ওসিডি কি ধরনের রোগ, এর কি কোন প্রতিকার আছে
ওসিডি কি ধরনের রোগ, এর কি কোন প্রতিকার আছে, ওসিডি’র লক্ষণ, উপাদান, কারণ এবং কিভাবে মুক্তি পাওয়া যায়, ইত্যাদি জানতে নিচের লেখাগুলো পড়ুন।
ওসিডি একটি ভয়াবহ সমস্যা, যা বর্তমানে অনেকেরই নিকট একটি পরিচিত রোগ। আর এই রোগটি শুরু থেকে বোঝা না গেলেও ধীরে ধীরে তা মারাত্মক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সকল বিষয়ে পুরোপুরি জানতে নিচের বর্ণনাগুলি অবশ্যই পড়তে থাকুন।
সূচিপত্রঃ ওসিডি কি ধরনের রোগ, এর কি কোন প্রতিকার আছে
ওসিডি কি?ওসিডি কেন হয় বা এর কারণগুলি কি কি?
ওসিডি হলে কীভাবে বুঝবেন?
কখন ওসিডি শুরু হয়ে থাকে?
ওসিডি হলে কেমন অনুভূত হয়ে থাকে?
ওসিডি-এর উপদান ও লক্ষণগুলি কি কি?
ওসিডি-এর চিকিৎসা ও প্রতিকার কি হতে পারে?
ওসিডি সমস্যায় আক্রান্ত বিখ্যাত ব্যক্তিসমূহ
ওসিডি কি ধরনের রোগ, এর কি কোন প্রতিকার আছে-শেষ কথা
ওসিডি কি?
ওসিডি হলো একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। এর পুরো অর্থ হলো `অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার (Obsessive Compulsive Disorder)'। মূলত ওসিডি একটি শুঁচিবাই প্রকৃতির রোগ। অর্থাৎ একই ধরণের কাজ বার বার করা, যেমন-বারবার হাত ধোয়া, দরজা বা জানালা অথবা চুলা বন্ধ করা হয়েছে কিনা তা বার বার পরীক্ষা করা, ঘরের তালা ঠিকমত আটকানো হয়েছে কিনা তা বার বার পরীক্ষা করা, নির্দিষ্ট কোন সংখ্যা অথবা কোন নিয়ম বার বার মেলানোর চেষ্টা করা ইত্যাদি। সাধারণত ওসিডি-তে আক্রান্ত ব্যক্তিদের মনে হয় তারা অবাঞ্ছিত, অনেক কিছুই অনিচ্ছাসত্ত্বেও করা যেটি তাদের নিকট অত্যন্ত বিরক্তিকর এবং সর্বোপরি তাদের মধ্যে ভীতিজনক চিন্তা বা কল্পনা আবির্ভূত হয় (যাকে অবসেসন বা আবেশ বলে)। আর এই ধরণের উদ্বেগজনক পরিস্থিতি থেকে মুক্তি পেতে সেই ব্যক্তির ভেতরে ইচ্ছা জাগ্রত হলেও তিনি কিন্তু বারবার সেই ধরণের কাজ বা আচরণ করতে থাকেন (যাকে কম্পালসন বা বাধ্যতা বলে)।
ওসিডি কেন হয় বা এর কারণগুলি কি কি?
মূলত ওসিডি’র প্রকৃতপক্ষে কোনো একক কারণ জানা সম্ভব না হলেও নিম্নেবর্ণিত বিষয়গুলি থেকে এটা হয়ে থাকে, যেমন-
জেনেটিক্যালি বা বংশগতঃ আমাদের জীবনে অনেক অসুখ হয়ে থাকে মূলত জিনগত কারণে। তবে পরিবারের মধ্যে যদি কারও ওসিডি বা অন্য কোন মানসিক সমস্যা থাকলে জিনগতভাবে কিন্তু এর ঝুঁকি বাড়তে থাকে পরের প্রজন্মের দিকে।
আরও পড়ুনঃ Botox আসলে কী বা বোটক্স কেন ব্যবহার করা হয় বোটক্স ইনজেনশন দাম কত বাংলাদেশে
অনেক চাপপূর্ণ জীবনযাপন বা ট্রমাঃ ওসিডি’র আরেকটি কারণ হতে পারে, অতিরিক্ত মানসিক চাপ। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে, জীবনে বড় কোনো মানসিক আঘাত বা ধাক্কা বা কঠিনতম জীবনযাপনের অভিজ্ঞতাও কিন্তু এর লক্ষণগুলোকে বাড়িয়ে দিতে পারে।
সংক্রমণঃ অর্থাৎ এটি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে। কারণ নির্দিষ্ট কিছু ইনফেকশনজনিত (যেমন-স্ট্রেপ থ্রোট সংক্রান্ত) পরবর্তী সময়ে এটি ওসিডি’র লক্ষণ হিসেবে প্রকাশিত হতে পারে।
মস্তিস্কের পরিবর্তনজনিত কারণসমূহঃ অর্থাৎ আমাদের মস্তিস্কে সেরোটোনিন নামক একটি রাসায়নিক কাজের পরিবর্তনের কারণেও এটি হতে পারে।
জীবন পরিবর্তনজনিত কারণঃ মূলত আমাদের চলমান জীবনে কোন একটা সমযে হঠাৎ করেই বেশী দায়িত্ব পড়ে যায় অথবা নিতে হয় (যেমন-নতুন চাকরী বা সন্তানের জন্ম ইত্যাদি) সেক্ষেত্রে ওসিডি হতে পারে।
ব্যক্তিত্বঃ অর্থাৎ আপনি যদি একজন অত্যন্ত সাদাসিধে, ছিমছাম, নিয়মানুবর্তিক, সর্বোপরি নিজের প্রতি অত্যন্ত সৎ ধারণা পোষণ করেন, তাহলে আপনার ওসিডি হওয়ার সম্ভাবনা একটু বেশী হতে পারে। যে ব্যক্তি নিজেকে অত্যন্ত শুদ্ধ, সৎ, মহৎ এবং নাক উঁচুসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মনে করেন, তাহলে ওসিডি হওয়ার সম্ভাবনাও বেশি হতে পারে। কারণ উপরোক্ত প্রত্যেকটি গুণাবলী সহায়ক, কিন্তু না প্রাপ্তি বা বিভিন্ন বাধা/বিপত্তি/সমস্যার কারণে তা চরম হয়ে ওসিডি-তে পরিণত হতে পারে।
চিন্তা-ভাবনাঃ অর্থাৎ আমাদের অনেকেরই মনে হঠাৎ করেই কিছু অদ্ভুত এবং কষ্টদায়ক চিন্তা বা ছবি ভেসে আসে। আমরা কিন্তু বেশিরভাগই এসব চিন্তা-ভাবনা দ্রুত বাতিল করে দিয়ে থাকে। কিন্তু কোন কারণে উপরোক্ত চিন্তার মধ্যে যে কোন একটি যদি আপনার মনে গেঁথে যায় বা গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে একপর্যায়ে আপনার ওসিডি-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যেতে পারে। আপনি জানেন যে, এসব চিন্তা থাকাটা ভয়ংকর, তারপরেও আপনি এসব চিন্তা ফিরে আসার জন্য পুনর্বার শঙ্কিত থাকবেন এবং সেই কারণেও এটি ফিরে আসার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়।
ওসিডি হলে কীভাবে বুঝবেন?
যেহেতু ওসিডি একটি মানসিক স্বাস্থ্যগত সমস্যা অর্থাৎ শুঁচিবাই প্রকৃতির রোগ। তাই এ ধরণের রোগে আক্রান্ত ব্যক্তিগণ একই ধরণের কাজ বা একই ধরণের চিন্তা-ভাবনা বারবার করতে থাকে, যা মাথা থেকে তাড়ানো সম্ভব হয়না। তাই কেউ যদি ওসিডি-তে আক্রান্ত হোন, তাহলে যে বিষয়গুলি খেয়াল করবেন-
সময় অপচয় হওয়াঃ অর্থাৎ ওসিডি-তে আক্রান্ত ব্যক্তিগণ দিনের মধ্যে খুব কম করে হলেও ১ ঘন্টা বা তার বেশী সময় ধরে একই ধরণের চিন্তা-ভাবনা এবং কাজের পেছনে নষ্ট করেন।
অস্বস্তি বা অস্থিরতাঃ অর্থাৎ একই ধরণের কাজ কয়েকবার করা, যেমন-বারবার হাত ধোয়া। অর্থাৎ হাত ধুয়ে আসার পর মনে হবে যে, হাতটা পরিস্কার হয়নি বা হাত ধুয়ে আসার পর মনে হবে যে, হাত ধোয়ার পর আমি দরজার হাতল ধরেছিলাম, তাহলে তো হাতটা অপরিস্কারই আছে ইত্যাদি। এক্ষেত্রে হাতটা না ধোয়ার জন্য মনে অস্বস্তি বা বিভিন্ন উদ্বেগ দানা বাঁধবে এবং পরিশেষে যদি হাতটি ধোয়া হয়ে যায় তাহলে কাজটা শেষ করার পর মনে সাময়িক সময়ের জন্য শান্তি মিলবে।
নিজের সমস্যা বা অবাস্তব পরিস্থিতি বুঝতে পারাঃ ওসিডি হলে ব্যক্তি নিজেই বুঝতে পারেন যে, তার এই সমস্ত চিন্তা-ভাবনা, ভয় সবই অযৌক্তিক, কিন্তু হাজার চেষ্টা করেও এর থেকে বেরিয়ে বা বন্ধ করতে পারেন না।
দৈনন্দিন কাজের ক্ষেত্রে নানাবিধ সমস্যাঃ অর্থাৎ ওসিডি হলে দৈনন্দিন কাজের ক্ষেত্রে চরম একটি বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে পড়াশুনা বা চাকুরীর ক্ষেত্রে এবং সর্বোপরি পরিবার বা সামাজিক সম্পর্কের মধ্যে বড় ধরণের সমস্যা কেন্দ্রিভূত হতে থাকে আর সেটি চলমান থাকলে বিরাট ক্ষতির সম্ভাবনাটাও আশঙ্কাজনক।
কখন ওসিডি শুরু হয়ে থাকে?
সাধারণত শৈশবকাল, কিশোর বয়স বা কুড়ি বছর বয়সের শুরুতে আরম্ভ হয়ে থাকে। অর্থাৎ অনেক শিশুরই হালকা কম্পালশন আছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, অনেক শিশু তাদের ব্যবহৃত খেললাগুলো খুবই নিখুঁতভাবে সাজাতে চায়, আবার কেউ কেউ ফুটপাথের ফাটলের উপর পা রাখা এড়াতে চায়, তবে বয়স বাড়ার সাথে সাথে এগুলো বেশীরভাগই ঠিক হয়ে যায়।
আরও পড়ুনঃ যেসব খাবারের কারণে মানসিক চাপ বাড়ে
আর প্রাপ্ত বয়স্কদের ওসিডিজনিত সমস্যা কিশোর বা কুড়ি বছর বয়সের শুরুতে আরম্ভ হলেও সময়ের সাথে সাথে লক্ষণগুলো আসতে পারে বা যেতেও পারে। তবে বহু বছর ধরে না ভুগলে তা সহজে আসতে চাইনা।
ওসিডি হলে কেমন অনুভূত হয়ে থাকে?
সাধারণত ওসিডি হলে ৩ ধরনের বিষয় অনুভূত হতে থাকে। যেমন-‘আমি আমার সন্তানের কোন ক্ষতি করে ফেলবো’। যদিও আমি জানি যে, এটা আমি কোনদিনই চাইনা, কিন্তু কেন যেন এইসব খারাপ চিন্তা আমার মাথায় আসতে থাকে। বিশেষ করে এই সময়টাতে মস্তিস্কে নানা বিচ্ছিন্ন চিন্তা-কল্পনা-ছবি মাথায় আসতে থাকে এবং যার ফল হলো নানাবিধ দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে ওঠে মন।
আবার আমার বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি (রাইস কুকার, ইনডাকশন চুলা, এসি, টিভি ইত্যাদি) সহ বাড়ির দরজা-জানালা সমস্ত কিছুই ঠিকমতো বন্ধ করেছি। কিন্তু তারপরেও আমি পরীক্ষা করে দেখি যে, সবকিছু ঠিকমতো বন্ধ করেছি কিনা বা আমার সাথে থাকা ব্যক্তিকেও বলি চেক করার জন্য। কারণ আমার কাছে মনে হয়, সবকিছু ঠিকমতো করা না হলে তো আমাকেই পুনরায় আবার করতে হবে। যদিও আমি জানি যে, উক্ত কাজগুলি হাস্যকর, তারপরেও আমার মনে ভীতি সঞ্চারিত হয়, যদি কিছু ঘটে যায়, তাহলে তো দায়ী আমিই হবো।
এ ছাড়াও তৃতীয়টি হলো ঘন্টার পর ঘন্টা কোন কাজে মনোনিবেশ থাকা। যেমন-আমি জীবাণু রোধ করার জন্য বাড়ির সমস্ত জায়গায় ব্লিচিং পাউডার দিয়ে ঘন্টার পর ঘন্টা পরিস্কার করি এবং কোন কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথেই হাত ধুয়ে ফেলি। আবার আমার স্বামী বা বাচ্চারা বাইরে থেকে আসার পর, তাদের জামাকাপড় খুলে ফেলে নিজেদের পরিস্কার হতে বলি এবং কাঁচা ধোয়া জামাকাপড় পড়তে বলি। যদিও আমার কাছে মনে হয়, উপরোক্ত বিষয়গুলি বা আমার উদ্বেগগুলি অবান্তর এবং আমার পরিবার আমার এই বিষয়গুলিতে চরম বিরক্ত। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়, এতোদিন ধরে এই নিয়মগুলো চলে আসছে, যা এখন আমি আর বন্ধ করতে পারছি না।
ওসিডি-এর উপদান ও লক্ষণগুলি কি কি?
মূলত ওসিডি’র উপাদান তিনটি প্রধান অংশের সাথে সম্পর্কিত। যেমন-অবসেশন, আবেশ এবং কম্পালশন। অর্থাৎ অবসেশন হলো কোন চিন্তায় উদ্বিগ্ন করে তোলা, আবেগ হলো উদ্বেগগুলো অনুভব করা এবং কম্পালশন হলো উক্ত উদ্বেগ কমানোর জন্য কি করা যেতে পারে।
আবেশঃ প্রকৃতপক্ষে আবেশ হচ্ছে আমাদের অনুভবের সাথে যুক্ত। অর্থাৎ কোন একটি কাজ করার পর মনে হয়, কাজটি সঠিকভাবে করা হয়নি।
কম্পালশনঃ মূলত কম্পালশন হলো, আমি আমার উদ্বেগ/দুঃশ্চিন্তা কমানোর জন্য কি করবো। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা কোন কাজে মনোনিবেশ থাকা।
প্রকৃতপক্ষে ওসিডি-র লক্ষণসমূহ বিভিন্ন ধরণের হয়ে থাকে। যেমন-
সন্দেহ, অর্থাৎ আমার কাছে মনে হয়, বাড়ির দরজা লাগানোর পরও মনে হয়, ঠিকমতো লক করেছি কি না? অথবা গ্যাসের চুলা ঠিকমতো বন্ধ করেছি কি না? ময়লা বা জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার তীব্র উদ্বেগ ইত্যাদি। আবার কোনো জিনিস নির্দিষ্ট নিয়মে না ঘটলে তার জন্য চরম অস্বস্তি অনুভব করা বা নিজেকে বা অন্য কাউকে অনাকাঙ্খিতভাবে ক্ষতি করার উদ্বেদ ইত্যাদি।
এ ছাড়াও স্বীয় টেনশন বা উদ্বেগ কমানো লক্ষ্যে একই কাজ বার বার করতে থাকা। যেমন-বার বার হাত ধোয়া, একই জায়গা বারবার পরিস্কার করা, গ্যাসের চুলা বা দরজার তালা ঠিকমতো বন্ধ করা হয়েছে কি না তা বারবার পরীক্ষা করা, কোন জিনিস বা কোন কাজ দীর্ঘ সময় ধরে করতে থাকা ইত্যাদি।
ওসিডি-এর চিকিৎসা ও প্রতিকার কি হতে পারে?
সাধারণত ওসিডি-তে আক্রান্ত ব্যক্তিদের জন্য মনো চিকিৎসা বিশেষভাবে প্রয়োজন। বিশেষ করে থেরাপি। অর্থাৎ ইআরপি (Exposure & Response Prevention) এবং সিবিটি (Cognitive Behavioral Therapy) থেরাপি এই রোগের জন অত্যন্ত কার্যকর। এ ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট পরামর্শ গ্রহণ করে যথাযথ এবং নিয়ম মাফিক ঔষুধ সেবন।
ওসিডি সমস্যায় আক্রান্ত বিখ্যাত ব্যক্তিসমূহঃ
ওসিডি সমস্যায় আক্রান্ত বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আছেন, যেমন-চার্লস ডারউইন, সেবার অগ্রপথিক হিসেবে অগ্রগণ্য নার্স ফ্লোরেন্স নাইটিংগেল, জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ এবং ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম।
ওসিডি কি ধরনের রোগ, এর কি কোন প্রতিকার আছে-শেষ কথাঃ
আজকের ওসিডি কি ধরনের রোগ, এর কি কোন প্রতিকার আছে বিষয়ক আলোচনটি সবার নিকটই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, সবার মধ্যেই কিছু না কিছু মেনিয়া বা মানসিক সমস্যা আছে। কিন্তু বর্তমানে নানামুখী জনজীবনের ব্যস্ততা, আধুনিক প্রযুক্তিসমূহের সর্বোৎকৃষ্ট ব্যবহার, মানসিক ধৈর্য্যচ্যুতি, সামাজিক নানামুখী অবক্ষয়, উদাসীনতা, নিজের প্রতি বিশ্বাস, হতাশা ইত্যাদি নানাবিধ কারণে বর্তমানে অনেক পরিবারেই ওসিডি-তে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর উক্ত ভাবনা থেকেই আজকের ওসিডি কি ধরনের রোগ, এর কি কোন প্রতিকার আছে বিষয়ক আর্টিকেলটি বিস্তারিত ব্যাখাসহ উপস্থাপিত হয়েছে।
আরও পড়ুনঃ মাইগ্রেন হলে কি কি সমস্যা হতে পারে - প্রতিকারগুলি কি কি
অর্থাৎ ওসিডি’র বিভিন্ন বিষয়ে জানতে হলে অবশ্যই উপরোক্ত বর্ণনাগুলি আপনাকে অবশ্যই পড়তে হবে। যাইহোক, আশাকরি, আজকের ওসিডি কি ধরনের রোগ, এর কি কোন প্রতিকার আছে বিষয়ক আলোচনটি যদি আপনি পড়ে থাকেন, তাহলে এর অনেক বিষয়েই জানতে পারবেন নিঃসন্দেহে। পরিশেষে আজকের আলোচনাটি যদি আপনার নিকট ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অন্যদের সাথে তা শেয়ার করবেন। সবশেষে উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে আপনার কোন মন্তব্য/প্রশ্ন থাকে তাহলে `www.mithurajit.com' এর কমেন্টসের ঘরে জানাতে পারেন এবং এতোক্ষণ দীর্ঘ আলোচনায় সম্পৃক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ/কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url