রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায়

রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায় তা জানতে নিচের আলোচনাগুলি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
রাজশাহী-থেকে-রংপুর-ট্রেনে-কিভাবে-যাওয়া-যায়
আসলে রাজশাহী থেকে সরাসরি রংপুরগামী কোন ট্রেন নেই। তবে আপনি ইচ্ছে করলে অবশ্যই ট্রেনযোগেই রংপুর পৌঁছাতে পারবেন।

সূচিপত্রঃ রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায়

রাজশাহী টু রংপুর ট্রেনে যেতে চাইলে কি করবেন
রাজশাহী হতে পার্ব্বতীপুর ট্রেনের নম্বর ও তালিকা সমূহ
রাজশাহী হতে পার্ব্বতীপুর ট্রেনের সময়সূচি
রাজশাহী হতে পার্ব্বতীপুর ট্রেনের আসন ও টিকিটের মূল্য
পার্ব্বতীপুর হতে রংপুর ট্রেনের তালিকা সমূহ
পার্ব্বতীপুর হতে রংপুর ট্রেনের সময়সূচি
পার্ব্বতীপুর হতে রংপুর ট্রেনের আসন ও টিকিটের মূল্য
রাজশাহী হতে পার্ব্বতীপুর ট্রেনগুলির সাপ্তাহিক বন্ধ কোনদিনে
রাজশাহী থেকে রংপুর ট্রেন ভ্রমণের কিছু সুবিধা ও অসুবিধাসমূহ
রাজশাহী হতে রংপুর যাওয়ার রেলপথে দূরত্ব কত
কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন
ট্রেনের অবস্থান যেভাবে জানা যায়
রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায়-শেষ কথা

রাজশাহী টু রংপুর ট্রেনে যেতে চাইলে কি করবেনঃ

রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায় এর ক্ষেত্রে যেহেতু রাজশাহী থেকে সরাসরি রংপুর যাওয়ার কোন ট্রেন চালু নাই, তাই এক্ষেত্রে আপনাকে ভায়া হতে যেতে হবে। এটাকে ঠিক উদ্ভুত সমস্যা বা বিড়ম্বনা হিসেবে ভাবা ঠিক হবে না। কারণ রেলপথের যাত্রা হচ্ছে সবচেয়ে নিরাপদ, আরামদায়ক এবং খরচ সাশ্রয়ী। সুতরাং এক্ষেত্রে আপনাকে প্রথমে রাজশাহী থেকে পার্ব্বতীপুরগামী ট্রেনগুলির তালিকা, সময়সূচিসহ আনুষাঙ্গিক তথ্য সংগ্রহ করতে হবে। এরপর আপনার সময়ানুযায়ী রাজশাহী হতে পার্ব্বতীপুরগামী ট্রেনে পার্ব্বতীপুর ষ্টেশনে পৌঁছাতে হবে।

আরও পড়ুনঃ রাজশাহী হতে চিলাহাটি ট্রেনের সময়সূচী ভাড়া ও ষ্টপেজসমূহ

এরপর পার্ব্বতীপুর ষ্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলিতে উঠতে হবে। অর্থাৎ আপনি রাজশাহী থেকে যে ট্রেনে উঠবেন সেটি পার্ব্বতীপুর ষ্টেশনে কখন পৌঁছাবে এবং সেখান হতে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করা ট্রেনগুলি কখন ছাড়বে সে সময়টা আপনাকে আগেই জেনে নিতে হবে। আসলে সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি খুব অনায়াসেই রংপুর যেতে পারবেন। যদিও বাসযোগে যাওয়া সবথেকে সহজ, তারপরেও অনেকেই আছেন, যারা বাস ভ্রমণে নানা ধরণের সমস্যা তৈরি হয়ে থাকে। তাই রাজশাহী থেকে ট্রেনযোগে রংপুর যাওয়া সহজতর করার লক্ষ্যে নিম্নে পর্যায়ক্রমিকভাবে বর্ণিত তথ্যগুলি আপনাকে পড়তে হবে।

রাজশাহী হতে পার্ব্বতীপুর ট্রেনের নম্বর ও তালিকা সমূহঃ

রাজশাহী হতে পার্ব্বতীপুরগামী ৩টি আন্তঃনগর ট্রেন রয়েছে, যেগুলো ভিন্ন ভিন্ন সময়ে রাজশাহী থেকে বিভিন্ন স্থানে যাওয়া-আসা করে থাকে। এসব ট্রেনগুলির তালিকা এবং ট্রেনের নম্বর সমূহ নিম্নোক্ত ছকে বর্ণিত হলোঃ
রাজশাহী-থেকে-রংপুর-ট্রেনে-কিভাবে-যাওয়া-যায়

রাজশাহী হতে পার্ব্বতীপুর ট্রেনের সময়সূচিঃ

রাজশাহী হতে পার্ব্বতীপুরগামী তিতুমীর, বরেন্দ্র এবং বাংলাবান্ধা এক্সপ্রেস অর্থাৎ মোট ৩টি আন্তঃনগর ট্রেন রয়েছে। উক্ত ট্রেনগুলি রাজশাহী হতে বিভিন্ন সময়ে তার নির্ধারিত গন্তব্যস্থলে যাত্রা শুরু করে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো উপরোক্ত ৩টি ট্রেন কোন সময়ে পার্ব্বতীপুর ষ্টেশনে পৌঁছায় সেটা জানার। তাই নিম্নে বর্ণিত ছকে ট্রেনগুলির নাম, ষ্টপেজ ষ্টেশনের তালিকা এবং পৌঁছানোর সময় বর্ণিত হলোঃ
রাজশাহী-থেকে-রংপুর-ট্রেনে-কিভাবে-যাওয়া-যায়

রাজশাহী-থেকে-রংপুর-ট্রেনে-কিভাবে-যাওয়া-যায়

রাজশাহী-থেকে-রংপুর-ট্রেনে-কিভাবে-যাওয়া-যায়

রাজশাহী হতে পার্ব্বতীপুর ট্রেনের আসন ও টিকিটের মূল্যঃ

যেহেতু রাজশাহী থেকে পার্ব্বতীপুর যাওয়ার জন্য ৩টি আন্তঃনগর ট্রেন রয়েছে। সুতরাং এইসব ট্রেনগুলির টিকিটের মূল্যও পরিবর্তন হতে পারে। তাই নিম্নে ছক আকারে এইসব ট্রেনগুলির টিকিটের মূল্য ও আসনের ধরণ বর্ণিত হলোঃ
রাজশাহী-থেকে-রংপুর-ট্রেনে-কিভাবে-যাওয়া-যায়

পার্ব্বতীপুর হতে রংপুর ট্রেনের তালিকা সমূহঃ

প্রকৃতপক্ষে পার্ব্বতীপুর হতে অনেক ট্রেনই বিভিন্ন সময়ে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে থাকে। অর্থাৎ আপনি যদি ট্রেনযোগে রাজশাহী হতে রংপুর যেতে চান তাহলে অবশ্যই পার্ব্বতীপুর থেকে কোন কোন ট্রেনগুলি রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তা জানতে হবে। সুতরাং তারই আলোকে নিম্নে পার্ব্বতীপুর হতে ছেড়ে যাওয়া রংপুরগামী বিভিন্ন ট্রেনের তালিকা নিম্নে বর্ণিত হলোঃ

কুড়িগ্রাম এক্সপ্রেস
দোলনচাঁপা এক্সপ্রেস
দিনাজপুর কমিউটার
রামসাগর এক্সপ্রেস

পার্ব্বতীপুর হতে রংপুর ট্রেনের সময়সূচিঃ

সাধারণত পার্ব্বতীপুর ষ্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, দিনাজপুর কমিউটার এবং রামসাগর এক্সপ্রেস ট্রেনগুলি বিভিন্ন সময়ে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে থাকে। অর্থাৎ যাত্রাকালে যদি এসব ট্রেনের সময়সূচি জানা থাকে, তাহলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ট্রেনটি ধরে গন্তব্যস্থল পৌঁছাতে পারবেন। নিম্নে ছক আকারে এসব ট্রেনগুলির ছাড়া এবং পৌঁছানোর সময় বর্ণিত হলোঃ
রাজশাহী-থেকে-রংপুর-ট্রেনে-কিভাবে-যাওয়া-যায়

পার্ব্বতীপুর হতে রংপুর ট্রেনের আসন ও টিকিটের মূল্যঃ

আপনি যদি কুড়িগ্রাম এক্সপ্রেসে রংপুর যান, তাহলে আপনার টিকিটের মূল্য পড়বে শোভন চেয়ারের জন্য ৫০/- টাকা, স্নিগ্ধা (এসি)-এর জন্য ১১৫/- টাকা এবং শুধু এসি সিটের জন্য ভাড়া পড়বে ২১১/- টাকা। সাধারণত এই ধরণের ভাড়া মূলত সিটের ধরণ এবং অন্যান্য কারণে কম-বেশী হতে পারে।

আবার আপনি যদি দোলনচাঁপা এক্সপ্রেসে রংপুর যাত্রা করেন, তাহলে আপনার প্রতি সিটের জন্য ভাড়া পড়বে শোভন চেয়ারের জন্য ৫০/- টাকা এবং শুধু শোভন টিকিটের জন্য ৪৫/- টাকা।

ঠিক একইভাবে আপনি যদি দিনাজপুর কমিউটার ট্রেনে পার্ব্বতীপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন, তাহলে এই ট্রেনে আপনার প্রতি সিটের ভাড়া পড়বে এসি বাথ সিটের জন্য ২১১/- টাকা, শোভন চেয়ারের জন্য ৫০/- টাকা এবং শুধুই শোভন টিকিটের জন্য ৪৫/- টাকা টিকিট মূল্য প্রদান করতে হবে।

আরও পড়ুনঃ ঢাকা টু জয়পুরহাট ট্রেনের তালিকা সময়সূচী ও ভাড়া

যদি আপনি রামসাগর এক্সপ্রেস ট্রেনটিতে রংপুর যেতে চান, তাহলে এই ট্রেনে আপনার প্রতি সিটের ভাড়া পড়বে শোভন চেয়ারের জন্য ৫০/- টাকা, শোভন টিকিট মূল্য ৪৫/- টাকা এবং এসি হলে তা দুইশত টাকার উপরে।

রাজশাহী হতে পার্ব্বতীপুর ট্রেনগুলির সাপ্তাহিক বন্ধ কোনদিনেঃ

রাজশাহী হতে পার্ব্বতীপুরগামী যে ৩টি আন্তঃনগর ট্রেন রয়েছে, এই ট্রেনগুলি সপ্তাহের যে কোন একদিন বন্ধ থাকে। তাই নিম্নে বর্ণিত ছকে তা প্রদত্ত হলোঃ
রাজশাহী-থেকে-রংপুর-ট্রেনে-কিভাবে-যাওয়া-যায়

রাজশাহী থেকে রংপুর ট্রেন ভ্রমণের কিছু সুবিধা ও অসুবিধাসমূহঃ

প্রতিটা যাত্রাতেই কিছু সুবিধা বা অসুবিধাসমূহ দেখা দিতে পারে, বাংলা ভাষায় যাকে বলে উদীয়মান সমস্যা। এক্ষেত্রে রাজশাহী হতে রংপুর যদি বাসযোগে যেতে চান, তাহলে মোটামুটি প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বা ছয় ঘন্টা বসে থাকা লাগে। যেটি অনেকেরই নিকট অত্যন্ত বোরিং অথবা বিরক্তিকর। কিন্তু আপনি যদি আরামে, নিরাপদে, খেতে খেতে বা হাঁটাচলা করে ভ্রমণ করেন, তাহলে নিশ্চয়ই সেটা অনেকই স্বাস্থ্যসম্মত। তাই রাজশাহী হতে ট্রেনযোগে যদি পার্ব্বতীপুর যেতে চান, তাহলে সমস্যা বা অসুবিধা হচ্ছে একবার ট্রেন বদল করে অন্য ট্রেনে গন্তব্যস্থল যাওয়া। এ ছাড়াও যদি সময়ের মধ্যে পার্ব্বতীপুর ষ্টেশনে পৌঁছানো না যায়, তাহলে রংপুরগামী ট্রেন মিসড হতে পারে এবং তারপরে অপেক্ষা করতে হয় পরবর্তী ট্রেনের। কিন্তু এখানে ব্যাপারটা তা নয়। আপনি যদি নির্দিষ্ট সময়ের ট্রেন ধরতে না পারেন, তাহলে বাসযোগেও রংপুর যেতে পারেন অনায়াসে। যাইহোক সুবিধাগুলি হচ্ছে, টয়লেট বা ওয়াশ হওযার সুবিধা, নাস্তা বা খাবার খাওয়ার সুবিধা, হাঁটাচলা অথবা প্রাকৃতিক দুশ্যাবলী অবলোকনের মাধ্যমে নির্ধারিত গন্তব্যে পৌঁছানো।

রাজশাহী হতে রংপুর যাওয়ার রেলপথে দূরত্ব কতঃ

প্রকৃতপক্ষে রাজশাহী হতে রংপুরের রেলপথের দূরত্ব হলো ২২৩ কিলোমিটার। অর্থাৎ ট্রেনের ধরণ বা ষ্টেশন ষ্টপেজের উপর নির্ভর করে সাধারণত ৪.৪৫ মিনিট থেকে ৫.৩৫ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তবে সড়কপথে এর দূরত্ব হলো ২২০-২২২ কিলোমিটার, যা বগুড়া বা হিলি সীমান্ত হয়ে ধরা হয়েছে।

কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেনঃ

ষ্টেশনে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করা সহজতর। এক্ষেত্রে আপনার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনার একটি নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে। যদি এ্যাকাউন্ট করা না থাকে, তাহলে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে আরও বিস্তারিত বা ভালোভাবে জানতে চাইলে অবশ্যই এই অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম লিংকে ক্লিক করুন।

ট্রেনের অবস্থান যেভাবে জানা যায়ঃ

ট্রেনে ভ্রমণকালে অনেক সময় আপনার প্রয়োজন হতে পারে ট্রেনের অবস্থান কোথায় তা জানা। অর্থাৎ আপনি যে ট্রেনটিতে ভ্রমণ করবেন, বর্তমানে সেই ট্রেনটি অবস্থান করছে অথবা ট্রেনটি আসতে কত সময় বিলম্ব হতে পারে বা আমার নির্ধারিত ষ্টেশনে পৌঁছাতে কত সময় লাগতে পারে ইত্যাদি। প্রকৃতপক্ষে ট্রেনের সঠিক অবস্থান জানার জন্য আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR<space>৭০৯ বা ৮০৪ লিখে পাঠিয়ে দিন 16318 নম্বরে। এরপর ফিরতি মেসেজে আপনি পেয়ে যাবেন আপনার জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর।

রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায়-শেষ কথাঃ

রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায় সে বিষয়গুলি উপরোক্ত আলোচনা থেকে আশাকরি জানতে ও বুঝতে পেরেছেন। আসলে রাজশাহী থেকে পার্ব্বতীপুর যেতে হলে আপনাকে তিতুমীর এক্সপ্রেস অথবা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে পার্ব্বতীপুর পৌঁছাতে পারলে, সেখান থেকে দিনাজপুর কমিউটার অথবা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ধরে খুব সহজেই রংপুর যেতে পারে। মোটকথা, আপনি যদি ট্রেনের সময়সূচিগুলি, ট্রেনের নাম ইত্যাদি সম্পর্কে ওয়াকিবহাল থাকেন, তাহলে যে কোন ট্রেন যাত্রায় আপনার জন্য অধিকতর সহজতর হবে। তাই আজকের রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায় বিষয়ক আর্টিকেলটি স্টেপ-বাই-স্টেপ যদি পড়ে থাকেন, তাহলে রাজশাহী হতে রংপুর যাত্রা আপনার জন্য অত্যধিক সহজ হবে।

আরও পড়ুনঃ রাজশাহী হতে খুলনা ট্রেনের সময়সূচি ভাড়া ও ষ্টপেজসমূহ

যাইহোক, রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায় এবং কিভাবে পার্ব্বতীপুর হতে রংপুরে পৌঁছানো যায় ইত্যাদি বিষয়গুলো আপনাদের উপকারে আসবে। যদি আজকের ট্রেনপথে রংপুর ভ্রমণের প্রক্রিয়াদিগুলি আপনাদের নিকট যুক্তিযুক্ত বলে মনে হয়, তাহলে তা অন্যদেরও শেয়ার করতে পারেন। পরিশেষে আজকের রাজশাহী থেকে রংপুর ট্রেনে কিভাবে যাওয়া যায় বিষয়ক আলোচনায় আপনার দীর্ঘক্ষণ উপস্থিতি এবং সম্পৃক্ততার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।