রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ

রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ সহ অন্যান্য বিষয়ে জানতে নিচের লেখাগুলো পড়ুন।
যে কোন স্থানে ভ্রমণের ক্ষেত্রে আরামদায়ক এবং সাশ্রয়ী হচ্ছে ট্রেন পথে যাত্রা। আর এমন অনেক তৃণমূল পর্যায়ের জায়গা রয়েছে, যেখানে ট্রেন পথে যোগাযোগই সবচেয়ে ভালো ব্যবস্থা।

সূচিপত্রঃ রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ

রাজশাহী হতে চিলাহাটি যাওয়ার ট্রেনের নামসমূহ
রাজশাহী হতে চিলাহাটি আসা-যাওয়া ট্রেনের ষ্টপেজ এবং সময়সূচি
রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের আসনের ধরণ ও সিট ভাড়া
রাজশাহী হতে চিলাহাটি ট্রেনগুলি কোনদিন বন্ধ থাকে
কিভাবে ট্রেনের অবস্থানসমূহ জানা যায়
অনলাইনে টিকিট কাটার নিয়মাবলীসমূহ
রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ-শেষ কথা

রাজশাহী হতে চিলাহাটি যাওয়ার ট্রেনের নামসমূহঃ

রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ বিষয়ক আলোচনায় মূলত ২টি ট্রেন রাজশাহী হতে চিলাহাটি বা চিলাহাটি হতে রাজশাহী রুটে সুনির্দিষ্ট সময়ানুযায়ী চলাচল করে থাকে। একটি হচ্ছে তিতুমীর এক্সপ্রেস (Titumir Express-733) এবং বরেন্দ্র এক্সপ্রেস (Borendra Express-731/732)। প্রতিটি ট্রেনেই ১টি করে খাবারের কম্পার্টমেন্ট রয়েছে। এ ছাড়াও হাত-মুখ ধোয়ার জন্য বেসিনসহ টয়লেট সুবিধাও পাওয়া যায় এইসব ট্রেনগুলি হতে, রাখা হয়েছে এসি/নন-এসি দুই ধরণের সুবিধা।

আরও পড়ুনঃ রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিআরটিসি গাড়ির ভাড়া ও সময়সূচী

যদিও ট্রেনগুলি আন্তঃনগর তারপরেও বেশকিছু জেলা ও বিভাগকে এক করে রেখেছে। অর্থাৎ মোটা দাগে বলতে গেলে, নাটোর, আহসানগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সৈয়দপুর, ফুলবাড়ি. দিনাজপুর, নীলফামারী ইত্যাদি। মূলত রাজশাহী হতে চিলাহাটি বা চিলাহাটি হতে রাজশাহীতে যাওয়া-আসার ক্ষেত্রে বরেন্দ্র এক্সপ্রেসে সময় লাগে ৬ ঘণ্টা ১০ মিনিট এবং তিতুমীর এক্সপ্রেসে সময় লাগে ৬ ঘন্টা ৩০ মিনিট। সুতরাং এতো দীর্ঘ সময়ের যাত্রাপথে মোট ১৬টি স্টেশনের যাত্রাবিরতি ঘটে। 

রাজশাহী হতে চিলাহাটি আসা-যাওয়া ট্রেনের ষ্টপেজ এবং সময়সূচিঃ

রাজশাহী হতে চিলাহাটি এবং চিলাহাটি হতে রাজশাহী ট্রেনগুলি ভিন্ন ভিন্ন সময়ে নিজ গন্তব্যস্থল ছেড়ে যায়। আসলে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে ট্রেনের সময়সূচি। অর্থাৎ সময়সূচি জানা থাকলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ট্রেনে যাওয়াত করা সহজতর হয়ে ওঠে। নিম্নে ২টি আন্তঃনগর ট্রেনের ষ্টপেজ এবং সময়সূচি ছক আকারে বর্ণিত হলোঃ

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ষ্টপেজসমূহঃ

আরও পড়ুনঃ রাজশাহী টু ঢাকা বাস ভাড়া, ছাড়ার সময় ও যোগাযোগ

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ষ্টপেজসমূহঃ

রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের আসনের ধরণ ও সিট ভাড়াঃ

মূলত রাজশাহী হতে তিতুমীর এবং বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন দুইটিতে আসনের ধরণ অনুযায়ী সীট ভাড়া বিভিন্ন রকম। তাই আপনার সিদ্ধান্ত/পছন্দ অনুযায়ী আপনি কোন ধরণের আসন/সীটে আগ্রহী তা পূর্ব থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা ভালো। নিম্নে আসনের ধরণ অনুযায়ী সীট ভাড়া/মূল্য বর্ণিত হলোঃ

রাজশাহী হতে চিলাহাটি ট্রেনগুলি কোনদিন বন্ধ থাকেঃ

রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ বিষয়ক আলোচনায় তিতুমীর এক্সপ্রেস এবং বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন দুটি ভিন্ন ভিন্ন দিনে বন্ধ থাকে। আর এই বন্ধের কারণে সময়েরও পরিবর্তন ঘটে থাকে। তাই রাজশাহী থেকে চিলাহাটী ট্রেনগুলিতে যে কোন গন্তব্যস্থলে যাওয়ার ক্ষেত্রে সর্বাগ্রে জেনে রাখা উচিত যে, কোন ট্রেনটি সাপ্তাহিক কোন দিনে বন্ধ থাকে। নিম্নে ট্রেনগুলি বন্ধের তথ্য বর্ণিত হলোঃ

কিভাবে ট্রেনের অবস্থানসমূহ জানা যায়ঃ

ট্রেন পথে যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের অবস্থান অর্থাৎ ট্রেনটি কোন স্টেশন ছেড়েছে বা বর্তমানে কোথায় অবস্থান করছে ইত্যাদি বিষয়গুলি জানাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটি স্টেশন হতে একাধিক স্টেশনের নাম ঘোষণা নাও করতে পারে। আবার অনেক সময় স্টেশন কর্তৃক ঘোষণাও মিসটেক হতে পারে। তাই বিশেষ করে বাহিরে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজের বিচার-বুদ্ধি বা উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে হয়। যাইহোক, মনে করুন আপনি তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি কোথায় আছে বা অবস্থান করছে তা জানতে চান। এক্ষেত্রে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে TR<space>733 লিখে পাঠিয়ে দিন 16318 নম্বরে। ব্যস ফিরতি মেসেজে আপনি ট্রেনের অবস্থান সর্ম্পর্কে জানতে পারেন। অর্থাৎ প্রথমে টিআর টাইপ করে একটি স্পেস দিবেন এরপর ট্রেনের নম্বর দিবেন এবং মোবাইলের সেন্ড বাটনে ক্লিক করলে কোথায় পাঠাবেন, তা দেখাবে, সেখানে আপনি ১৬৩১৮ লিখে ওকে করবেন।

অনলাইনে টিকিট কাটার নিয়মাবলীসমূহঃ

আসলে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে গেলে রেলওয়ের ওয়েবসাইটে আপনার নিজস্ব একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আর আপনি যদি অনলাইনে টিকিট কাটতে চান, তাহলে অবশ্যই Railway Website-এ প্রবেশ করে, আশাকরি এটা অনেকেই জানেন। তারপরও যারা নতুন বা অনলাইনে কোনদিন টিকিট কাটেননি তাদের জন্য বিষয়টি আলোচনায় সংযুক্ত করা হলো। যাইহোক এরপর আপনি Logon Option-এ ক্লিক করে আপনার User ID ও Password দিবেন। আপনার তথ্য যদি সঠিক হয়, তাহলে স্ক্রিনে প্রদর্শিত হবে From (কোথা হতে যাবেন), To (কোথায় যাবেন), Date of Journey (অর্থাৎ কত তারিখে ভ্রমণ করবেন) এবং Choose Class (কোন ধরণের আসন/শ্রেণীতে যাবেন), তা নির্বাচন করে দিতে হবে। এরপর Search Train-এ ক্লিক করলেই স্ক্রিনে দেখতে পাবেন. আপনার কাঙ্খিত ট্রেনের নাম, তারিখ, কখন ট্রেনটি ছেড়ে যাবে, কতক্ষণ সময়ের মধ্যে গন্তব্য স্থানে পৌঁছাবে এবং সেই ট্রেনে কতগুলি সিট আছে ইত্যাদি। এখানে উল্লেখ্য যে, আপনার পছন্দকৃত তারিখে যতগুলি ট্রেন আছে তার নাম, সময় এবং তারিখ সবগুলোই পর্যায়ক্রমে আসতে থাকবে। এখানে আপনি যে ক্লাস বা শ্রেণীর টিকিট ক্রয় করতে আগ্রহী তার জন্য BOOK NOW-এ Click করলে Payment অপশন আসবে। সেখানে আপনি যে মোবাইল মোবাইল ব্যাংকিং সিলেক্ট/নির্বাচন করে দিবেন, তার পাসওয়ার্ড দিলেই পেমেন্ট সম্পন্ন হবে এবং বাংলাদেশ রেলওয়ে আপনাকে একটি অনলাইন টিকিট প্রদান করবে, যা আপনি প্রিন্টও করতে পারেন আবার মোবাইলে সংরক্ষণ করেও রাখতে পারেন। যদি উপরে বর্ণিত নির্দেশনা অনুযায়ী আপনাকে অনলাইনে টিকিট কাটতে হয় বা হবে, তাহলে অবশ্যই এই লিংকে ক্লিক করুনঃ ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে ২০২৫

রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ-শেষ কথাঃ

আন্তঃনগর তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন দুইটি মূলত রাজশাহী হতে চিলাহাটি এবং চিলাহাটী হতে রাজশাহীর মধ্যে যোগাযোগের সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ আজকের আলোচনায় রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ সহ বিভিন্ন বিষয়ে আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই অবগত হয়েছেন। যদিও বৃটিশ শাসনামল বা দেশ বিভাগের পর বাংলাদেশে রেলওয়ে ব্যবস্থার তেমন উন্নতি হয়নি, তথাপি এখনও অনেক মানুষের জীবিকার উৎস, আনন্দ-উদ্দীপনা এবং সর্বোপরি অধিকাংশ মানুষের নিকট অর্থনৈতিকভাবে অত্যন্ত সাশ্রয়ী ও মিতব্যয়ী এই রেলপথে যাত্রা। সুতরাং আজকের তথ্যগুলি অবশ্যই আপনাদের উপকারে আসবে। সাধারণত যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য রেলপথে যাত্রা সত্যিই একটি অভাবনীয়, অবিস্মরণীয় এবং স্মৃতিবহুল হয়ে ওঠে।

আরও পড়ুনঃ ঢাকা হতে বরিশাল লঞ্চের ভাড়া ও সময়সূচি এবং যোগাযোগ নম্বর

যাইহোক, রাজশাহী হতে চিলাহাটি বা চিলাহাটি হতে রাজশাহীগামী ট্রেন ২টির দীর্ঘ যাতায়াতের পথে অথবা ফুলবাড়ী, দিনাজপুর, দর্শনা, নাটোর, বগুড়া ইত্যাদি অনেক খন্ড খন্ড স্থান/শহর রয়েছে, সেগুলোতেও অনায়াসে তিতুমীর বা বরেন্দ্র এক্সপ্রেসের মাধ্যমে যাতায়াত সহজতর হয়ে থাকে। তাই আজকের রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ বিষয়ের সমস্ত তথ্য জানা থাকলে আপনার ট্রেনযাত্রা সুন্দর ও মসৃণ হয়ে উঠবে। পরিশেষে দীর্ঘ সময়ের যাত্রাপথে অনেকগুলো শহর, জেলা ও বিভাগকে এক সুতোয় বেঁধে রাখার দায়িত্ব পালন করে যাচ্ছে তিতুতীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন দুইটি। তাই আজকের রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ বিষয়ক আলোচনায় আমরা বাংলাদেশ রেলওয়ের উত্তরোত্তর সফলতা এবং আধুনিকায়ন কামনা করছি এবং সেইসঙ্গে আজকের রাজশাহী হতে চিলাহাটি যাওয়ার ট্রেনের সময়সূচী আলোচনায় আপনার উপস্থিতি ও অংশগ্রহণের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।