেলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ধরণের খাবারের বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করা হয়েছে। আশা করি, উপরে বর্ণিত রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা এবং সেইসাথে অন্যান্য বিষয়ে আপনাদের একটি সম্যক ধারণা তৈরি হয়েছে।

আরও পড়ুন ঃ বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয়

আসলে যে কোন বিষয়ের একটি ক্ষেত্রে আপনার কাছে যদি একটি তধ্যের ধারণা থাকে, তাহলে বাকী বিষয়গুলি উপস্থিত বুদ্ধি দ্বারা খুব সহজেই সমাধান করা যায়। এক্ষেত্রে খাবার হোটেল নির্বাচন করার ক্ষেত্রে প্রধান বিষয় হতে পারে আপনার অবস্থান অনুযায়ী কোন খাবারের রেষ্টুরেন্টটি কাছাকাছি এবং ভালো মানের হতে পারে। যাইহোক আজকের রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা বিষয়ক আর্টিকেলে আপনার দীর্ঘ সময়ের উপস্থিতি এবং সম্পৃক্ততার জন্য www.mithurajit.com এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।