ঈদ-উল-আজহা ২০২৬-এ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নানা কালেকশন

প্রতিবারের ন্যায় এবারও ঈদ-উল-আজহা ২০২৬-এ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নানা কালেকশন-এর সম্ভারে পরিপূর্ণ। সুতরাং, কোন ব্র্যান্ডের কি কি কালেকশন তা জানতে নিচের তথ্যগুলি পড়তে থাকুন।
ঈদ-উল-আজহা-২০২৬-এ-জনপ্রিয়-ব্র্যান্ডগুলোর-নানা-কালেকশন
অর্থাৎ বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের সংগ্রহে এবারও গরমের কথা মাথায় রেখে হালকা, আরামদায়ক এবং ঐতিহ্যবাহী ও আধুনিকতার মিশেলে নানা পোশাকসমূহ বাজারে নিয়ে এসেছে।

সূচিপত্রঃ ঈদ-উল-আজহা ২০২৬-এ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নানা কালেকশন

এবার ঈদে কোন ধরণের কালেকশনগুলো স্থান পেয়েছে
রাজশাহীতে জনপ্রিয় ব্র্যান্ডের শপিং সেন্টার কোনগুলি
এবার ঈদে কোন কোন ব্র্যান্ডের কি কি কালেকশন
ঈদে নারীদের জন্য কি ধরণের কালেকশন রয়েছে
পুরুষদের জন্য এবার ঈদে কি কি কালেকশন রয়েছে
শিশুদের জন্য যে পোশাকগুলি মানাতে পারে
ঈদ-উল-আজহা ২০২৬-এ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নানা কালেকশন-শেষ কথা

এবার ঈদে কোন ধরণের কালেকশনগুলো স্থান পেয়েছেঃ

ঈদ-উল-আজহা ২০২৬-এ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নানা কালেকশন গুলোর মধ্যে এবার ঈদে স্থান পেয়েছে মূলত সারা লাইফস্টাইলের স্ক্রিন ও ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারির কাজে জিওমেট্রিক, ট্রাডিশনাল এবং ফ্লোরাল মোটিফের সাথে এ-লাইন, সিমেট্রিক ও এসিমেট্রিক প্যাটার্নে তৈরি পোশাকগুলো। আড়ং-এর কালেশনে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল ছোঁয়ায় নারীদের এমব্রয়ডারি শাড়ি, সালোয়ার-কামিজ এবং পুরুষদের জন্য রয়েছে আকর্ষণীয় নানা লুকের ব্লক-প্রিন্ট ও এমব্রয়ডারি করা বিভিন্ন রঙের পাঞ্জাবি। পাশাপাশি লা রিভের ফ্যাশনগুলোতে ধরা দিয়েছে ঐতিহ্য, কারুশিল্প, প্রকৃতির রঙের সমাহারসহ আধুনিক ফ্যাশনের সহজ আভিজাত্য। দর্জিবাড়ির কালেকশনেও রয়েছে ঐতিহ্য এবং আধুনিকতার ছোঁয়ায় আকর্ষণীয় সব ডিজাইনসমূহ।

আরও পড়ুন ঃ এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো

ইজি ফ্যাশন হাউজের বিভিন্ন পোশাকগুলিতেও রয়েছে ঐতিহ্য, আধুনিকতা এবং পশ্চিমা ধাঁচের ছোঁয়া। এবারের ঈদে সেইলর তার কালেকশনে নিয়ে এসেছে ভ্যানিলা-ক্রিম টেক্সচার, যা গাঢ় রঙের কন্ট্রাস্টে এবং সুনিপুণ টেইলারিং-এ আধুনিক কাটের সাথে ঐতিহ্যবাহী ডিজাইনের এক অভূতপূর্ব মিশেল। ইনফিনিটি মেগা মলেও এবারের ঈদে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতাসহ ফেব্রিকের পাশাপাশি নিখুঁত এমব্রয়ডারির কাজ। টপ টেন মার্ট প্রতিবারের মতো এবারও তাঁদের কালেকশনে এনেছে নজরকাড়া ফ্যামিলি ম্যাচিং, এক্সক্লুসিভ পার্টি ড্রেস, সুতি ও ব্লেন্ডেন ফ্রেব্রিকের ওপর নতুন জ্যাকওয়ার্ড, নিখুঁত সুতোর কাজসহ নানা আকর্ষণীয় ডিজাইনসমূহ। এই ঈদে রেমন্ড-এর আকর্ষণগুলোর মধ্যে প্রিমিয়াম ফেব্রিক, সিল্ক ব্লেন্ডসহ ভারতীয় ঐতিহ্যবাহী এবং আধুনিক ছাঁটের সংমিশ্রণ। এ ছাড়াও ডিমান্ড, রাইজ, জেন্টলপার্ক ইত্যাদি শপিংগুলোতেও রয়েছে ঈদ উপলক্ষে আকর্ষণীয় নানা ডিজাইনসমূহ।

রাজশাহীতে জনপ্রিয় ব্র্যান্ডের শপিং সেন্টার কোনগুলিঃ

মূলত রাজশাহীতে এখন অধিকাংশ জনপ্রিয় ব্র্যান্ড শপিং সেন্টারগুলি অবস্থিত। আর বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোতে এসব শপিং সেন্টারগুলি হয়ে মুখরিত। সুতরাং রাজশাহীতে জনপ্রিয় ব্র্যান্ডের শপিং সেন্টারগুলি হলো-আড়ং, লা রিভ, টুয়েলভ ক্লদিং (কুমারপাড়া, রাজশাহী); সেইলর (রানীবাজার); সারা (রাণীবাজার ও থিম ওমর প্লাজা); টপ টেন (রাণীবাজার); ইজি ফ্যাশন (গণকপাড়া); রিচম্যান ও ইনফিনিটি (কুমারপাড়া মোড়); জেন্টলপার্ক, ডিমান্ড, রাইজ (রাণীবাজার); রেমন্ড ও দর্জি বাড়ি (অলকার মোড়); হাইক, স্টাইল প্রো, হ্যাভেন অন, গ্রামীণ চেক (রাণীবাজার/অলকার মোড়); রাজশাহী সেরিকালচার শো-রুম (সিরোইল); সপুরা সিল্ক ও ঊষা সিল্ক এবং রাজশাহী সিল্ক (বিসিক, সপুরা) ইত্যাদি। এ ছাড়াও ভালো ও উন্নতমানের জুতা স্যান্ডেলের জন্য রয়েছে এপেক্স, বে, বাটা (নিউমার্কেট সংলগ্ন রোড)। অর্থাৎ উপরোক্ত শপিং সেন্টারগুলো হতে আপনি বর্তমান ও আধুনিক সব ডিজাইনের এবং সর্বোপরি বিভিন্ন ফ্যাশানেবল পোশাক ক্রয় করতে পারেন।

এবার ঈদে কোন কোন ব্র্যান্ডের কি কি কালেকশনঃ

আড়ং: বরাবরের মতো এবারও আড়ং-তার ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে নারীদের জন্য আকর্ষণীয় এমব্রয়ডারি করা শাড়ি, এক্সক্লুসিভ নানা ডিজাইনের সালোয়ার-কামিজ-ওড়না, নানা রঙে সজ্জিত পাঞ্জাবি যাতে ব্লক ও এমব্রয়ডারির সুন্দর কারুকাজ খচিত রয়েছে।
লা রিভ: সাধারণত লা রিভের কালেকশনগুলোতে প্রকৃতি, মাটি, পরিবার এবং সংস্কৃতির সম্পর্ক তুলে ধরার চেষ্টা করা হয়। তাই এবারে তাদের কালেকশনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, শুধু কামিজ, লং ‍টিউনিক, গাউন, টিউনিক উইথ শ্রাগ, স্কাট-পালাজ্জো, আবায়-ষ্টাইল গাউনসহ ফিউশনধর্মী নানা ধরণের পোশাকসহ রয়েছে সেমি ও পাঞ্জাবি, প্রিমিয়িাম পাঞ্জাবি, কাবলি সেট, ওয়েষ্টকোট, রেগুলার ও ড্রপ শোল্ডার টি-শার্ট পোলো, শার্ট, পাজামা এবং বটমওয়্যার ছাড়াও রয়েছে ফ্রক, লং ফ্রক, ঘাগরা চোলি, ক্যাজুয়াল শার্ট, নিউবর্ন সেট ইত্যাদি।
সারা: এই ঈদে সারা তার কালেকশনে রেখেছে সিঙ্গেল পিস, থ্রি-পিস, ফ্যাশন টপসহ টি-শার্ট, বটমওয়্যার, পায়জামা, চিনো, ডেনিম, কার্গো, জগার. সেমি ফরম্যাল প্যান্ট ও ফরমাল প্যান্ট এবং শর্টসসহ ফ্যামিলি সেট এবং মিনি-মি কালেকশন।
দর্জিবাড়ি: এবারের ঈদ কালেকশনে দর্জিবাড়ি ‘র সংগ্রহে রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট, পাজামা, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট স্লিভসহ নানা ধরণের পোশাকসমূহ।
ইজি ফ্যাশন: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ইজি ফ্যাশন এনেছে নানা ধরণের পোশাক। যেমন-বিভিন্ন রকমের পোলো টি-শার্ট, ফুল স্লিভ ক্ল্যাসিক ফিট শার্ট, বিভিন্ন ধরণের পাঞ্জাবী, প্রিন্টেড টি-শার্ট, ফরমাল ফিট ফুল ও হাফ শার্ট, কারচুপি পাঞ্জাবী ইত্যাদি। এছাড়াও ইজি ফ্যাশানে সকস, বেল্ট, বিভিন্ন ধরণের প্যান্টসমূহ।
রেমন্ড: রেমন্ড-এ আকর্ষণীয় কালেকশনের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী ভারতীয় কাজের সংমিশ্রণে তৈরীকৃত বিভিন্ন কুর্তা, শেরওয়ানি, হালকা ওজনের প্রিমিয়াম সুতি কাপড়, লিলেন ও সিল্কের কাপড়। যা আপনার অবশ্যই পছন্দ হতে হবে। রেমন্ডের নিজস্ব টেইলারিং সুবিধা থাকায় আপনি অত্যন্ত নিখুঁত ও পছন্দনীয় ফিটিংস সুবিধা পাবেন।
টপ টেন: টপ টেনের ঈদ কালেকশনে এবারে রয়েছে বাবা-ছেলের ম্যাচিং পাঞ্জাবি, জমকালো শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ফরমাল শার্ট, ক্যাজুয়াল ব্লেজার, কাবলি সেট, লেদার জুতা, ট্রলি ব্যাগ, জায়নামাজ, টুপি এবং সর্বোপরি অত্যন্ত আকর্ষণীয় আতরসমূহ।
ইনফিনিটি: ঐতিহ্যবাহী নকশা ও নিখুঁত এমব্রয়ডারি ডিজাইনে হালকা ও সুতি কাপড়ের শার্ট, সালোয়ার-কামিজ, লন থ্রি-পিস এবং বাচ্চাদের ট্রেন্ডি পোশাকসমূহ।

আরও পড়ুন ঃ রাজশাহী টু কমলাপুর স্টেশন আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও ভাড়া

সেইলর: এবারের ঈদ কালেকশনে সেইলর রেখেছে ঐতিহ্যবাহী ডিজাইনের মিশেলে তৈরিকৃত পাঞ্জাবি, কাবলি স্যুট, কুর্তি, থ্রি-পিস, ফ্যামেলি মাচিং আউটফিট, শার্ট ও পোলো টি-শার্ট, থ্রি-পিস গাউন, শাড়ি, সালোয়ার স্যুট, ফ্রক, পার্টি ড্রেস ইত্যাদি।

ঈদে নারীদের জন্য কি ধরণের কালেকশন রয়েছেঃ

আড়ং: আড়ং এবার ঈদে নারীদের জন্য আকর্ষণীয় এমব্রয়ডারি করা শাড়ি, এক্সক্লুসিভ নানা ডিজাইনের সালোয়ার-কামিজ-ওড়নাসহ নানা ধরণের পোশাকের কালেকশন রেখেছে।
লা রিভ: লা রিভ নারীদের জন্য কালেকশন রেখেছে শাড়ি, সালোয়ার-কামিজ, শুধু কামিজ, লং ‍টিউনিক, গাউন, টিউনিক উইথ শ্রাগ, স্কাট-পালাজ্জো, আবায়-ষ্টাইল গাউনসহ ফিউশনধর্মী নানা ধরণের পোশাকসমূহ।
টপ টেন: টপ টেনে নারীদের জন্য কালেশনের মধ্যে রয়েছে জমকালো শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, লেদার জুতা, ট্রলি ব্যাগ, জায়নামাজসহ আতরসমূহ।
ইনফিনিটি: ইনফিনিটির ঈদ কালেকশনে নারীদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, লন থ্রি-পিস ইত্যাদি।
সেইলর: এবারের ঈদ কালেকশনে সেইলর নারীদের জন্য ফ্যামেলি মাচিং আউটফিট, থ্রি-পিস গাউন, শাড়ি, সালোয়ার স্যুট, ফ্রক, পার্টি ড্রেস ইত্যাদি।
সারা: এই ঈদে সারা নারীদের কালেকশনের জন্য রেখেছে সিঙ্গেল পিস, থ্রি-পিস, ফ্যাশন টপসহ টি-শার্ট, বটমওয়্যার, পায়জামা, চিনো, ডেনিম, কার্গো, জগার. শর্টসসহ ফ্যামিলি সেট এবং মিনি-মি কালেকশন।

পুরুষদের জন্য এবার ঈদে কি কি কালেকশন রয়েছেঃ

আড়ং-এ পুরুষদের জন্য রয়েছে নানা রঙে সজ্জিত পাঞ্জাবি যাতে ব্লক ও এমব্রয়ডারির সুন্দর কারুকাজ খচিত।

লা রিভে পুরুষদের কালেকশনের মধ্যে রয়েছে সেমি ও পাঞ্জাবি, প্রিমিয়িাম পাঞ্জাবি, কাবলি সেট, ওয়েষ্টকোট, রেগুলার ও ড্রপ শোল্ডার টি-শার্ট পোলো, শার্ট, পাজামা এবং বটমওয়্যার ইত্যাদি।

রেমন্ড-এ পুরুষদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী ভারতীয় কাজের সংমিশ্রণে তৈরীকৃত বিভিন্ন কুর্তা, শেরওয়ানি, হালকা ওজনের প্রিমিয়াম সুতি কাপড়, লিলেন ও সিল্কের কাপড় ইত্যাদি।

টপ টেনে পুরুষদের কালেশনের মধ্যে রয়েছে বাবা-ছেলের ম্যাচিং পাঞ্জাবি, ফরমাল শার্ট, ক্যাজুয়াল ব্লেজার, কাবলি সেট, লেদার জুতা, ট্রলি ব্যাগ, জায়নামাজ, টুপি এবং সর্বোপরি অত্যন্ত আকর্ষণীয় আতরসমূহ।

ইনফিনিটিতে পুরুষদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী নকশা ও নিখুঁত এমব্রয়ডারি ডিজাইনে হালকা ও সুতি কাপড়ের বৈচিত্র্যময় শার্টসমূহ।

সেইলর-এ পুরুষদের রয়েছে ঐতিহ্যবাহী ডিজাইনের মিশেলে তৈরিকৃত পাঞ্জাবি, কাবলি স্যুট, কুর্তি, ফ্যামেলি মাচিং আউটফিট, শার্ট ও পোলো টি-শার্ট, পার্টি ড্রেস ইত্যাদি।

সারা-তে পুরুষদের জন্য রয়েছে ফ্যাশন টপসহ টি-শার্ট, বটমওয়্যার, পায়জামা, চিনো, ডেনিম, কার্গো, জগার. সেমি ফরম্যাল প্যান্ট ও ফরমাল প্যান্ট এবং শর্টসসহ ফ্যামিলি সেট এবং মিনি-মি কালেকশন।

এবারের ঈদ কালেকশনে দর্জিবাড়ি ‘র সংগ্রহে রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট, পাজামা, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট স্লিভসহ নানা ধরণের পোশাকসমূহ।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ইজি ফ্যাশন এনেছে নানা ধরণের পোশাক। যেমন-বিভিন্ন রকমের পোলো টি-শার্ট, ফুল স্লিভ ক্ল্যাসিক ফিট শার্ট, বিভিন্ন ধরণের পাঞ্জাবী, প্রিন্টেড টি-শার্ট, ফরমাল ফিট ফুল ও হাফ শার্ট, কারচুপি পাঞ্জাবী ইত্যাদি। এছাড়াও ইজি ফ্যাশানে সকস, বেল্ট, বিভিন্ন ধরণের প্যান্টসমূহ।

শিশুদের জন্য যে পোশাকগুলি মানাতে পারেঃ

ঈদ-উল-আজহা ২০২৬-এ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নানা কালেকশন-এ শিশুদের জন্যও রয়েছে সব আকর্ষণীয় এবং বস্তুনিষ্ঠ নানা ধরণের পোশাকসমূহ। এক্ষেত্রে-

আড়ং-শিশুদের জন্য রেখেছে এক্সক্লুসিভ নানা ডিজাইনের সালোয়ার-কামিজ-ওড়না ইত্যাদি।

লা রিভের কালেকশনের মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, শুধু কামিজ, স্কাট-পালাজ্জো, ফ্রক, লং ফ্রক, ঘাগরা চোলি ইত্যাদি।

ইনফিনিটি বাচ্চাদের জন্য রেখেছে বিভিন্ন ট্রেন্ডি পোশাকসমূহ।

এবারের ঈদ কালেকশনে সেইলর রেখেছে ঐতিহ্যবাহী ডিজাইনের মিশেলে তৈরিকৃত ফ্রক, পার্টি ড্রেস ইত্যাদি।

এই ঈদে সারা তার কালেকশনে রেখেছে ছেলেদের সিঙ্গেল পিস, থ্রি-পিস, ফ্যাশন টপসহ টি-শার্ট, বটমওয়্যার, পায়জামা, ডেনিম, চিনো এবং শর্টসসহ ফ্যামিলি সেট এবং মিনি-মি কালেকশন।

ইজি ফ্যাশনে শিশুদের জন্য রয়েছে পোলো টি-শার্ট, ফুল স্লিভ ক্ল্যাসিক ফিট শার্ট, বিভিন্ন ধরণের পাঞ্জাবী, প্রিন্টেড টি-শার্ট, ফরমাল ফিট ফুল ও হাফ শার্ট, কারচুপি পাঞ্জাবী ইত্যাদি। এছাড়াও ইজি ফ্যাশানে সকস, বেল্ট, বিভিন্ন ধরণের প্যান্টসমূহ।

ঈদ-উল-আজহা ২০২৬-এ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নানা কালেকশন-শেষ কথাঃ

ঈদ-উল-আজহা ২০২৬-এ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নানা কালেকশন এর জন্য বিভিন্ন শো-রুম এবং শপিংসেন্টারগুলোতে ছাড়। এ ছাড়াও অনেকে রাজশাহী আর.ডি.এ মার্কেট, নিউমার্কেট এবং অন্যান্য অনেক শো-রুম রয়েছে সেখান থেকেও বিভিন্ন পোশাকসমূহ ক্রয় করে থাকে। আসলে ঈদ-উল-আযহায় বেশিরভাগ মানুষই কোরবানি দেয়ার চেষ্টা করে থাকেন। আর তাই এই ঈদে পোশাক-আশাক খুব কমই বিক্রি হয়ে থাকে। তবে অনেকেই আছেন ঈদের বিভিন্ন দিনের সাথে ম্যাচিং করেও পোশাক ক্রয় করে থাকে। যদিও আজকের ঈদ-উল-আজহা ২০২৬-এ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নানা কালেকশন বিষয়ক আর্টিকেলে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডেড শো-রুমগুলোর বিভিন্ন কালেকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন ঃ বিশ্বের এই ১০ স্থান ভ্রমণ পিপাসুদের নিকট আকর্ষণীয়

আশাকরি আজকের আর্টিকেলে বর্ণিত তথ্যগুলি আপনাদের উপকারে আসবে। আসলে ঈদ মানেই ব্যস্ততা, ঈদ মানেই খুশি-আনন্দ। তাই এই ঈদে যারা ব্র্যান্ডেড পোশাক ক্রয় করতে আগ্রহী তাদের জন্য ঈদ-উল-আজহা ২০২৬-এ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর নানা কালেকশন বিষয়টি অনেক সহায়তা করবে। পরিশেষে উপরোক্ত আলোচনায় আপনার দীর্ঘক্ষণ উপস্থিতি এবং সংযুক্ত থাকার জন্য আপনাকে www.mithurajit.com এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি ঈদ সকলের জন্য বয়ে আনবে নতুন বার্তা, নতুন আনন্দ, চেনা-অচেনা বন্ধুদের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন, গরীব-অসহায়দের মুখে হাসি ফোটানো এবং সর্বোপরি পরিবার-পরিজনদের সাথে একটি সুখময় আবেগঘন মুহুর্ত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।