রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ

রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের তথ্যগুলি অবশ্যই পড়ুন।
রাজশাহী-হতে-খুলনা-ট্রেনের-সময়সূচি-ভাড়া-ও-ষ্টপেজসমূহ
আসলে রাজশাহী থেকে খুলনার দূরত্ব হলো ৩০৭ কিলোমিটার। আর এই দূরত্ব অতিক্রম করতে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সময় লাগে ৬ ঘন্টা ১০ মিনিট এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সময় লাগে ৫ ঘন্টা ৫৫ মিনিট।

সূচিপত্রঃ রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ

রাজশাহী হতে খুলনা অভিমুখে কোন কোন ট্রেন আসা-যাওয়া করে
রাজশাহী হতে খুলনা আসা-যাওয়া ট্রেনের ষ্টপেজ এবং সময়সূচি
রাজশাহী হতে খুলনা অভিমুখে ট্রেনের আসনের ধরণ ও সিট ভাড়া
রাজশাহী হতে খুলনা যাওয়ার ট্রেনগুলি কোনদিন বন্ধ থাকে
কিভাবে ট্রেনের অবস্থানসমূহ জানবেন
অনলাইনে কিভাবে টিকিট কাটবেন
রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ-শেষ কথা

রাজশাহী হতে খুলনা অভিমুখে কোন কোন ট্রেন আসা-যাওয়া করেঃ

মূলত রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ বিষয়ক আলোচনায় প্রধানতঃ ২টি আন্তঃনগর ট্রেন রয়েছে এবং ১টি মেইল ট্রেন প্রতিদিন রাজশাহী হতে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে থাকে। এসব ট্রেনগুলি হলোঃ

আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫/৭১৬)
আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬১/৭৬২)
মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস (১৬)

আরও পড়ুনঃ রাজশাহী টু কমলাপুর স্টেশন আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও ভাড়া

সাধারণত ট্রেন যাত্রায় যদি আপনি নির্দিষ্ট গন্তব্যস্থল পৌঁছানোর অগ্রিম সময় জেনে থাকেন, তাহলে অনেক কাজের পরিকল্পনা করতে সুবিধা হয়। উপরে বর্ণিত ২টি আন্তঃনগর ট্রেনের মধ্যে দ্রুত এবং তাড়াতাড়ি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায় আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি, যার সময় লাগে ৫.৫৫ মিনিট। আর একই গন্তব্যস্থলে যেতে আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সময় লাগে ৬.১০ মিনিট। তবে যেহেতু মহানন্দা এক্সপ্রেস একটি মেইল ট্রেন এবং তা ঘন ঘন ষ্টপেজ থাকার কারণে সময় লাগে ৮.১৫ মিনিট।

রাজশাহী হতে খুলনা আসা-যাওয়া ট্রেনের ষ্টপেজ এবং সময়সূচিঃ

মূলত রাজশাহী থেকে খুলনা এবং খুলনা থেকে রাজশাহী যাওয়া-আসার ট্রেনগুলি ভিন্ন ভিন্ন সময়ে নিজ গন্তব্যস্থল ছেড়ে যায়। বলাইবাহুল্য যে, ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে আপনার কাছে সবথেকে গুরুত্বপুর্ণ বিষয় হওয়া উচিত ট্রেনের সময়সূচিগুলি জেনে রাখা। অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট সময়সূচি জেনে থাকেন, তাহলে অনেক অসুবিধা ও হয়রানির জায়গাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। যেমন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী হতে ছাড়ে দুপুর ২.৩০ মিনিটে। আবার সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী হতে ছেড়ে যায় ৬.০০ মিনিটে। এ ছাড়াও ১টি মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ৮.০৫ মিনিটে রাজশাহী হতে ছেড়ে যায় খুলনার উদ্দেশ্যে। কিন্তু এই ট্রেন ২টি যাত্রাপথে প্রায় ১৫টি ষ্টেশনে থামে, সেটা জানা কিন্তু আপনার নিকট অতীব গুরুত্বপূর্ণ। তাই নিম্নে ছক আকারে আন্তঃনগর ২টি ট্রেনের সময়সূচি ও ষ্টপেজসমূহ বর্ণিত হলোঃ

আরও পড়ুনঃ ঢাকা হতে বরিশাল লঞ্চের ভাড়া ও সময়সূচি এবং যোগাযোগ নম্বর

রাজশাহী হতে খুলনা অভিমুখে ট্রেনের আসনের ধরণ ও সিট ভাড়াঃ

রাজশাহী হতে কপোতাক্ষ এক্সপ্রেস এবং সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন দুইটিতে টিকিট ক্রয় করার ক্ষেত্রে সর্বাগ্রে বিবেচনা করতে হয় আসনের ধরণ। অর্থাৎ এসব ট্রেনগুলিতে বিভিন্ন ধরণের আসন রয়েছে, তাই আপনি কী ধরণের আসনে যেতে আগ্রহী তার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তাই নিম্নের ছকে বর্ণিত তথ্যানুযায়ী আপনি পূর্বেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে, আপনার কোন ধরণের সীট পছন্দ।
কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আসন ও সীট ভাড়াঃ

সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের আসন ও সীট ভাড়াঃ

রাজশাহী হতে খুলনা যাওয়ার ট্রেনগুলি কোনদিন বন্ধ থাকেঃ

মূলত রাজশাহী হতে খুলনা যাওয়া-আসা যোগাযোগের মাধ্যম হিসেবে আন্তঃনগর ট্রেন ২টি ভিন্ন ভিন্ন দিনে বন্ধ থাকে। তবে একমাত্র মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেনটি কিন্তু প্রতিদিনই ৮.০৫ মিনিটে রাজশাহী হতে খুলনা চলাচল করে থাকে। যেহেতু আন্তঃনগর ২টি ট্রেনই ভিন্ন দিনে বন্ধ থাকে, তার ফলে সময়েরও অনেকটা পরিবর্তন ঘটে যায়। আর এসব কারণে অবশ্যই রাজশাহী থেকে খুলনা রুটে চলাচলকারী ট্রেনগুলিতে যাত্রার আগে কোন ট্রেন কোনদিন বন্ধ থাকে, তা জেনে নেয়াটা অত্যাবশ্যক। নিম্নে তা ছক আকারে বর্ণিত হলোঃ

কিভাবে ট্রেনের অবস্থান জানবেনঃ

ট্রেন পথে যাতায়াতের ক্ষেত্রে অনেকেই পাশে বসা ব্যক্তিকে জিজ্ঞেস করে থাকেন, এরপর কোন ষ্টেশন? এক্ষেত্রে একটা বিষয় প্রমাণিত হয় যে, সে ট্রেনে/রুটে আপনি কোনদিন যাতায়াত করেন নি বা হয়তো কোন মানসিক অস্থিরতার মধ্যে অবস্থান করছেন। তবে বর্তমান যুগে আপনি কাউকে জিজ্ঞেস না করেই হাতে থাকা একটি মোবাইল ফোন, হোক সেটা বাটন ফোন বা স্মার্ট ফোন তাতে কোন সমস্যা নেই। আপনি ইচ্ছে করলেই নিজের সীটে/স্টেশনে থাকাবস্থায় জানতে পারবেন বর্তমানে ট্রেনের প্রকৃত অবস্থান কোথায়? অর্থাৎ বর্তমানে ট্রেনটি কোন স্টেশন ছেড়েছে বা বর্তমানে কোথায় অবস্থান করছে ইত্যাদি। এ ছাড়াও আপনার মোবাইলে যদি ইন্টারনেট সংযোগ থাকে, তাহলেও গুগল অ্যাপসের মাধ্যমেও আপনি দেখে নিতে পারেন যে, বর্তমানে আপনার ট্রেনটি কোথায় অবস্থান করছে, নির্দিষ্ট স্থানে পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগবে বা কতগুলি ষ্টেশন আর বাকি আছে ইত্যাদি। সবসময় মনে রাখবেন, যখনই আপনি নিজ এরিয়া পরিত্যাগ করে অন্যত্র যাবেন, তখন অবশ্যই নিজের বিচার-বুদ্ধি-বিবেচনা বা উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে হয়। সে যাইহোক আসল কথায় আসি, মনে করুন আপনি কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে অবস্থান করছেন। কিন্তু আপনার যাত্রার সঙ্গী ট্রেনটি বর্তমানে কোথায় আছে বা অবস্থান করছে তা জানতে চান। এক্ষেত্রে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে TR<space>৭১৫ বা ৭৬১ লিখে পাঠিয়ে দিন 16318 নম্বরে। ব্যস ফিরতি মেসেজে আপনি ট্রেনের অবস্থান সর্ম্পর্কে জানতে পারেন। অর্থাৎ প্রথমে টিআর টাইপ করে একটি স্পেস দিবেন এরপর ট্রেনের নম্বর দিবেন এবং মোবাইলের সেন্ড বাটনে ক্লিক করলে কোথায় পাঠাবেন, তা দেখাবে, সেখানে আপনি ১৬৩১৮ লিখে ওকে করবেন।

অনলাইনে কিভাবে টিকিট কাটবেনঃ

বর্তমানে ষ্টেশনে এসে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে এখন অনেকেই অনলাইনে ট্রেনের টিকিট কেটে থাকে। এক্ষেত্রে আপনার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু এখনও অনেকেই আছেন যারা নতুন বা অনলাইনে কোনদিন টিকিট কাটেননি তাদের জন্য বিষয়টি আলোচনায় অন্তর্ভূক্ত করা যেতেই পারে। প্রথমে আপনাকে রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেখানে আপনার আইডি নং, মোবাইল নম্বর ইত্যাদি তথ্যগুলি দিতে হবে। এরপর Logon Option-এ ক্লিক করে আপনার User ID ও Password দিবেন। আপনার তথ্য যদি সঠিক হয়, তাহলে স্ক্রিনে প্রদর্শিত হবে From (কোথা হতে যাবেন), To (কোথায় যাবেন), Date of Journey (অর্থাৎ কত তারিখে ভ্রমণ করবেন) এবং Choose Class (কোন ধরণের আসন/শ্রেণীতে যাবেন) ইত্যাদি। অর্থাৎ উক্ত তথ্যাদি সন্নিবেশ করার পর Search Train-এ ক্লিক করলেই স্ক্রিনে দেখতে পাবেন. ট্রেনের নাম, তারিখ, ট্রেন ছাড়ার সময় ইত্যাদি। সুতরাং এই বিষয়ে আরও স্টেপ-বাই-স্টেপ জনতে বা দেখতে চাইলে অবশ্যই এই লিংকে ক্লিক করুনঃ ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে ২০২৫

রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ-শেষ কথাঃ

রাজশাহী হতে ছেড়ে যাওয়া খুলনাগামী আন্তঃনগর ট্রেন ২টি মূলত রাজশাহী হতে খুলনা এবং খুলনা হতে রাজশাহীর মধ্যে যোগাযোগের সেতু বন্ধন হিসেবে নাটোর, কুষ্টিয়া, দর্শনা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ মোটামুটি ৭টি জেলাকে অন্তর্ভূক্ত করেছে। অর্থাৎ রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ এবং কোন স্টেশনে তা হল্ট/থামে ইত্যাদি বিষয় সম্পর্কে আশাকরি উপরে বর্ণিত তথ্যগুলি থেকে ইতিমধ্যেই বুঝতে ও জানতে পেরেছেন। আশা করি পরবর্তীতে আপনাদের রাজশাহী হতে খুলনা আসা-যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে বলে মনে করি। প্রকৃতপক্ষে আজকের রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ বিষয়ক আলোচনায় যেমন বলা যেতে পারে, রাজশাহী হতে খুলনা যেতে যদি আপনি আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেসে যাত্রা করেন, তাহলে তা ছাড়ে সকাল ৬.০০ মিঃ এবং খুলনা স্টেশনে পৌঁছায় দুপুর ১২.১০ মিনিটে। আবার যদি আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেসে যাত্রা করেন, তাহলে তা রাজশাহী ছাড়ে দুপুর ২.১৫ মিনিটে এবং খুলনা স্টেশনে পৌঁছায় রাত্রি ৮.১০ মিনিটে। এ ছাড়াও যদি মহানন্দা মেইল এক্সপ্রেসে যাত্রা করে থাকেন, তাহলে তা রাজশাহী থেকে রওয়ানা হয় প্রতিদিন সকাল ৮.০৫ মিনিটে এবং খুলনা স্টেশনে পৌঁছায় ৪.৪০ মিনিটে। সুতরাং আজকের রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ বিষয়ক আলোচনাগুলি অবশ্যই আপনাদের উপকারে আসবে।

আরও পড়ুনঃ রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ

যাইহোক, রাজশাহী হতে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ ও সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং মেইল ট্রেনের বিভিন্ন তথ্য সম্পর্কিত আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে তা অন্যদেরও শেয়ার করতে পারেন। মোট কথা রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ বিষয়ক সমস্ত তথ্য যদি আপনার জানা থাকে আপনার ট্রেনযাত্রা সুন্দর ও মসৃণ হয়ে উঠবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত কপোতাক্ষ এবং সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ২টি মূলত বিভিন্ন শহর, জেলা ও বিভাগকে এক সুতোয় বেঁধে রাখার দায়িত্বই পালন করছেনা, বরং অনেক স্বল্প আয়ের মানুষকেও দিচ্ছে নিরাপদ সাশ্রয়ী যাতায়াতের সুবিধা। তাই আজকের আলোচনায় আমরা বাংলাদেশ রেলওয়ের উত্তরোত্তর সফলতা বৃদ্ধি এবং আধুনিকায়ন কামনা করছি। পরিশেষে আজকের রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ বিষয়ক আলোচনায় আপনার উপস্থিতি ও অংশগ্রহণের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।