গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায়

গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায় এর অন্যতম হলো, এই ফলটিতে রয়েছে অসাধারণ সব পুষ্টিগুণাবলীসমূহ।
www.mithurajit.com
আমের পুষ্টিযুক্ত ভিটামিনের মধ্যে ম্যাগনেসিয়াম. পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন এবং ফোলেট রয়েছে। আর এই পুষ্টিগুণগুলো শরীরকে অনেক সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে। তাই এইসব বিষয়ে জানতে নিচে বর্ণিত তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ুন।

100সূচিপত্রঃ গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায়

কাঁচা আম খেলে কি ধরণের উপকার মিলবে
পাকা আম খেলে কি কি উপকার পাওয়া যায়
আমের বিভিন্ন প্রকার নামকরণসমূহ
কোন আম কখন পাওয়া যায়
আম খাওয়ার সঠিক সময় কোনটি
গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-শেষ কথা

কাঁচা আম খেলে কি ধরণের উপকার মিলবেঃ

গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায়. অর্থাৎ এই সময়ে কাঁচা আমে সাধারণত প্রচুর পরিমাণে পাানি থাকে, আর এর ফলে তীব্র গরমেও শরীরকে পানি শূন্যতা রোধ করতে সহায়তা করে থাকে।

আরও পড়ুন ঃ গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন

প্রচণ্ড গরমে অনেকের হিটস্ট্রোক হয়ে থাকে। তাই প্রকৃতির নিয়মে এবং সর্বোপরি সৃষ্টিকর্তার মহিমায় শুধুমাত্র গরমেই আম উৎপাদন হয়ে থাকে। আর এ জন্য গরমের সময় আপনি যদি এক গ্লাস কাঁচা আমের জুস বা শরবত খেতে পারেন, তাহলে তা ভেতর থেকে শরীকে ঠান্ডা রাখতে সহায়তা করে থাকে এবং হিটস্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমে যায়।

কাঁচা আমে প্রচুর আয়রন থাকে যেটি শরীরের রক্ত স্বল্পতার সমস্যার সমাধানে অনেক বেশী উপকারী। বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবার আমাদের চুল এবং ত্বকের জন্য অত্যন্ত উপকারী।

অতিরিক্ত গরমে অনেকেরই ঘামাচি হয়ে থাকে। তবে আপনি যদি কাঁচা আম নিয়মিত খেতে পারেন, তাহলে এই ধরণের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদানসমূহ শরীরের ঘামাচি থেকে বাঁচতে সহায়তা করে থাকে।

কাঁচা আমে অ্যামাইলেস নামক পাচক এনজাইম থাকে, যেটি হজমে সহায়ক হয়ে থাকে। এ ছাড়াও কাঁচা আম খেলে শরীরের অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এবং বদহজমের সমস্যা অনেকাংশেই কমে যায়।

কিভাবে কাঁচা আম খেতে পারেন বা খাওয়া যেতে পারে। এর উত্তরে বলা যায়, কাঁচা আমের শরবত বানিয়ে খেতে পারেন। এছাড়াও চাটনি, ডালের মধ্যে আম দিয়ে, কাঁচা আমের ভর্তাসহ আরও অন্যান্য ভাবেও কাঁচা আম খাওয়া যেতে পারে।

তবে মনে রাখবেন, যে কোন খাবারই অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। কারণ এতে অনেক সময় হিতে বিপরীত ঘটতে পারে। যেমন ধরুণ, কাঁচা আমে টক বেশি হয়, তাই আপনি যদি কাঁচা আম থেতলে তার মধ্যে চিনি, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে মুখের সুস্বাদু করে খেতে থাকেন, তাহলে এটাকে কি উপকার না অপকার হিসেবে দেখবেন। কারণ এই যে, মুখের সুস্বাদু করে খাচ্ছেন, কিন্তু এর সাথে আপনি লবণ ও চিনি বেশী করে খেয়ে ফেলছেন, যেটি শরীরের জন্য একেবারেই ভালো নয়। জেনে রাখুন, আমের মধ্যে ইউরিশিয়াল নামক এক ধরণের রাসায়নিক উপাদান থাকে, যেটি শরীরে এ্যালার্জি এবং পেট ফাঁপা সমস্যার সৃষ্টি করতে পারে।

পাকা আম খেলে কি কি উপকার পাওয়া যায়ঃ

তবে গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায় এর মধ্যে মূলত পাকা আমে রয়েছে নানাপ্রকার উপকারিতা, যেগুলি হলো-

পাকা আমে ভিটামিন সি ও ভিটামিন এ থাকে, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ ছাড়াও ত্বকের উজ্জলতা বৃদ্ধি, চুল ভালো থাকাসহ রোদে পোড়া ভাব কমাতেও সহায়তা করে থাকে।

আমে প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার এবং বিভিন্ন প্রাকৃতিক এনজাইম থাকে। যা খাবার হজমে সহায়তা করা ছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর হয়।

আমে রয়েছে ফ্রুট্রোজ ও সুক্রোজ, যা গরমে শরীরকে তাৎক্ষণিকভাবে শক্তি যোগাতে সহায়তা করে থাকে।

আরও পড়ুন ঃ রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা

সাধারণত একটি আমে ৮৫% পর্যন্ত পানি রয়েছে, শুধুমাত্র এই কারণে প্রচণ্ড গরমে শরীরে পানিশূন্যতা অথবা ডিহাইড্রেশন দূর করতে আম খাওয়া উচিত।

আমে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকার কারণে তা শরীরের রক্তচোপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

আমে বেটা ক্যারোটিন ও ভিটামিন এ থাকার কারণে আম খেলে চোখ ভালো থাকে এবং রাতকানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে থাকে।

যদি আপনার শরীরে ক্লান্তি বা অবসাদ কাজ করে থাকে, তাহলে নিশ্চিন্তমনেই আম খেতে পারেন। কারণ আমে প্রাকৃতিক সুগার ও শর্করা থাকায় এটি তাৎক্ষণিক শরীরের ক্লান্তি এবং অবসাদ দূর করতে সহায়তা করে থাকে।

সাধারণত ডায়াবেটিস রোগীদের যে কোন ধরণের মিষ্টি খাওয়া নিষিদ্ধ। তবে আমে অ্যান্থোসায়ানিডিন নামক ট্যানিন রয়েছে। আর এই উপাদানটি ডায়াবেটিসের চিকিৎসায় সাহায্য করে থাকে।

আবার যাদের স্মৃতিশক্তি দুর্বল বলে মনে হয়, তাদের কিন্তু খাদ্য তালিকায় আম রাখতে পারেন। কারণ আমে রয়েছে গ্লুটামিন এসিড, যেটি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে থাকে।

আমের বিভিন্ন প্রকার নামকরণসমূহঃ

সাধারণত আমের স্বাদ, এর গন্ধ, আকৃতি এবং সর্বোপরি আম আবিস্কারের স্থান, আমের রঙ এবং নতুন জাতের আম উৎপাদনকারী ব্যক্তিসমূহের নামানুসারেই আমের নামকরণ হয়ে থাকে। তবে বাংলাদেশে বিভিন্ন নামে এবং বিভিন্ন প্রকারের আম পাওয়া যায়। যেমন-ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, গোবিন্দভোগ, আম্রপালি, ক্ষীরশাপাত বা হিমসাগর, কাটিমন, লক্ষণভোগ, আলফানসো, তোতাপুরি, হাড়িভাঙা, বারি (বিভিন্ন প্রকারের), রানি প্রসূন, আশিনা গৌড়মতি এবং বিভিন্ন আটি আমসমূহ।

কোন আম কখন পাওয়া যায়ঃ

প্রকৃতপক্ষে বাংলাদেশে সাধারণত মে মাস থেকে সেপ্টেম্বর মাস হলো আমের মৌসুম। তারপরেও বিভিন্ন জাতের আম কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে আপনি বাজারে দেখতে পাবেন। এর মধ্যে বলা যায়, আগাম জাতের আম, মধ্য মৌসুমের আম এবং সর্বোপরি শেষ সময়ের বিভিন্ন আমসমূহ। আরও পরিস্কার করে বলতে গেলে, যেমন-

মে মাস হতে জুন মাসের মাঝামাঝি সময়ে আগাম জাতের আমগুলি বাজারে আসে। এইসব আমের মধ্যে গোপালভোগ, হিমসাগর বা ক্ষীরশাপাত, গোবিন্দভোগ এবং রানীপছন্দ আম অন্যতম।

এরপর জুন মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে বাজারে আসে ল্যাংড়া, হাঁড়িভাঙা, আম্রপালি বা লক্ষণভোগের মতো আমগুলি।

সবশেষে বাজারে আসে অর্থাৎ জুলাই মাস থেকে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে ফজলি, গৌড়মতি বা আশ্বিনা আমগুলি বাজারে প্রচলিত হতে দেখা যায়।

আম খাওয়ার সঠিক সময় কোনটিঃ

সাধারণত গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায় বিষয়ক আলোচনায় বলা যেতে পারে যে, প্রত্যেকটি ফল খাওয়ার জন্য কিন্তু একটি নির্দিষ্ট সময় আছে। আর এক্ষেত্রে মধ্যে সবচেয়ে ভালো এবং উত্তম সময় হলো সকালের নাস্তায় বা দুপুরের খাবারের সঙ্গে আম খাওয়া। তবে রাতে ঘুমানোর আগে অবশ্যই আম খাওয়া উচিত নয়, কারণ এতে হজমশক্তির সমস্যা তৈরি হয়। আবার খালি পেটে কখনোই আম খাওয়া উচিত নয়। আবার ভরপুর পেটেও আম খাওয়া উচিত নয়। সাধারণত খালি পেটে আম খাওয়ার আগে কিছু খেয়ে নিয়ে তারপর আম খেতে হয়, আবার ভরপুর পেটে আম খেলে বদহজম বা গ্যাসের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। সুতরাং খুব সহজেই অনুমান করতে পারছেন যে, আম খাওয়ার উপযুক্ত বা সঠিক সময় কোনটি?

গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-শেষ কথাঃ

আজকের গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায় বিষয়ক আর্টিকেল থেকে আশাকরি, আম খাওয়ার বিভিন্ন বিষয়সহ আম খাওয়ার সঠিক সময়, কাঁচা ও পাকা আম খেলে কি কি উপকার পাওয়া যায়, কোন আম কখন উৎপাদিত হয়ে থাকে এবং বিভিন্ন আমের নামকরণ সমূহ জানতে ও বুঝতে পেরেছেন। আসলে বিভিন্ন ঋতু বৈচিত্র্যে বিভিন্ন ফলের সমাহারের সাথে সাথে আবহাওয়ার যেমন পরিবর্তন ঘটে, ঠিক তেমনি সেই আবহাওয়াকে সহনশীল করার জন্য বিভিন্ন ফলের উৎপাদনও হয়ে থাকে।

আরও পড়ুন ঃ প্রতিদিন একটি পেয়ারা খেলে মিলবে যেসব উপকার

যাইহোক, গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায় বিষয়ে আপনাদের কোন প্রশ্ন, জিজ্ঞাসা বা পরামর্শ থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। www.mithurajit.com এর পক্ষ হতে আপনাদেরকে সঠিক এবং নির্ভূল তথ্য পরিবেশন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকে। পরিশেষে আজকের আর্টিকেল গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায় বিষয়ে আপনাদের দীর্ঘক্ষণ উপস্থিতি এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।