৯৮তম অস্কার পুরস্কার বিজয়ী হলেন যারা
৯৮তম অস্কার পুরস্কার বিজয়ী হলেন যারা অনুযায়ী ২০২৬ সালের ১৫ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার প্রাঙ্গণে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের ৯৮তম অস্কার পুরস্কার হিসেবে সোনালী ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।
ভিন্ন ভিন্ন গল্প, বিষয়বস্তু, চিত্রনাট্য, সঙ্গীত, কসটিউম, অভিনয় গুণাবলীসহ নানাবিধ ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। বিস্তারিত জানতে অবশ্যই সূচিপত্রে ক্লিক করে অথবা নিচে পর্যায়ক্রমে বর্ণনা থেকেও জানতে পারেন।
সূচিপত্রঃ ৯৮তম অস্কার পুরস্কার বিজয়ী হলেন যারা
সেরা চলচ্চিত্র
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
সেরা মৌলিক চিত্রনাট্য
সেরা ফিল্ম এডিটিং
সেরা ডকুমেন্টারি ফিচার
সেরা ডকুমেন্টারি শর্ট
সেরা অ্যানিমেটেড শর্ট
সেরা লাইভ অ্যাকশন শর্ট
সেরা অরিজিনাল (মৌলিক) গান
সেরা কস্টিউম/প্রোডাকশন ডিজাইন
সেরা পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, পার্শ্ব অভিনেতা ও পার্শ্ব অভিনেত্রী
সেরা সাউন্ড
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং
সেরা অরিজিনাল স্কোর
৯৮তম অস্কার পুরস্কার বিজয়ী হলেন যারা-শেষ কথা
সেরা চলচ্চিত্র/সিনেমাঃ
৯৮তম অস্কার পুরস্কার বিজয়ী হলেন যারা এর মধ্যে সেরা চলচ্চিত্র হিসেবে বিজয়ী হয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ বা ‘একের পর এক যুদ্ধ’। এই ছবিটি মূলত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মুক্তি প্রথম মুক্তি পায়, যা ২০২৬ সালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে। ছবিটিতে লিওনার্দো ডিক্যাপ্রি ‘র মতো অভিনেতা ছাড়াও শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টিয়ানা টেলর এবং চেইস ইনফিনিটি অভিনয় করেন।
আরও পড়ুন: পৃথিবীর অস্কার বিজয়ী ছবিগুলির নাম ও সংক্ষেপ বর্ণনা
মূলত ৬টি বিভাগে পুরস্কার জিতে ছবিটি শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছে। ১৩০-১৭৫ মিলিয়ন ডলারের বাজেটের এই ছবিটি বিশ্বব্যাপী ২০৯.৭ মিলিয়ন ডলার আয় করে। ছবিটি আসলে একটি উগ্র বামপন্থী বিপ্লবী দলের আন্দোলনের প্রেক্ষপটে নির্মিত। যেখানে বিপ্লবী পারফিডিয়া চলে যাওয়ার পর তার পরিবার এবং বন্ধুরা ধীরে ধীরে কিভাবে নিজের জীবন গোছায় এবং এক বাবা তার মেয়েকে ফিরে পেতে লড়াই করা, তা খুবই সন্দুর দৃশ্যায়নের মাধ্যমে পরিস্ফুট হয়েছে। আর সর্বোপরি রাজনৈতিক প্রতিরোধে আমেরিকার কয়েক প্রজন্মের লড়াইয়ের এক বিচিত্র এবং হাস্যরসাত্মক বিষয়গুলি ফুটিয়ে তুলেছেন দুই কর্ণধার লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং শন পেন। পরিচালক পল থমাস অ্যান্ডারসনের নির্মিত অ্যাকশন বিনোদন এবং হাস্যরসাত্মক ছবিটি না দেখে থাকলে চটজলদি দেখে নিতে পারেন।
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মঃ
এবারের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম/সিনেমার স্বীকৃতি পেয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবিটি। অর্থাৎ অ-ইংরেজি বা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে নরওয়ের ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এই পুরস্কারের গৌরব অর্জন করেন। প্রকৃতপক্ষে ১৯৪৬ সালে হতে ১৯৫৫ সাল পর্যন্ত এই ধরণের পুরস্কারগুলিকে বিশেষ সম্মানসূচক পুরস্কার হিসেবে প্রদান করা হতো। তবে ১৯৫৬ সালে ২৯তম অস্কারে প্রথম আনুষ্ঠানিকভাবে `Best International Feature Film' বিভাগ চালু হয়, যা অদ্যাবধি পর্যন্ত চলমান। সময়-সুযোগ পেলে এই ছবিটিও দেখে নিতে পারেন।
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মঃ
৯৮তম অস্কার পুরস্কারের গৌরব অর্জন করে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসেবে ‘কে-পপ ডেমন হান্টার্স’(KPop Demon Hunters)। ছবিটি ২০২৫ সালের জুনে নেটফ্লিক্সে মুক্তি পায় এবং রেকর্ড ভিউ অর্জন করে এবং সেইসাথে সমালোচকদেরও ব্যাপক প্রশংসা কুড়ায়। সর্বোপরি এতে ব্যবহৃত মৌলিক/অরিজিনাল গানটিও কিন্তু সেরা মৌলিক গান হিসেবে অস্কার পুরস্কার অর্জন করে।
সেরা ভিজ্যুয়াল ইফেক্টসঃ
এবারের অস্কারের আসরে সেরা ভিজ্যুয়াল ইফেক্টস (VFX) হিসেবে `Avatar: Fire and Ash' চলচ্চিত্রটি ৯৮তম অ্যাকাডেমি আওয়ার্ডস জিতে নেয়। অর্থাৎ জো লেটেরি, রিচার্ড বানেহ্যাম, এরি স্যান্ডন ও ড্যানিয়েল, ব্যারেট তাদের সম্মিলিত এই অভাবনীয় কাজের স্বীকৃতি স্বরূপ তাঁরা অস্কার পুরস্কারে লাভ করেন। মূলত এই ছবিটি জেমস ক্যামেরনের ফ্র্যাঞ্চাইজির টানা জয়ের ধারা অব্যাহত রাখে।
সেরা মৌলিক চিত্রনাট্যঃ
১৬টি বিভাগে মনোনয়ন পাওয়া রায়ান কুগলারের ভ্যাম্পায়ার ভিত্তিক হরর (ভৌতিক) সিনেমা ‘সিনার্স’ শেষ পর্যন্ত ৪টি অস্কার পুরস্কার জিতে নেয়। অর্থাৎ সেরা অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা সুর এবং চিত্রগ্রহণের মতো বিভাগগুলোতেও এটি শ্রেষ্ঠত্ব অর্জন করে। প্রকৃতপক্ষে ২০১৮ সালের পর দ্বিতীয় কৃষ্ণাঙ্গ লেখক হিসেবে রায়ান কুগলার এই সম্মানজনক পুরস্কার প্রাপ্ত হন।
সেরা ফিল্ম এডিটিংঃ
৯৮তম অস্কারে সেরা ফিল্ম এডিটিং (সম্পাদনা) বিভাগে অস্কার পুরস্কার জিতে নেন অ্যান্ডি জার্গেনসেন। তিনি পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিটি অত্যন্ত সুদক্ষ হাতে এডিটিং করার জন্য এই পুরস্কার লাভ করেন।
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মঃ
১৫ মার্চ ডলবি থিয়েটারে অনুষ্ঠিত ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম হিসেবে পুরস্কার জিতে নেয় ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ প্রামাণ্যচিত্রটি। আসলে রাশিয়ার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভিন্ন মতাবলম্বীদের ওপর একটি শক্তিশালী প্রামাণ্যচিত্র।
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মঃ
স্টিভ হার্টম্যান পরিচালিত ‘অল দ্য এম্পটি রুমস’ ফিল্মটি সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম হিসেবে অস্কার পুরস্কার জয়ী হয়েছে। মূলত এই ডকুমেন্টারিটি বিদ্যালয়গুলোতে সন্ত্রাসী কর্তৃক বন্দুক হামলা হওয়ার পরে অনেক শিশু প্রাণ হারায়। এতে তাদের শূন্য ঘর, পরিবারের শোক ইত্যাদি বিষয়বস্তু নিয়েই মূলত এই ডকুমেন্টারিটি নির্মিত হয়েছে।
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মঃ
কানাডিয়ান `The Girl Who Cried Pearls' স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশনটি এবারের ৯৮তম অস্কারে সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম হিসেবে পুরস্কার জিতে নেয়। মূলত ক্রিস লাভিস ও ম্যাসিয়েক সেজারবোস্কি-এর যৌথভাবে পরিচালিত এই ছবিটি আবেগঘন, চমৎকার দৃশ্যায়ন এবং তার গল্প বলার অনন্য শৈলীকতার জন্য মূলত সমালোচকদের প্রশংসা অর্জন করে।
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্মঃ
এবারের ৯৮তম অস্কার ২টি ছবি যৌথভাবে সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম হিসেবে পুরস্কার অর্জন করেছে। অর্থাৎ `The Singers' এবং `Two People Exchanging Saliva'। মূলত ‘দ্য সিঙ্গারস’ হচ্ছে বাদ্যযন্ত্র কমেডি ফিল্প এবং ‘টু পিপল এক্সচেঞ্জিং সালিভা’ একটি ফরাসি ভাষার ডিস্টোপিয়ান ড্রামা।
সেরা অরিজিনাল (মৌলিক) গানঃ
মূলত ৯৮তম অস্কার পুরস্কার বিজয়ী হলেন যারা এর ক্ষেত্রে এবারে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘কে-পপ ডেমন হান্টার্স’(KPop Demon Hunters)-এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’ কে-পপ গান হিসেবে পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে। অর্থাৎ মোট ৭ জন (এজেই, ইডো, টেডি পার্ক, মার্কস, জং গ্যু কোয়াক, ইউ হান লি ও হি ডং নাম) রচয়িতা মিলে তৈরিকৃত কে-পপ গান হিসেবে সেরা অরিজিনাল/মৌলিক গান হিসেবে এটি পুরস্কার অর্জন করে।
সেরা কস্টিউম/প্রোডাকশন ডিজাইনঃ
সেরা কস্টিউম/প্রোডাকশন ডিজাইন হিসেবে ৯৮তম অস্কারে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ চলচ্চিত্রটি উভয় বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মূলত কেইট হাওলি এমন এক ধরণের পোশাক তৈরি করেছিলেন, যা আবেগময় ও পিরিয়ড রিয়েলিজমের বাইরেও দৃশ্যত চমৎকার হিসেবে পরিস্ফুটিত হয়েছে।
সেরা পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, পার্শ্ব অভিনেতা ও পার্শ্ব অভিনেত্রীঃ
মূলত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য ৯৮তম অস্কারে সেরা পরিচালক হিসেবে অভিজ্ঞ মার্কিন নির্মাতা পল টমাস অ্যান্ডারসন এ পুরস্কার জয়ী হন। আসলে এটি ছিল অ্যান্ডারসনের ১৪টি মনোনয়নের পর দীর্ঘ প্রতিক্ষিত প্রথম অস্কার পুরস্কার জয়ী হোন।
আরও পড়ুন: পৃথিবীর অস্কার বিজয়ী ছবিগুলির নাম ও সংক্ষেপ বর্ণনা-২
সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। তিনি রায়ান কুগলার পরিচালিত ভৌমিক সিনেমা ‘সিনারস’-এ অসাধারণ অভিনয়ের জন্য এ পুরস্কার অর্জন করেন।
সেরা অভিনেত্রী হিসেবে ৯৮তম অস্কারের শ্রেষ্ঠত্ব পুরস্কার অর্জন করেন জেসি বাকলি। মূলত তিনি ‘হ্যামনেট’ সিনেমায় তাঁর অসাধারণ অভিনয়ের জন্য এ পুরস্কারে ভূষিত হন।
সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে এবারের অস্কারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করেন শন পেন। তিনি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে লিওনার্দো ডি ক্যাপ্রিও বিপরীতে দুর্দান্ত অভিনয় করে এ পুরস্কার অর্জন করেন।
এ ছাড়াও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন অ্যামি ম্যাডিগান। তিনি মূলত ‘ওয়েপনস’ ছবিতে পার্শ্ব অভিনেত্রী হিসেবে এ পুরস্কার অর্জন করেন।
সেরা সাউন্ডঃ
৯৮তম অস্কারে সেরা সাউন্ড হিসেবে নির্বাচিত হয়েছে এফওয়ান (F1) চলচ্চিত্রের সাউন্ড ইফেক্ট। অর্থাৎ গ্যারেথ জন, আল নেলসন, ওয়েনডোলিন ইয়েটস হুইটল, গ্যারি এ রিজো এবং জুয়ান পেরাল্টা মিলে এবারের আসরে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন।
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিংঃ
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস-এ সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং বিভাগে পুরস্কার জিতেছে ‘ফ্র্যাঙ্কেস্টাইন’ চলচ্চিত্রটি। মূলত মাইক হিল, জর্ডান স্যামুয়েল এবং ক্লিওনা ফুরি, তাঁদের প্রত্যেকের সুনিপুণ প্রোস্থেটিক্স এবং রূপান্তরমূলক কাজের স্বীকৃত স্বরূপ তারা এ পুরস্কার অর্জন করেন।
সেরা অরিজিনাল স্কোরঃ
এবারের ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অরিজিনাল স্কোর জিতেছেন সুইডিশ সুরকার লুডভিগ গোরানসন। অর্থাৎ গোরানসন মূলত ‘সিনার্স’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার জয়ী হোন।
৯৮তম অস্কার পুরস্কার বিজয়ী হলেন যারা-শেষ কথাঃ
মূলত প্রতিটা সৃজনশীল প্রতিভারই একটা শ্রেষ্ঠ উপহার বা পুরস্কার থাকা উচিত। যেমন- সারা বিশ্বে বিভিন্ন অবদান/মহৎ সৃষ্টির জন্য নোবেল পুরস্কার, যা বিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতি ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা হয়। সঙ্গীতের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ডস, সাহিত্যের জন্য বুকার পুরস্কার, সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার, পরিবেশ এর জন্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, স্থাপত্যের জন্য প্রিৎজকার স্থাপত্য পুরস্কার ইত্যাদি। ঠিক তেমনি চলচ্চিত্রের জন্য প্রদান করা হয় অস্কার পুরস্কার। সুতরাং প্রতিবছর তারই ধারাবাহিকতায় এবারে ৯৮তম অস্কার পুরস্কার বিজয়ী হলেন যারা, তাদের সম্পর্কিত তথ্যগুলি উপরে বর্ণিত হয়েছে।
আরও পড়ুন: পৃথিবীর অস্কার বিজয়ী ছবিগুলির নাম ও সংক্ষেপ বর্ণনা-৩
প্রকৃতপক্ষে প্রত্যেকটি মহৎ কাজের জন্য একটি সর্বোচ্চ পুরস্কার থাকে, তারই ধারাবাহিকতায় চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সম্মানের পুরস্কার হলো ‘অস্কার পুরস্কার’। অর্থাৎ চলচ্চিত্র বা সিনেমা মানুষের জীবনের নানা টানাপোড়েন, বিভিন্ন ঘটনার টুকরো টুকরো বিষয় নিয়ে এবং তার সাথে কল্পনা মিশ্রিত করেই তা নির্মিত হয়ে থাকে। সুতরাং, এবারের ৯৮তম অস্কার পুরস্কার এর ক্ষেত্রে এমন কিছু সিনেমা নির্বাচিত করা হয়েছে, বা যে বিষয়গুলোর উপরে অস্কার পুরস্কার প্রদান করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয় এবং সম্মানের দাবীদার। তাই আজকের ৯৮তম অস্কার পুরস্কার বিজয়ী হলেন যারা বিষয়ক আর্টিকেলটি আপনার নিকট ভালো বা প্রয়োজন মনে হয়, তাহলে তা অবশ্যই অন্যদের শেয়ার করতে পারেন। পরিশেষে ২০২৬ সালে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার প্রাঙ্গণে ৯৮তম অস্কার পুরস্কার বিজয়ী হলেন যারা বিষয়ক তথ্য-সম্বলিত আলোচনায় আপনার দীর্ঘক্ষণ সম্পৃক্ততা এবং উপস্থিতির কারণে আপনাকে অশেষ ধন্যবাদ এবং সেইসঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url