রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ

প্রতিদিন রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ সম্পর্কে জানতে হলে নিচে বর্ণিত বিস্তারিত তথ্যগুলো ফলোআপ করতে পারেন।

রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলি রাজশাহী শহরের বিভিন্ন কাউন্টার/পয়েন্ট থেকে রওয়ানা হয়ে থাকে। আবার শ্রেণীভেদেও এসব গাড়ির ভাড়ার মূল্য কম-বেশি হয়ে থাকে। তাই এসব বিষয়ে বিস্তারিত জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুন।

সূচিপত্রঃ রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ

রাজশাহী টু ঢাকা দেশ ট্রাভেলস-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকা ন্যাশনাল ট্রাভেলস-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকা হানিফ এন্টারপ্রাইজ-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকা শ্যামলী পরিবহন-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকা গ্রীন লাইন পরিবহন-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকা গ্রামীণ ট্রাভেলস-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকা একতা পরিবহন-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকা এস আর ট্রাভেলস-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকা কেয়া পরিবহন-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকা আকিব এন্টারপ্রাইজ-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকা তুহিন এলিট-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ
রাজশাহী টু ঢাকাগামী অন্যান্য বাস সার্ভিস সমূহের ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার
ঘরে বসেই অনলাইনে বাসের টিকিট কাটতে পারেন
রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ-শেষ কথা

রাজশাহী টু ঢাকা দেশ ট্রাভেলস-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ-এর ক্ষেত্রে প্রথমেই আসে দেশ ট্রাভেলস-এর নাম। অর্থাৎ বর্তমানে রাজশাহী থেকে ঢাকাগামী চলাচলকারী বাসগুলির মধ্যে প্রথম সারির দিকে অর্থাৎ ভিআইপি বাস সার্ভিস হচ্ছে দেশ ট্রাভেলস। যার প্রতিদিন প্রায় ২২টি এসি/নন-এসি বাস বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে রওয়ানা হয়ে থাকে। এ ছাড়াও দেশ ট্রাভেলস-এর সার্ভিস সমূহ বাংলাদেশের অনেক জেলাতেই বিদ্যমান এবং ঢাকা টু কলকাতা রুটে বাস চলাচল করে থাকে। নিম্নে বর্ণিত ছকে দেশ ট্রাভেলস-এর বাস ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ নম্বর প্রদত্ত হলো:

রাজশাহী টু ঢাকা ন্যাশনাল ট্রাভেলস-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

রাজশাহী থেকে ঢাকাগামী চলাচলকারী বাসগুলির মধ্যে ন্যাশনাল ট্রাভেলসও একটি প্রথম সারির দিকে অর্থাৎ ভিআইপি বাস সার্ভিস। বর্তমানে ন্যাশনাল ট্রাভেলস-এর এসি/নন-এসি অনেক বাস বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে রওয়ানা হয়ে থাকে। এ ছাড়াও ন্যাশনাল ট্রাভেলস-এর সার্ভিস সমূহ বাংলাদেশের বেশ কিছু জেলাতেই চলমান। নিম্নে বর্ণিত ছকে ন্যাশনাল ট্রাভেলস-এর বাস ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ নম্বর প্রদত্ত হলো:

রাজশাহী টু ঢাকা হানিফ এন্টারপ্রাইজ-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ-এর সার্ভিসসমূহ সারা বাংলাদেশেই চলমান। তারই ধারাবাহিকতায় রাজশাহী থেকে ঢাকাগামী চলাচলকারী বাসগুলির মধ্যে হানিফ এন্টারপ্রাইজ একটি প্রথম সারির দিকের ভিআইপি বাস সার্ভিস। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ-এর এসি/নন-এসি সব ধরণেরই বাসই বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে রওয়ানা হয়ে থাকে।

আরও পড়ুনঃ রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিআরটিসি গাড়ির ভাড়া ও সময়সূচী

এ ছাড়াও হানিফ এন্টারপ্রাইজ-এর সার্ভিস সমূহ বাংলাদেশের অনেক জেলাতেই চলমান। নিম্নে বর্ণিত ছকে হানিফ এন্টারপ্রাইজ-এর বাস ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ নম্বর প্রদত্ত হলো:

রাজশাহী টু ঢাকা শ্যামলী পরিবহন-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

বর্তমানে শ্যামলী পরিবহন-এর সার্ভিসসমূহ ঢাকাসহ সারা বাংলাদেশেই চলমান। তবে রাজশাহী থেকে ঢাকাগামী চলাচলকারী বাসগুলির মধ্যে শ্যামলী পরিবহন কিন্তু একটি প্রথম সারির দিকের ভিআইপি বাস সার্ভিস হিসেবে ধরে নেয়া যেতে পারে। বর্তমানে শ্যামলী পরিবহন-এর এসি/নন-এসি সব ধরণেরই বাসই বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে রওয়ানা হয়ে থাকে। উল্লেখ্য যে, শ্যামলী পরিবহন-এর সার্ভিস সমূহ বাংলাদেশের অনেক জেলাতেই চলমান। নিম্নে বর্ণিত ছকে হানিফ এন্টারপ্রাইজ-এর বাস ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ নম্বর প্রদত্ত হলো:

রাজশাহী টু ঢাকা গ্রীন লাইন পরিবহন-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

গ্রীন লাইন পরিবহন-এর বর্তমান সার্ভিসসমূহের মধ্যে তা রাজশাহী থেকে ঢাকাগামী চলাচলকারী বাসগুলির মধ্যে একটি প্রথম সারির দিকের ভিআইপি বাস সার্ভিস হিসেবে ধরে নেয়া যেতে পারে। বর্তমানে গ্রীন লাইন পরিবহন-এর এসি বাসগুলো মূলত রাজশাহী ঢাকার উদ্দেশ্যে সীমিত পরিসরে রওয়ানা হয়ে থাকে। মোটামুটি ৩টি কাউন্টার (রাজশাহী সিরোইল, নাটোর ও বগুড়া) থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা থাকলেও এর সার্ভিসসমূহ ভালো। গ্রীন লাইন পরিবহন-এর সার্ভিস সমূহ দেশের দূর-দূরান্ত পর্যন্ত বিদ্যমান। যা নিম্নে বর্ণিত ছকে গ্রীন লাইন পরিবহন-এর বাস ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ নম্বর প্রদত্ত হলো:

রাজশাহী টু ঢাকা গ্রামীণ ট্রাভেলস-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ-এর ক্ষেত্রে মোটামুটিভাবে গ্রামীণ ট্রাভেলস-এর সেবাসমূহ অনেকদিন ধরেই চলমান রয়েছে। আর বলাবাহুল্য যে, গ্রামীণ ট্রাভেলস-এর সার্ভিস সমূহকেও মোটামুটিভাবে একটি প্রথম সারির দিকের ভিআইপি বাস সার্ভিস হিসেবে ধরে নেয়া যেতে পারে। বর্তমানে গ্রামীণ ট্রাভেলস-এর এসি/নন-এসি সব ধরণেরই বাসই বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে রওয়ানা হয়ে থাকে। উল্লেখ্য যে, গ্রামীণ ট্রাভেলস-এর সার্ভিস সমূহ রাজশাহী ছাড়াও বাংলাদেশের অনেক জেলাতেই চলমান। নিম্নে বর্ণিত ছকে গ্রামীণ ট্রাভেলস-এর বাস ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ নম্বর প্রদত্ত হলো:

রাজশাহী টু ঢাকা একতা পরিবহন-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

রাজশাহী হতে ঢাকাগামী একতা পরিবহন-এর সার্ভিসসমূহ সন্তোষজনক এবং তা অনেকদিন ধরেই চলমান রয়েছে। বলাবাহুল্য যে, একতা পরিবহন-এর সার্ভিস সমূহকেও মোটামুটিভাবে একটি প্রথম সারির দিকের ভিআইপি বাস সার্ভিস হিসেবে আপনি ধরে নিতে পারে। বর্তমানে একতা পরিবহন-এর এসি/নন-এসি সব ধরণেরই বাসই বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে রওয়ানা হয়ে থাকে।

আরও পড়ুনঃ শরীরের ক্লান্তি দূর হবে যেসব খাবারে

এ ছাড়াও একতা পরিবহন-এর সার্ভিস সমূহ রাজশাহী ছাড়াও বাংলাদেশের অনেক জেলাতেই কিন্তু চলমান রয়েছে। নিম্নে বর্ণিত ছকে একতা পরিবহন-এর বাস ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ নম্বর প্রদত্ত হলো:

রাজশাহী টু ঢাকা এস আর ট্রাভেলস-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

রাজশাহী হতে ঢাকাগামী বাসগুলোর মধ্যে এস আর ট্রাভেলস- হলো আরেকটি সংযোজন। মোটামুটিভাবে এস আর ট্রাভেলস-এর এসি/নন-এসি সার্ভিস থাকায় এটিকে একটি প্রথম সারির বাস সার্ভিস হিসেবে আপনি ধরে নিতেই পারে। বর্তমানে এস আর ট্রাভেলস-এর এসি/নন-এসি বাসগুলি বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে রওয়ানা হয়ে থাকে। নিম্নে বর্ণিত ছকে এস আর ট্রাভেলস-এর বাস ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ নম্বর প্রদত্ত হলো:

রাজশাহী টু ঢাকা কেয়া পরিবহন-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

রাজশাহী হতে ঢাকাগামী চলাচলকারী বাসগুলোর মধ্যে কেয়া পরিবহন- হলো আরেকটি সংযোজন। আর তাছাড়া কেয়া পরিবহন-এর এসি/নন-এসি সার্ভিস থাকায় এটিকে একটি প্রথম সারির বাস সার্ভিস হিসেবেও ধরে নেয়া পারে। এ ছাড়াও কেয়া পরিবহন-এর সার্ভিস সমূহ রাজধানী ঢাকাসহ বাংলাদেশের অনেক জেলাতেই বর্তমানে চলমান রয়েছে। নিম্নে বর্ণিত ছকে একেয়া পরিবহন-এর বাস ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগ নম্বর প্রদত্ত হলো:

রাজশাহী টু ঢাকা আকিব এন্টারপ্রাইজ-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

রাজশাহী থেকে ঢাকা রুটে সকাল ৯.৩০ মিনিট এবং দুপুর ১২.৪৫ মিনিট পর্যন্ত প্রতিদিন রাজশাহী-নাটোর-ঝিনাইদহ-বরিশাল চলাচল করে আকিব এন্টারপ্রাইজ। তবে খোঁজ করে তাদের একটি মোবাইল নম্বর পাওয়া গিয়েছে, যা ঝিনাইদহ-রাজশাহী-ঢাকা রুটে যোগাযোগের মাধ্যম হিসেবে ০১৭১৯-৯৬২৯৩৬ ব্যবহৃত হয়ে থাকে। যাত্রা শুরুর আগে/টিকিট ক্রয় বা অন্যান্য তথ্যের জন্য অবশ্যই উপরোক্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে রওয়ানা হওয়াই উত্তম।

রাজশাহী টু ঢাকা তুহিন এলিট-এর ভাড়া, ছাড়ার সময়, কাউন্টার ও যোগাযোগঃ

রাজশাহী থেকে ঢাকা রুটে সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হয়ে রাত্রি ১১.০০ মিনিট পর্যন্ত প্রতিদিন রাজশাহী হতে ঢাকা সহ চাঁপাইনবাবগঞ্জ-কক্সবাজার/ফটিকছড়ি/ণক্ষীপুর এবং রাজশাহী-বরিশাল/ফরিদপুর/কুয়াকাটা ইত্যাদি রুটে চলাচল করে তুহিন এলিট সার্ভিস। রাজশাহীতে তুহিন এলিট-এর যোগাযোগ নম্বর হলো-০১৯১৪-৯৯৫৫২১, চাঁপাই নবাবগঞ্জ কাউন্টারে যোগাযোগ নম্বর হলো-০১৭৬২-৬৮৪৪৫৯ এবং বগুড়া কাউন্টারে যোগাযোগ নম্বর হলো-০১৭৪১-৬৪২২৪১। তবে যাত্রা শুরুর আগে/টিকিট ক্রয় বা অন্যান্য তথ্যের জন্য অবশ্যই উপরোক্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে রওয়ানা হওয়াই উত্তম।

রাজশাহী টু ঢাকাগামী অন্যান্য বাস সার্ভিস সমূহের ভাড়া, ছাড়ার সময়, কাউন্টারঃ

প্রতিদিন রাজশাহী হতে অনেক ভালো মানের, আরামদায়ক ও বিলাসবহুল বাসগুলি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে থাকে। এসব বাসগুলির আনুষাঙ্গিক সুবিধাদির জন্য ভাড়াও অত্যন্ত বেশি।

কিন্তু বর্তমানে অনেকেই আছে, যারা এই ৭০০/- টাকা বা এর তদুর্দ্ধ টাকা দিয়ে ঢাকা যাওয়া সম্ভব হয় না। কিন্তু সমস্যা হলো তাদের জীবিকার প্রয়োজনে অথবা অন্য কোন প্রয়োজনেই হোক ঢাকা যেতেই হবে। তাদের জন্য উপরোক্ত গাড়িতে ঢাকা যাওয়া অসম্ভব বা কষ্টদায়ক হয়ে পড়ে। যদি আপনি এর বিকল্প খোঁজ করেন, তাহলে দেখবেন প্রতিদিনই রেলষ্টেশনের বাইরে ফুটপাতের ধারে বিভিন্ন নামের অনেকগুলো বাস ঢাকা ঢাকা করে চিৎকার করে থাকে। সাধারণত এই সকল গাড়িগুলো সকালে, বিকালে এবং রাত্রে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে থাকে। বিভিন্ন নামের এসব গাড়িতে আপনি যদি ঢাকা যেতে চান, তাহলে আপনাকে ভাড়া ঠিক করে নিতে হবে। এসব গাড়িগুলোতে কেউ ৪০০/-, কেউ ৫০০/-, কেউ ৩০০/- আবার কেউ কেউ ২৫০/- টাকা দিয়েও ঢাকা গিয়ে থাকে। যদি আপনি একটু বেশি ভাড়া দিতে পারেন, তাহলে বসার সিটটি ভালো পাবেন। আর যদি অল্প সামান্য ভাড়া দেন, তাহলে অনেক সময় বাসের মধ্যে টুলে বসেও ঢাকা যেতে পারেন। কারণ এইসব গাড়িগুলো যেতে যেতে বিভিন্ন জায়গায় থামে, লোক উঠায়, মালামাল উঠায় এবং বাসের ভিতরে বেশ গ্যানজাম থাকে। আপনার ঘুম না হলেও রাত্রে উঠলে দেখবেন সকালে ঢাকা গাবতলীতে পৌঁছে গিয়েছেন। সাধারণত যারা অত্যন্ত নিম্ন আয়ের লোকজন, তারা কিন্তু আনন্দ-উদ্দীপনায় এইসব গাড়িগুলোতে নিদ্বির্ধায় চলাচল করে থাকে।

ঘরে বসেই অনলাইনে বাসের টিকিট কাটতে পারেনঃ

বর্তমানে অনেকেই কাউন্টারে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অথবা যাওয়া-আসার ঝামেলা এড়াতে অনলাইনে বাসের টিকিট ক্রয় করে থাকেন। এজন্য আপনার মোবাইলে নিম্নোক্ত অ্যাপসগুলির যে কোন একটি অ্যাপস আপনার মোবাইলে ইনষ্টল/থাকা লাগবে। যেমন-Sohoz, bdtickets, Jatri, Busbd, Bangla Star Bus ইত্যাদি। উপরোক্ত অ্যাপসগুলির যে কোন একটি অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে তা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যেমন-আপনার নাম, মোবাইল নম্বর এবং প্রয়োজনে ইমেইল দিতে হতে পারে। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড অর্থাৎ OTP সেটা দেয়ার পর আপনার যাত্রার তারিখ, সময়, স্থান ইত্যাদি খুব সতর্কতার সাথে নির্বাচন করে প্রয়োজনে লাইভ সিট ম্যাপ থেকে আপনার পছন্দের সিট নির্বাচন করে পেমেন্ট করতে হবে। এক্সেত্রে আপনি আপনি ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এরপর পেমেন্ট সফল হলেই আপনার কাঙ্খিত ই-টিকিট পেয়ে যাবেন। অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সরকারী অ্যাপস ব্যবহারের বিষয়ে সচেতন থাকবেন।

রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ-শেষ কথাঃ

রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ নম্বর বিষয়ক আলোচনাগুলি আশাকরি বুঝতে ও জানতে পেরেছেন। আর সবথেকে সহজ বিষয় হলো এখন ঘরে বসেই আপনি অনলাইন টিকিট বুকিং বা টিকিট কাটতে পারেন। তবে প্রতিদিনই অনেক ভালো মানের বাস বিভিন্ন সময়ে ঢাকা গিয়ে থাকে। এজন্য আপনার কাছে যে বাস সার্ভিস কমফোর্ট মনে হবে, অবশ্যই তার মোবাইল নম্বর সংগ্রহে রাখার চেষ্টা করবেন। মূলত আজকের রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ ‍বিষয়ক আলোচনাটি শুধুমাত্র রাজশাহী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য নিয়েই তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ পানি কম খেলে শরীরের কি কি ক্ষতি হয়

এক্ষেত্রে আপনাদের উৎসাহ বা পরামর্শ পেলে পরবর্তী অন্যান্য রুটে চলাচলকারী গাড়ির বিষয়ে তথ্য প্রকাশের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যাইহোক, আজকের রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ বিষয়ক তথ্যগুলি যদি আপনার নিকট গ্রহণযোগ্য অথবা উপকৃত হলে অবশ্যই তা অন্যদের শেয়ার করতে পারেন। পরিশেষে দীর্ঘক্ষণ আপনার উপস্থিতি ও অংশগ্রহণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।