নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন, এটা কী কোন রোগের লক্ষণ

নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন, এটা কী কোন রোগের লক্ষণসহ আরও অন্যান্য বিষয়ে জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুন।
www.mithurajit.com
বিষয়টি একটু ভাবুন, মনে করুন আপনি কোন একটি অনুষ্ঠানে যোগদান করেছেন এবং সেখানে হঠাৎ করেই আপনার নাক দিয়ে রক্ত পড়া শুরু হলো। দৃশ্যটি কেমন যেন খুবই অস্বস্তিকর এবং অন্যদের নিকটও তা ভীতিকর। সুতরাং নিচের বর্ণিত তথ্যগুলি খুবই গুরুত্বের সাথে পড়তে থাকুন।

পোষ্ট সূচিপত্রঃ নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন, এটা কী কোন রোগের লক্ষণ

নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন
এটা কী কোন রোগের লক্ষণ
নাক দিয়ে রক্ত পড়লে তাৎক্ষণিক যা করতে হবে
নাক দিয়ে রক্ত পড়ার ঘরোয়া প্রতিকার
চিকিৎসকের নিকট কখন যাবেন
নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন, এটা কী কোন রোগের লক্ষণ-শেষ কথা

নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন ঃ

সাধারণত নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন, এটা কী কোন রোগের লক্ষণ বিষয়ক আর্টিকেলে বলা যায়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নাক দিয়ে রক্ত পড়াকে বলে ‘এপিস্ট্যাক্সিস’। সাধারণত নাকের ভেতরের যে অংশে আবরণী বা টিস্যু থাকে সেখানে অসংখ্য ক্ষুদ্রনালি থাকে, আর এইসব আবরণী বা টিস্যু আমাদের শ্বাস-প্রশ্বাসের বাতাসকে উষ্ণ এবং ভেজা রাখতে সহায়তা করে থাকে। অর্থাৎ এসব রক্তনালীগুলি খুবই সূক্ষ্ম ও নাকের ভেতরের অংশে থাকায় সহজেই তা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে সামান্য কোন আঘাত, ঘর্ষণ বা শুষ্কতার কারণে যে কোন সময়েই রক্তপাত শুরু হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতি দশ জনের মধ্যে ছয়জনই জীবনের কোন না কোন সময়ে এই নাক দিয়ে রক্ত পড়ার অভিজ্ঞতা অর্জন করে থাকে।

আরও পড়ুন ঃ চোখে অঞ্জনির ব্যাথা হলে কী করবেন - অঞ্জনি সারানোর ৬টি উপায় সম্পর্কে জেনে নিন

তবে নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন এর সাধারণ কারণ হিসেবে আমরা বলতে পারি, অতিরিক্ত শুষ্ক বাতাস অথবা দীর্ঘক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকার কারণে নাকের ভিতরের আবরণী শুকিয়ে যায় এবং তার ফলে টিস্যুগুলোতে ফাটল তৈরি হয় ও রক্তনালীগুলো দুর্বল হয়ে পড়ে। যার কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে।

এ ছাড়াও অন্যান্য কারণের মধ্যে যেমন-নাক ঝাঁড়া, নাক ঘষা, নাক খোঁচানো, সর্দি-কার্শি, অ্যালার্জি, নাকে আঘাত, সাইনাসের সংক্রমণ এবং নাকের ভেতরে কোন বস্তু ঢুকে যাওয়া অথবা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়তে পারে।

এটা কী কোন রোগের লক্ষণ ঃ

চিকিৎসকদের মতে, অধিকাংশ ক্ষেত্রে ‘নোজব্লিড’ বা নাক দিয়ে রক্ত পড়া কোন গুরুতর সমস্যা না। এটি আবহাওয়াজনিত বা নাক খোঁচানো, সর্দি-কাশি অথবা অ্যালার্জির মতো সাধারণ কারণেই হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি ঘন ঘন নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে ধরে নেয়া যেতে পারে এটি শরীরের মধ্যে লুকিয়ে থাকা কোনো রোগের উপশম। তাই নাক দিয়ে রক্ত পড়ার কারণ সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এক্ষেত্রে সকলের সুবিধার্থে সাধারণ লক্ষণগুলি প্রথমে জেনে নেয়া যাক।

শুষ্ক আবহাওয়া এবং এলার্জিজনিত সমস্যাঃ অর্থাৎ অতিরিক্ত শুষ্ক আবহাওয়া অথবা তীব্র ঠান্ডা বা দীর্ঘক্ষণ এসিতে থাকা ইত্যাদি কারণগুলোর জন্য নাকের ভেতরের ত্বক শুষ্ক হয়ে উঠে এবং তার ফলে রক্তনালী ফেটে গিয়ে রক্ত পড়তে পারে।

নাক খুঁটানো বা কোন কিছুর দ্বারা নাকে আঘাতঃ অনেকেই আছে নখ দিয়ে নাক খুটিয়ে থাকে আবার অনেক সময় নাকের উপর সজোরে আঘাতও লাগতে পারে। ইত্যাদি এসব কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে।

আবার নাক দিয়ে রক্ত পড়া বিভিন্ন রোগের কারণেও হতে পারে, যেমন-

সাধারণত যাদের হাই ব্লাড পেসার বা উক্ত রক্তচাপ আছে, কোন কারণে যদি হঠাৎ করেই রক্তচাপ বেড়ে যায়, তাহলে নাক দিয়ে রক্ত পড়তে পারে।

অনেকের নাকে টিউমার বা ক্যান্সার থাকে। যেহেতু নাকের ভেতরের অংশে টিউমার বা ক্যান্সার থাকার কারণেও অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে।

আবার অনেকের নাকের ভেতরে যেটাকে বলে নাসিকা যক্ষ্মা থাকতে পারে, ফলে সে কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে।

কিছু কিছু ব্যক্তির কিডনি বা লিভারের দীর্ঘস্থায়ী সমস্যার জন্য ভুগে থাকেন। সুতরাং এসব কারণেও অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে।

অনেকের রক্তজনিত রোগ থাকে। বিশেষ করে রক্তে যাদের হিমোফিলিয়া বা প্লাটিলেট কমে যাওয়ার কারণে রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং এক পর্যায়ে তা নাক দিয়ে রক্ত পড়ে থাকে।

নাক দিয়ে রক্ত পড়লে তাৎক্ষণিক যা করতে হবে ঃ

সাধারণত কোন অসময়ে যদি হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, তাহলে তাৎক্ষণিকভাবে যা করতে হবে-

সোজা হয়ে বসে আপনার মাথা সামনের দিকে ঝুঁকে রাখুন। এতে করে নাক দিয়ে যে বদ রক্তগুলো আছে তা বেড়িয়ে যাবে। তবে অনেকেই আছেন, যারা হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে মাথা পেছনের দিকে হেলিয়ে রাখেন এইজন্য যে, নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হবে। তবে এটি কখনোই করবেন না। কারণ নাক দিয়ে যদি রক্ত বেরোতে থাকে, তাহলে আপনার মাথা পেছনের দিকে হেলিয়ে রাখলে রক্ত হয়তো পড়বে না, কিন্তু সেই রক্তগুলি গলার ভেতর দিয়ে আপনার পাকস্থলীতে চলে যেতে পারে। যা আরও ক্ষতিকর পরিস্থিতির সৃষ্টি হবে।

আরও পড়ুন ঃ গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন

হাতের বুড়ো আঙুল এবং তর্জনী দ্বারা নাকের দুই ছিদ্রের মাঝখানে অর্থাৎ হাড়ের সামান্য নিচে শক্ত করে চেপে ধরে থাকুন।

এরপর মুখ দিয়ে শ্বাস নিন এবং অন্ততপক্ষে ১০ থেকে ১৫ মিনিট তা চেপে ধরে থাকুন।

প্রয়োজনে নাকের ওপরে বরফের টুকরো অথবা ঠান্ডা কাপড় দ্বারা চেপে ধরে রাখতে পারেন।

অর্থাৎ উপরোক্ত বিষয়গুলি প্রয়োগ করতে পারলে আপনি তাৎক্ষণিকভাবে নাক দিয়ে পড়া বন্ধ করতে পারবেন।

নাক দিয়ে রক্ত পড়ার ঘরোয়া প্রতিকার ঃ

নাক দিয়ে রক্ত পড়াটা কোন আতঙ্কের বিষয় নয়, তবে অনেক সময় এটি শরীরের সতর্কবার্তাও হতে পারে। যাইহোক, নাক দিয়ে রক্ত পড়া প্রতিরোধে আপনি কিছু সহজ অভ্যাস মেনে চলতে বা দূরে রাখতে পারেন। যেমন-আপনার ঘরের বাতাস সবসময় আর্দ্র রাখতে হবে; প্রতিদিন আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে; কোনমতেই নাক খোঁচানো যাবে না, অর্থাৎ আপনার যদি নাক খোঁচানোর অভ্যাস থাকে তাহলে তা দ্রুত পরিত্যাগ করতে হবে; ঘন ঘন ধুমপানের অভ্যাস থাকলে তা অতিসত্ত্বর পরিত্যাগ করতে হবে; যদি শরীরে কোন অ্যালার্জিজনিত সমস্যা থাকে, তাহলে তার সঠিক চিকিৎসা করতে হবে এবং সর্বোপরি নাক ঝাড়ার সময় নাকে অতিরিক্ত চাপ না দেওয়া ইত্যাদি।

চিকিৎসকের নিকট কখন যাবেন ঃ

আমরা অনেকেই আছি, যখন আমাদের অসুখ একটি এক্সট্রিম বা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, ঠিক তখনই ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। কিন্তু এটি আসলেই ঠিক নয়। কারণ এ ধরণের অমনোযোগিতা বা উদাসীনতার কারণে পরবর্তীতে শরীরে বৃহত্তম সমস্যা তৈরি হতে পারে। আমাদের মানবদেহের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গের মধ্যে নাকও একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং এ ধরণের বিষয়গুলিতে কালবিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটা অতীব জরুরী। যাইহোক, যদি দেখেন যে, ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত নাক চেপে ধরার পরও রক্ত পড়া বন্ধ হচ্ছে না; যদি দেখেন নাক দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে, যদি আপনার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়ে থাকে অথবা কোন কারণে মাথায় আঘাত পাবার পর নাক দিয়ে রক্তপাত শুরু হয়, যদি দেখেন শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে বা আপনি ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছেন অথবা আপনার শরীরে অস্বাভাবিক ধরণের কালশিটে দাগ দেখা দিয়ে ইত্যাদি ধরণের বিষয়গুলো যখনই ঘটতে থাকবে, ঠিক তখনই দেরী না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। সাধারণত এই ধরণের অসুখের জন্য নাক, কান, গলা বিষয়ক ডাক্তারকে দেখালে সবচেয়ে ভালো হয়। তাই যখনই উপরোক্ত সমস্যাগুলি কারও সাথে ঘটতে থাকলে, তাকে অবশ্যই ডাক্তারের নিকট যাওয়ার পরামর্শ প্রদান করবেন।

নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন, এটা কী কোন রোগের লক্ষণ-শেষ কথা ঃ

আসলে নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন, এটা কী কোন রোগের লক্ষণ বিষয়ক আলোচনাগুলি আপনি যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন, নাক দিয়ে রক্ত পড়লে কি কি পদক্ষেপ গ্রহণ যেতে পারে। বর্তমানে ডিজিটাল গ্লোবালাইজেশনের যুগে যে কোন সময় যে কারও কোন না কোন অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হতে হয়ে থাকে। তাই আজকের আর্টিকেলে নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন, এটা কী কোন রোগের লক্ষণ সম্পর্কিত তথ্যগুলি আশাকরি আপনার নিশ্চয়ই কাজে লাগবে।

আরও পড়ুন ঃ গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায়

পরিশেষে, আজকের আর্টিকেলে নাক দিয়ে রক্ত পড়া এবং এটি রোধ করাসহ নানাবিধ বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়েছে। www.mithurajit.com টি সবসময় চেষ্টা করে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সকলেরই যেন সচেতনতা বৃদ্ধি পায়। সবশেষে নাক দিয়ে হঠাৎ রক্ত পড়ে কেন, এটা কী কোন রোগের লক্ষণ বিষয়ক আলোচনায় আপনাদের দীর্ঘক্ষণ উপস্থিতি এবং যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।