বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন
মূলত বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন, বাসগুলি কখন, কোথায় থেকে ছাড়ে, সময়সূচি, ফোন নম্বর এবং আসন মূল্য কত ইত্যাদি বিষয়ে জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুন।
যদিও আপনারা জানেন যে, বিআরটিসি বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। তাই মোটামুটিভাবে বাংলাদেশের সকল জেলাতেই বিআরটিসি বাস চলাচল করে থাকে। তবে লক্ষ্যণীয় বিষয় যে, বিআরটিসি গাড়ির ভাড়া তুলনামূলক কম এবং যাতায়াত অনেকটাই নিরাপদ।
সূচিপত্রঃ বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন
বিআরটিসি বাসে রাজশাহী থেকে নাটোর রুটে ভাড়া ও সময়সূচি
বিআরটিসি বাসে রাজশাহী থেকে বনপাড়া রুটে ভাড়া ও সময়সূচি
বিআরটিসি বাসে রাজশাহী থেকে বগুড়ায় যাওয়ার ভাড়া ও সময়
বিআরটিসি বাসে রাজশাহী থেকে গোবিন্দগঞ্জ রুটে বাসের সময় ও ভাড়া
রাজশাহী থেকে পলাশবাড়ী রুটে বিআরটিসি বাসের সময় ও আসন মূল্য
রাজশাহী থেকে রংপুর রুটে বিআরটিসি বাসের সময় ও ভাড়া
বিআরটিসি-রাজশাহী কাউন্টারের নম্বরসমূহ
বিআরটিসি বাস ছাড়াও অন্যান্য যে বাসগুলি রংপুর আসা-যাওয়া করে
বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন-শেষ কথা
বিআরটিসি বাসে রাজশাহী থেকে নাটোর রুটে ভাড়া ও সময়সূচিঃ
বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন সেটা হলো আপনি বিআরটিসি বাসে রাজশাহী থেকে যাত্রা শুরু করেলে প্রথমেই তা নাটোরে থামে। আর রাজশাহী হতে নাটোর জেলার দূরত্ব প্রায় ৪৪ কিঃমিঃ এবং যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা, তবে অনেক সময় তা প্রায় ১.৩০ মিনিট পর্যন্ত লেগে যায়। সাধারণত বিআরটিসি বাস রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, পলাশবাড়ী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় ইত্যাদি স্থানে চলাচল করে থাকে। আপনি ইচ্ছে করলে এসব গাড়িগুলিতেও নাটোর যাতায়াত করতে পারেন।
আরও পড়ুনঃ রাজশাহী হতে দিনাজপুর বিআরটিসি গাড়ির সময়সূচী ও ভাড়া
তবে আপনার যাওয়ার গন্তব্যস্থল যদি নাটোর হয়, তাহলে এসব গাড়ির যে কোন একটিতে নাটোর যেতে পারেন। সাধারণত বিআরটিসি বাসগুলি সকাল ৬.৩০ মিনিট হতে যাত্রা শুরু করে থাকে। আপনি ইচ্ছে করলে স্ব-শরীরে অথবা কাউন্টারে ফোন দিয়েও যাওয়া-আসা সম্পর্কে অগ্রিম জেনে নিতে পারেন। মূলত বিআরটিসি বাসগুলি রাজশাহী থেকে নাটোর সহ অন্যান্য জেলায় যাতায়াত করে থাকে, আর এতে সময় লাগে কমপক্ষে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা। সাধারণত এসি এবং নন-এসি বাস নাটোরের উপর দিয়ে যাত্রা করে থাকে। সুতরাং আপনি নাটোর জেলায় যেতে চাইলে এসব গাড়ির যে কোনটিতেই আপনি যেতে পারেন।
বিআরটিসি বাসে রাজশাহী থেকে বনপাড়া রুটে ভাড়া ও সময়সূচিঃ
মূলত বিআরটিসি বাস রাজশাহী থেকে নাটোর হয়ে বনপাড়া যাওয়া-আসা করে থাকে। অর্থাৎ প্রতিদিন সকাল ৮.৪০ মিঃ. দুপুর ২.১০ মিঃ এবং বিকেল ৪.২০ মিঃ সময়ের মধ্যে এসব বাসগুলি চলাচল করে থাকে। সাধারণত রাজশাহী থেকে বনপাড়া যেতে সময় লাগে প্রায় ১.২০ মিঃ হতে ১.৩০ মিঃ পর্যন্ত এবং দূরত্ব প্রায় ৬৫ কিঃমিঃ। নিম্নে বর্ণিত ছকে বিআরটিসি বাসের ভাড়া, ছাড়ার সময় ও স্থান এবং যোগাযোগ নম্বরসমূহ বর্ণিত হলোঃ
রাজশাহী থেকে বগুড়া রুটে বাসের সময় ও ভাড়া
রাজশাহী থেকে নাটোর, বনপাড়া, বড়াইগ্রাম, বগুড়া হয়ে রংপুরের উদ্দেশ্যে প্রতিদিন বিআরটিসি’র বাস সার্ভিস চলমান থাকে। অর্থাৎ এসব বাসগুলি সাধারণত সকাল ৬.৩০ মিঃ, ৭.৩০ মিনিট এবং ৯.১০ মিনিটসহ দুপুর ও বিকেলের দিকেও কিছু বাস এসব রুটে চলাচল করে থাকে। অর্থাৎ আপনার গন্তব্যস্থল যদি বগুড়া হয়ে থাকে, তাহলে আপনি অনায়াসে এসব গাড়ির যে কোনটিতে উঠে বগুড়ায় যেতে পারেন। নিম্নে রাজশাহী-নাটোর-বনপাড়া-বড়াইগ্রাম-বগুড়া-রংপুর বাসের সময়সূচি, ভাড়া এবং ছাড়ার স্থান ও যোগাযোগ নম্বর প্রদত্ত হলো। তবে ভাড়া, সময়সূচি এবং আসন মূল্যের সঠিকতা যাচাই করতে অবশ্যই রাজশাহী বিআরটিসি ডিপো বা কাউন্টারে মোবাইল বা স্ব-শরীরে জিজ্ঞেস করা যুক্তিযুক্ত।
রাজশাহী থেকে গোবিন্দগঞ্জ রুটে বাসের সময় ও ভাড়াঃ
বিআরটিসি বাসে রাজশাহী থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলো সাধারণত সকাল ৭.৩০ মিঃ হতে ৯.০০ মিঃ এবং বিকেল ৩.০০ টায় রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে থাকে। আর রাজশাহী হতে গোবিন্দগঞ্জ যেতে বিআরটিসি বাসে সময় লাগে ৩-৪ ঘন্টার মতো। আপনি যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অবশ্যই স্ব-শরীরে উপস্থিত হয়ে রাজশাহী বিআরটিসি ডিপো অথবা কাউন্টারের মোবাইল নম্বরে জিজ্ঞেস করে নিতেই পারেন।
রাজশাহী থেকে পলাশবাড়ী রুটে বাসের সময় ও ভাড়াঃ
সাধারণত বিআরটিসি’র যে বাসটি রংপুর-দিনাজপুর-গোবিন্দগঞ্জ যাতায়াত করে থাকে, মূলত একই বাসেই আপনি রাজশাহী থেকে পলাশবাড়ীও যেতে পারবেন। তবে শুধুমাত্র গোবিন্দগঞ্জ যেতে চাইলে আপনাকে বেলা ৩.০০ টার দিকে বিআরটিসি বাসে উঠতে হবে।
আরও পড়ুনঃ রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায়
আর এই বাসটি নাটোর, বগুড়া, গোবিন্দগঞ্জ হয়ে পলাশবাড়ী পৌঁছিয়ে থাকে। এ ছাড়াও রাজশাহী থেকে দিনাজপুরগামী বিআরটিসি বাসে সকাল ৬.০০ বা ৬.৩০ মিঃ এবং দুপুর ১.০০-২.০০ টার মধ্যেও পলাশবাড়ী যাওয়া যেতে পারে। সুতরাং রাজশাহী-পলাশবাড়ী যাওয়ার সময়সূচি, ভাড়া এবং ছাড়ার স্থান ও যোগাযোগ নম্বর দেয়া হলোঃ
রাজশাহী থেকে রংপুর রুটে বাসের সময় ও ভাড়াঃ
বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন এ ক্ষেত্রে প্রথমেই আপনাকে রাজশাহী থেকে রংপুর রুটে চলাচলকারী বিআরটিসি বাসগুলি কখস ছাড়ে এবং কোথায় থেকে ছাড়ে ইত্যাদি বিষয়গুলো জানাটা দরকার। সাধারণত রাজশাহী থেকে রংপুর যাওয়ার ক্ষেত্রে বিআরটিসি বাসগুলি মূলত নাটোর, বনপাড়া, বড়াইগ্রাম, বগুড়া হয়ে রংপুরের উদ্দেশ্যে প্রতিদিন সকাল ৬.৩০, ৭.৩০, ৮.৩০, ৯.১০ মিনিট হতে শুরু করে বিকাল ৩.৪০ মিনিট পর্যন্ত কয়েকটি (এসি/নন-এসি) বাস চলাচল করে থাকে। সুতরাং আপনি নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যে রংপুর যেতে চাইলে সর্বপ্রথমেই আপনাকে বিআরটিসি বাসের বিষয়টি গুরুত্ব দিতে হবে। তবে রাজশাহী হতে রংপুর আপনি ইচ্ছে করলে অন্যান্য একাধিক বেসরকারি বাসেও যেতে পারবেন। এইসব বাসগুলি প্রতিদিন নিয়মিত এই রুটে চলাচল করে থাকে। অর্থাৎ নগরীর ভদ্রা মোড় এলাকা হতে এসব বাস সকাল ৬.০০ হতে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে থাকে। তাই. আপনাদের সুবিধার্থে নিম্নে রাজশাহী-রংপুর বিআরটিসি বাসের তথ্যসহ অন্যান্য বাসেরও সময়সূচি, ভাড়া এবং ছাড়ার স্থান ও যোগাযোগ নম্বর দেয়া হলোঃ
বিআরটিসি-রাজশাহী কাউন্টারের যোগাযোগ নম্বরসমূহঃ
বিআরটিসি বাস ছাড়াও অন্যান্য যে বাসগুলি রংপুর আসা-যাওয়া করেঃ
সাধারণত রাজশাহী হতে রংপুর যেতে চাইলে প্রথমেই আপনাকে ভদ্রার মোড়, তাইলমারী ইত্যাদি কাউন্টারে টিকিট কাটতে হবে। তবে রাজশাহী হতে রংপুর রুটে যেসব বাসগুলি প্রতিনিয়ত চলাচল করে থাকে এদের মধ্যে আবার সরাসরি রংপুর ছাড়াও কিছু লোকাল বাস থাকে, যেগুলি অনেক সময় রংপুরে যাওয়ার নাম করে নাটোর নিয়ে গিয়ে নামিয়ে দেয়। তাই, রাজশাহী থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রাকালে বিশেষ করে সেঞ্চুরি স্পেশাল পরিবহন (রংপুর মালিক সমিতির গাড়ি), তাফসীর পরিবহন, আগমনি পরিবহন, আতাউল্লাহ এক্সপ্রেস, রাজকীয় পরিবহন, অনিন্দ্য এন্টারপ্রাইজ, বসুন্ধরা পরিবহন, জে কে স্পেশাল, আদনান ট্রাভেলস, আনিকুর পরিবহন ইত্যাদি বাসগুলোতে অনায়াসে উঠতে পারেন। এই বাসগুলি মূলত রংপুরের উদ্দেশ্যেই রাজশাহী থেকে ছেড়ে গিয়ে থাকে। নিম্নে উপরোক্ত বাসগুলির যোগাযোগ নম্বর, ছাড়ার স্থান, আসন মূল্য এবং সময়সূচি বর্ণিত হলোঃ
বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন-শেষ কথা
শুধুমাত্র বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন ইত্যাদি বিষয়গুলি উপরের বর্ণনা থেকে আশাকরি বুঝতে ও জানতে পেরেছেন। যদিও আপনারা অনেকেই জানেন যে, বিআরটিসি বাসের ভাড়া মূলত সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। যার কারণে এই বাসের ভাড়া অন্যান্য বাসের তুলনায় একটু কমই হয়ে থাকে। তাই, আপনার ভ্রমণটি সাশ্রয়ী ও নিরাপদ করতে চাইলে অবশ্যই বিআরটিসি বাস প্রথম পছন্দে রাখতেই পারেন।
আরও পড়ুনঃ সান্তাহার হতে রাজশাহী ট্রেনের সময়সূচি ও আসন মূল্য
প্রকৃতপক্ষে রাজশাহী থেকে রংপুর যেতে হলে বিআরটিসি বাস ছাড়াও আরও অন্যান্য যেসব বেসরকারি বাস সার্ভিস চালু আছে, আপনি ইচ্ছে করলে সেই বাসগুলিতেও যেতে পারেন। কারণ আপনি যাবেন, আপনার প্রয়োজনের উপর নির্ভর করে। যাইহোক, পরিশেষে আজকের বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন এবং বিআরটিসি বাস ছাড়াও অন্যান্য বাসে যেতে চাইলে কি করবেন ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে জেনে থাকলে আপনার পরবর্তী গন্তব্যস্থল নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই সহজবোধ্য এবং সাবলীল হবে। সবশেষে আজকের বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন বিষয়ক আলোচনায় আপনার দীর্ঘক্ষণ উপস্থিতি এবং সম্পৃক্ততার জন্য আপনাকে www.mithurajit.com এর পক্ষ হতে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।








এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url