রাজশাহী হতে পটুয়াখালী বাস ভাড়া ও সময়সূচি

রাজশাহী হতে পটুয়াখালী বাস ভাড়া ও সময়সূচি, কোন কোন বাসগুলো পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করে ইত্যাদি সমস্ত বিষয়ে জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুন।
রাজশাহী-হতে-পটুয়াখালী-বাস-ভাড়া-ও-সময়সূচি
প্রকৃতপক্ষে রাজশাহী হতে পটুয়াখালী যাওয়ার কোন ট্রেনের রুট নেই। আর যদিও বা ট্রেনযোগে যেতেই চান তাহলে রাজবাড়ি-ফরিদপুর হয়ে ভাঙ্গা পৌঁছাতে হবে এবং এরপর সড়কপথে আপনাকে পটুয়াখালী যেতে হবে।

সূচিপত্রঃ রাজশাহী হতে পটুয়াখালী বাস ভাড়া ও সময়সূচি

রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটা যাওয়ার বাসের তালিকাসমূহ
রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটা বাসের সময়সুচি
রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটা যাওয়ার বাসের ভাড়া
রাজশাহী হতে পটুয়াখালী বাসের যোগাযোগ নম্বরসমূহ
রাজশাহী থেকে পটুয়াখালী যেতে কতক্ষণ সময় লাগতে পারে
রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটা যাওয়ার সুবিধা ও অসুবিধাসমূহ
রাজশাহী হতে পটুয়াখালী বাস ভাড়া ও সময়সূচি-শেষ কথা

রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটা যাওয়ার বাসের তালিকাসমূহঃ

রাজশাহী হতে পটুয়াখালী বাস ভাড়া ও সময়সূচি এবং কুয়াকাটা যাওয়ার জন্য বেশ কয়েকটি বাস রয়েছে। এসব বাসগুলি বিভিন্ন সময়ে রাজশাহী হতে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে গিয়ে থাকে। সুতরাং দুরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই আগে ঠিক করতে হয় কোন গাড়িতে যাবো। মূলত অধিকাংশ ভ্রমণ পিপাসু এবং সৌন্দর্য প্রিয় মানুষ কুয়াকাটার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যোদয়, সমুদ্রের মনোমুগ্ধতা উপভোগ করতে যাই। যেহেতু রাজশাহী হতে কুয়াকাটা বা পটুয়াখালী পর্যন্ত ট্রেন পথে যাওযা সম্ভব হয় না, সেক্ষেত্রে কুয়াকাটা যেতে অবশ্যই একটি ভালো মানের বাস বা গাড়িতে যাওয়া উচিত। এতদ উদ্দেশ্যেই নিম্নে কিছু বাসের তালিকা বর্ণিত হলোঃ

ভাই ভাই সিহাব স্পেশাল
তুহিন পরিবহন
আর আর ট্রাভেলস
গোল্ডেন লাইন
সি লাইন
পদ্মা পরিবহন
বিআরটিসি পরিবহন

আরও পড়ুনঃ রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিআরটিসি গাড়ির ভাড়া ও সময়সূচী

উপরোক্ত গাড়িগুলি তুলনামূলক ভালো এবং এইসব বাসগুলোই মূলত রাজশাহী থেকে পটুয়াখালী কুয়াকাটা যাতায়াত করে থাকে প্রতিদিনই। আবার এসব গাড়ির রকমভেদে আনুষঙ্গিক সুবিধাদিরও কিছু পরিবর্তন হতেই পারে।

রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটা বাসের সময়সুচিঃ

সাধারণত রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটা যাওয়ার বাসগুলি ভিন্ন ভিন্ন সময়ে ছাড়ে। সুতরাং দুরপাল্লার ভ্রমণে এটাও জানা জরুরী যে, কোন গাড়ি কখন ছাড়ে? কারণ নির্ধারিত সময়ে বাস ছাড়ার স্থানে না পৌঁছাতে পারলে তা কিন্তু একটি বিড়ম্বনার সৃষ্টি হয়। সেইদিক লক্ষ্য রেখে নিম্নে বিভিন্ন বাস ছাড়ার সময়সূচি বর্ণিত হলোঃ

ভাই ভাই সিহাব স্পেশাল বাসটি প্রতিদিন সন্ধ্যা ৭.০০ টার সময় রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করে থাকে।

তুহিন পরিবহন বাসটি রাজশাহী বাস টার্মিনাল হতে রাত্রি ৮.০০ টার দিকে রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করে থাকে।

আর আর ট্রাভেলস বাসটি রাজশাহী শিরোইল বাস টার্মিনাল হতে সন্ধ্যা বা রাত্রে ছাড়ে, তবে সম্ভব হলে স্বশরীরে যোগাযোগ করে নেয়াটা সবচেয়ে ভালো।

গোল্ডেন লাইন বাসটি সাধারণত সকাল এবং সন্ধ্যায় ছাড়ে। তথ্যের ঘাটতি থাকায় সময়টা উল্লেখ করা সম্ভব হলো না। তবে রাজশাহী শিরোইল বাস টার্মিনালে স্বশরীরে এসে জেনে নেয়াটা সবচেয়ে উত্তম।

সি লাইন বাসটি বিকাল, সন্ধ্যা অথবা রাত ৮.০০ টার পরে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল হতে রওয়ানা হয়ে থাকে। তথ্যের অপ্রতুলতার কারণে সঠিক সময়টি উল্লেখ করা সম্ভব হলো না। তবে অবশ্যই শিরোইল কাউন্টার থেকে সঠিক তথ্য জেনে নেয়া উত্তম।

পদ্মা পরিবহন রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করে থাকে আনুমানিক রাত্রি ৮.০০-১০.০০ মিঃ এর মধ্যে। তবে বিস্তারিত জানতে রাজশাহী শিরোইল কাউন্টারে যোগাযোগ করাটা উত্তম।

বিআরটিসি পরিবহন প্রতিদিন সকাল ৭.২০ টায় এবং রাত্রি ৮.০০ টার সময় কুমারপাড়া রাজশাহী ডিপো হতে রওয়ানা হয়ে থাকে।

রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটা যাওয়ার বাসের ভাড়াঃ

রাজশাহী হতে পটুয়াখালী বাস ভাড়া ও সময়সূচি এর ক্ষেত্রে মূলত রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটার উদ্দেশ্যে যে সমস্ত বাসগুলি ছেড়ে যায়, সাধারণত এসব বাসগুলির ভাড়া ৮৫০/- টাকা থেকে ৯৫০/- টাকার মধ্যে হয়ে থাকে। তবে এই ভাড়া যে কোন সময়ে পরিবর্তন পারে। আবার ভাড়ার এই পরিবর্তন অনেক সময় গাড়ির ধরণের উপরও নির্ভর করে। সুতরাং সবকিছু বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করে নেয়াটাই উত্তম। নিম্নে বাসগুলির প্রতি সিটের ভাড়া প্রদত্ত হলো, যেমন-

ভাই ভাই সিহাব স্পেশাল বাসের প্রতি সিটের ভাড়া ৯০০/- টাকা।
তুহিন পরিবহনেরও প্রতি সিটের ভাড়া ৯০০/- টাকা।
আর আর ট্রাভেলস এর নন-এসি বাসের ভাড়া ৯০০/- টাকা এবং এসি বাসের ভাড়া ১,৪০০/- টাকা।

আরও পড়ুনঃ জনপ্রিয় ব্র্যান্ডের সব শপিং সেন্টারগুলি এখন রাজশাহীতে

গোল্ডেন লাইন বাসের প্রতি সিটের ভাড়া ৯০০/- টাকা।
সি লাইন বাসের ৯৫০/- টাকা হতে ১১০০/- টাকার মধ্যে এর প্রতি সিটের ভাড়া।
পদ্মা পরিবহন বাসটির প্রতি সিটের ভাড়া ৯০০/- টাকা।
বিআরটিসি পরিবহন-এ নন-এসি প্রতি সিটের ভাড়া ৮৫০/- টাকা।

রাজশাহী হতে পটুয়াখালী বাসের যোগাযোগ নম্বরসমূহঃ

আসলে যে কোন ভ্রমণে যদি আপনার নিকট যোগাযোগ নম্বর অর্থাৎ মোবাইল নম্বর থাকে, তাহলে অনেক বিষয়ের উপশম ঘটে যায়। এক্ষেত্রে রাজশাহী হতে পটুয়াখালী যাওয়ার জন্য সীমিত কিছু গাড়ী থাকায় মোবাইল নম্বরটা আবশ্যকীয়। অনেক সময় বিভিন্ন ব্যস্ততার জন্য হয়তো বাসস্ট্যান্ডে আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে যদি আপনার নিকট সেই গাড়ীর যোগাযোগ/মোবাইল নম্বরটি থাকে, তাহলে আপনি ফোন করে অনেক কিছু বিষয় জেনে নিতে পারেন। তাই নিম্নে বেশকিছু বাসের মোবাইল নম্বর বর্ণিত হলো-

ভাই ভাই সিহাব স্পেশাল বাসের মোবাইল নম্বর হলোঃ 01307-102495, 01795-110803।
তুহিন পরিবহন বাসের তথ্য জানতে বাস কাউন্টার মোবাইল নম্বরঃ 01710-296075।
গোল্ডেন লাইন বাসের সাথে যোগাযোগের জন্য হটলাইন নম্বর হলোঃ 09613-000333।
সি লাইন নামক বাসের সাথে যোগাযোগে মোবাইল নম্বরঃ 01717-579464।
পদ্মা পরিবহন বাসের তথ্য জানতে বাস কাউন্টার মোবাইল নম্বরঃ 01710-296075।
বিআরটিসি বাসের তথ্য জানতে বাস কাউন্টার মোবাইল নম্বরঃ 01771-647475।

বি.দ্রঃ উপরে বর্ণিত ফোন নম্বরগুলি যে কোন সময়ে পরিবর্তন হতে পারে, তাই কাউন্টারে উপস্থিত হয়ে ফোন নম্বরগুলি সংগ্রহ করা উত্তম।

রাজশাহী থেকে পটুয়াখালী যেতে কতক্ষণ সময় লাগতে পারেঃ

সাধারণত রাজশাহী থেকে পটুয়াখালী যেতে প্রায় ৭-৯ ঘন্টা সময় লেগে যায়। কারণ ট্রাফিক সিগন্যাল, যানজট ইত্যাদি সামাল দিয়ে যেতেই কিছুটা সময় লাগে বেশি। আবার ঢাকা গাবতলী বা সায়েদাবাদ থেকে পদ্মা সেতু অতিক্রম করে পটুয়াখালী যেতে সময় লাগে ৫-৭ ঘন্টা। অবশ্য কিছু কিছু গাড়ী এতই দ্রুত চলাচল করে যে, উপরোক্ত সময়ের আগেই অনেক সময় পৌঁছে যায়। এক্ষেত্রে আপনি যদি কুয়াকাটা যেতে চান তাহলে, আপনার বাস যে সময়ে রাজশাহী ছেড়ে যাচ্ছে, ঠিক সে সময়ের সাথে ৭-৯ ঘন্টা যোগ করে নিতে পারেন।

রাজশাহী হতে পটুয়াখালী কুয়াকাটা যাওয়ার সুবিধা ও অসুবিধাসমূহঃ

যে কোন বাস যাত্রার ক্ষেত্রে নানা ধরণের সুবিধা ও অসুবিধা রয়েছে। তবে হ্যাঁ, দুরপাল্লার বাসগুলোতে সীট ফোল্ডিং করে নিয়ে পিছনে হেলান দিয়ে বিশ্রাম নিতে নিতে যাওয়া যায়। আর এই বাসগুলি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর একটি ব্রেক দেয়, যেখানে হালকা নাস্তা, ওয়াশ হওয়া এবং সেইসাথে টয়লেট সুবিধাও পাওয়া যায়। তবে ট্রেনযোগে যাওয়ার ক্ষেত্রে তুলনামূলক অনেক সময় লেগে যায়, যা বাসযোগে লাগেনা। আর অসুবিধাগুলির মধ্যে অন্যতম হলো একটানা ৭-৯ ঘণ্টা বাসে বসে থাকা। অতিরিক্ত মালামাল বহন করা যায় না, হাঁটাচলা বা উঠাবসা করা যায় না। সঙ্গে খাবার পানি বা হালকা নাস্তা না থাকলে তা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা ইত্যাদি।

রাজশাহী হতে পটুয়াখালী বাস ভাড়া ও সময়সূচি-শেষ কথাঃ

আসলে যে কোন ভ্রমণই একটি রোমাঞ্চকর মূহুর্ত আর এর জন্য দরকার হয় একটি সঠিক পরিকল্পনার। তাই রাজশাহী হতে পটুয়াখালী বাস ভাড়া ও সময়সূচি, যোগাযোগ নম্বর, সুবিধা ও অসুবিধা ইত্যাদি সমস্ত বিষয়ে উপরোক্ত আলোচনা থেকে আশাকরি বুঝতে ও জানতে পেরেছেন। যাইহোক, আমাদের প্রচেষ্টা আপনাদের অযথা হয়রানি বা ঝামেলা মুক্ত করে সঠিক তথ্য পরিবেশন করা। জানিনা এক্ষেত্রে উপরোক্ত আলোচনা থেকে আপনারা কতটুকু উপকৃত হতে পারবেন। তবে সবসময়ই একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, তা হলো দূরপাল্লার কোন ভ্রমণে আগে থেকেই একটি পরিকল্পনা করে ধীরে ধীরে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আসলে রাজশাহী হতে পটুয়াখালী বাস ভাড়া ও সময়সূচি সহ অন্যান্য বিষয়ে জানা থাকলে খুব সহজেই রাজশাহী হতে কুয়াকাটা পর্যন্ত আপনি নির্বিঘ্নে যেতে পারবেন।

আরও পড়ুনঃ রাজশাহী টু দিনাজপুর ট্রেনের তালিকা সময়সূচি ও ভাড়া

সাধারণত যারা ভ্রমণ পিপাসু বা সৌন্দর্য প্রিয় ব্যক্তি, তাদের শুধুমাত্র যাতায়াত বিষয়ে তথ্য জানলেই হবেনা, কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেখানে থাকতে হবে। তাই এসব স্থানে যাওয়ার আগে আপনাকে থাকার ও খাবার হোটেল সম্বন্ধেও সঠিক তথ্য জেনে নিতে হবে। পরিশেষে রাজশাহী হতে পটুয়াখালী বাস ভাড়া ও সময়সূচি বিষয়ক আর্টিকেলে আপনার দীর্ঘক্ষণ উপস্থিতি এবং সম্পৃক্ততার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।