এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো
পবিত্র ঈদ-উল-আযহা’র আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আর এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো সে বিষয়ে জানতে নিচের আলোচনাগুলি পড়তে থাকুন।
বলাবাহুল্য যে, ইসলাম ধর্মাবলম্বীদের ত্যাগ-তিতীক্ষা আর আত্ম বলিদানের অন্যতম ধর্মীয় উৎসব এই ঈদ-উল-আযহা। তাই এবারের সারাদেশের জন্য কোরবানিযোগ্য পশু রয়েছে মোট ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ অন্যান্য পশু।
সূচিপত্রঃ এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো
রাজশাহী বিভাগের আট জেলায় গবাদিপশুর চাহিদা কেমনরাজশাহীতে প্রধান প্রধান পশুর হাট কোনগুলি
রাজধানী ঢাকার আশেপাশে অবস্থিত বিভিন্ন পশুর হাট
চট্টগ্রাম মহানগরীর ও আশেপাশের এলাকায় অবস্থিত বিভিন্ন পশুর হাট
সারা দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পশুর হাটসমূহ
এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো-শেষ কথা
রাজশাহী বিভাগের আট জেলায় গবাদিপশুর চাহিদা কেমনঃ
সম্প্রতি ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাজশাহী বিভাগের জন্য মোট ৪৩ লক্ষ পশু প্রস্তুত রাখা হয়েছে, এর মধ্যে ২৪ লক্ষ পশু রেখে বাকী ১৮ লক্ষ পশু দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে। রাজশাহী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সুত্রানুযায়ী রাজশাহী বিভাগে কোরবানিযোগ্য পশু রয়েছে ৪ লক্ষ ৬৩ হাজার ১১টি, যার সম্ভাব্য চাহিদা হিসেবে ধরা হয়েছে ৩ লক্ষ ৭১ হাজার ৫৮টি। অর্থাৎ স্বস্তির বিষয় হলো, চাহিদার তুলনায় প্রায় ৯১ হাজার পশু এবারে বেশি থাকবে। সুতরাং বলাইবাহুল্য যে, এই বাড়তি পশু দিয়ে ঈদ-পরবর্তী এবং অন্যান্য সময়ে স্থানীয় বাজার এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের চাহিদাও মেটানো সম্ভব হবে। তবে এবারের কোরবানিযোগ্য পশুর মধ্যে ৩ লাখের উপরে রয়েছে ছাগল, যা সবচেয়ে বেশি, এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে গরু যা ১ লাখের উপরে এবং সবশেষে রয়েছে ভেড়া যা প্রায় ৪০ হাজারের উপরে। যাইহোক, রাজশাহী বিভাগের আটটি জেলার পশুর চাহিদার মধ্যে রয়েছে, যেমন-
নওগাঁ জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় আট লাখের কাছাকাছি, আর এ জেলার চাহিদার পরিমাণ হলো ৩,৮৬,৮৩৭টি।
আরও পড়ুনঃ ঢাকা হতে বরিশাল লঞ্চের ভাড়া ও সময়সূচি এবং যোগাযোগ নম্বর
বগুড়া জেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা হলো সাড়ে সাত লাখের উপরে, আর এ জেলার চাহিদার পরিমাণ ৪,৪৭,৫৮০টি।
একইভাবে নাটোর জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে চার লক্ষের উপরে, আর এ জেলার চাহিদার পরিমাণ হলো ২,৭৪,৬১১টি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার কোরবানিযোগ্য পশুর পরিমাণ হলো দুই লক্ষের উপরে, কিন্তু এ জেলায় কোরবানি পশুর চাহিদার পরিমাণ ১,২১,২০২টি।
অপরদিকে পাবনা জেলায় কোরবানিযোগ্য পশুর পরিমাণ ছয় লক্ষের উপরে, যার চাহিদার পরিমাণ ৩,৩৬,৫৭২টি।
এ ছাড়াও সিরাজগঞ্জ জেলায় এবারের কোরনানিযোগ্য পশুর পরিমাণ ধরা হয়েছে ছয় লক্ষের উপরে কিন্তু এবারে এই জেলার চাহিদার পরিমাণ ২,৯৩,৬৭৬টি।
জয়পুরহাট জেলায় কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে তিন লক্ষের উপরে আর এবারের চাহিদার পরিমাণ হলো ২,০৩,৫৫৩টি।
সবশেষে রাজশাহী জেলায় এবারের কোরবানিযোগ্য গবাদি পশুর পরিমাণ ধরা হয়েছে ৪ লক্ষের উপরে, কিন্তু এবারে রাজশাহী জেলার চাহিদার পরিমাণ হলো ৩,৭১০৫৮টি পশু।
রাজশাহীতে প্রধান প্রধান পশুর হাট কোনগুলিঃ
এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো এর মধ্যে মূলত রাজশাহী বিভাগের মধ্যে প্রায় তিন শতাধিক পশুর হাট রয়েছে। যার মধ্যে রাজশাহী জেলায় রয়েছে ৮টি পশুর হাট। এসব হাটগুলোতে প্রতিনিয়তই বাড়ছে গরু ও ছাগলের আমদানি। তবে কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণকৃত গরুর প্রতি ক্রেতাদের আকর্ষণ কম। যাইহোক, নিম্নে রাজশাহী জেলায় বিভিন্ন স্থানে অবস্থিত এই পশুর হাটগুলি হলো-
সিটি হাট : অর্থাৎ রাজশাহী মহানগরী সিটির উপকণ্ঠে বাইপাস রোগ বা আমচত্ত্বর থেকে বামদিকে)
নওহাটা হাট : রাজশাহী রেলগেট থেকে নওগাঁ রোডে নওহাটা ব্রীজ সংলগ্ন স্থানে অবস্থিত, যা পবা বর্তমানে পবা উপজেলা নামে পরিচিত।
কাটাখালি হাট : রাজশাহী-ঢাকা মহাসড়ক রোডের রাজশাহী বিশ্ববিদ্যালয় অভিমুখে অবস্থিত একটি পশুর হাট।
দামকুড়া হাট : পবা উপজেলা এবং রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ সংলগ্ন স্থানেই দামকুড়াহাট অবস্থিত।
মষিালবাড়ী হাট: এটি রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ রোডে গোদাগাড়ী উপজেলায় অবস্থিত একটি পুরাতন পশুর হাট।
বানেশ্বর হাট : রাজশাহী-ঢাকা মহাসড়কের পার্শ্বে বানেশ্বর বাজার বা বানেশ্বর হাট অবস্থিত।
মচমইল হাট : এই হাটটি রাজশাহী বাগমারা উপজেলায় অবস্থিত।
কেশরহাট : রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় অবস্থিত একটি পুরাতন এবং অত্যধিক জনপ্রিয় একটি পশুর হাট।
রাজধানী ঢাকার আশেপাশে অবস্থিত বিভিন্ন পশুর হাটঃ
ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে এর এলাকাও অনেক সুবিস্তৃত। বিশাল এই শহরের নানাস্থানে কোরবানিযোগ্য গবাদি পশুর হাট বসে। যদিও ঢাকাতে সিটি কর্পোরেশন দুইটি. তাই নিম্নে এই দুইটি সিটি কর্পোরেশন অনুযায়ী হাট বর্ণনা করা হলোঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে মোট ১২টি স্থায়ী এবং ১টি অস্থায়ী হাট রয়েছে। এদের মধ্যে অত্যধিক পরিচিত এবং জনপ্রিয় হলো গাবতলী পশুর হাট।
এরপর উত্তরা দিয়াবাড়ি (১৬ ও ১৮ নং সেক্টর) সংলগ্ন হাট
খিলক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ফাঁকা স্থান
মিরপুর সেকশন-৬ এ ইষ্টার্ন হাউজিং এর ফাঁকা জায়গা
মিরপুর কালশী বালুর মাঠ
মেরুল বাড্ডা কাঁচাবাজার সংলগ্ন ফাঁকা স্থানসমূহ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন মাঠ
খিলক্ষেত ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা হতে রণভোলা স্লুইস গেট পর্যন্ত
৪৩ নম্বর ওয়ার্ড মাস্তুল চেকপোষ্ট, খিলক্ষেত
ভাটারা সুতিভোলা খালের পার্শ্বে খোলা স্থান
ইকরা মাদ্রাসা এলাকা পূর্ব হাজীপাড়া
৪০ ফুট রোড সংলগ্ন এলাকা মোহাম্মদপুর
কাঁচকুড়া ব্যাপারীপাড়া রহমান নগর আবাসিক প্রকল্প এরিয়া
আরও পড়ুনঃ রাজশাহী টু কমলাপুর স্টেশন আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও ভাড়া
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনস্ত ১৩টি অস্থায়ী পশুর হাটসমূহ
ব্রাদার্স ইউনিয়ন এলাকা সংলগ্ন
পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন এরিয়া
শ্যামপুর কদমতলীর ট্রাক ষ্ট্যান্ড সংলগ্ন
রহমতগঞ্জ ক্লাব মাঠ
আফতাব নগর (ইষ্টার্ণ হাউজিং এরিয়া)
আমুলিয়া মডেল টাউন এরিয়া
দয়াগঞ্জ সংলগ্ন এরিয়া
কাজলা সংলগ্ন খালি স্থানসমূহ
গোলাপবাগ মাঠ সংলগ্ন
বনশ্রী সংলগ্ন এরিয়া হাট
খিঁলগাও হাট উত্তর শাহজাহানপুর
চট্টগ্রাম মহানগরীর ও আশেপাশের এলাকায় অবস্থিত বিভিন্ন পশুর হাটঃ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগর এবং এর আশেপাশের বেশকিছু এলাকায় স্থায়ী ও অস্থায়ীভাবে পশুর হাট বসার অনুমতি প্রদান করেছে চসিক। সুতরাং নিম্নে এসব পশুর হাটের তালিকা প্রদত্ত হলোঃ
বিবিরহাট পশুর বাজার
নুরনগর হাউজিং এষ্টেট সংলগ্ন হাট
ফইল্ল্যাতলী বাজার, হালিশহর
১১ নম্বর ঘাট সংলগ্ন হাট, পতেঙ্গা
সাগরিকা পশুর বাজার হাট
মুরাদনগর পোস্তা পুকুর পাড় হাট
নিম্নে কিছু হাটের তালিকা প্রদত্ত হলোঃ
বিবিরহাট
সাগরিকা
হাটহাজারী ষ্টেশন বাজার সংলগ্ন
ফকিরহাট থানা সংলগ্ন, সীতাকুন্ড
রাঙ্গুনিয়া রানীর হাট
চান্দনাইশ, বাগিচাহাট
মিরসরাই মিঠাচরা বাজার হাট
পটিয়া থানা হাট
রাঙ্গুনিয়া পদুয়া বাজার হাট
আনোয়ারা সরকার হাট
কেরানিহাট
ইলিশিয়া হাট, চকরিয়া, কক্সবাজার
বাঁশখালী রামদাস মুন্সিরহাট
কাওখালি বাজার
খিরাম বাজার, ফটিকছড়ি
মাইনি বাজার, রাঙ্গামাটি
শুভলং বাজার. রাঙ্গামাটি
নাজিরহাট
সারা দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পশুর হাটসমূহঃ
তাই এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো তার একটি তালিকা নিম্নে প্রদত্ত হলোঃ
পাঁচবিবি হাট, জয়পুরহাট
জয়পুরহাট জিলা হাট, জয়পুরহাট
শালুয়াভিটা হাট, সিরাজগঞ্জ
ভাদালিয়া হাট, কুষ্টিয়া
হাতিরদিয়া হাট, নরসিংদী
পোড়াদিয়া হাট, বেলাবো, নরসিংদী
মাধবপুর কেশবপুরহাট, হবিগঞ্জ
ধরমপাশা হাট, সুনামগঞ্জ
সিধলি বাজার হাট, নেত্রকোনা
ভাটই বাজার হাট, ঝিনাইদহ
বৈরাতি হাট, মিঠাপুকুর, রংপুর
সোনাপুর হাট, রামগঞ্জ, নোয়াখালী
মির্জাপুর দেওহাটা হাট, টাঙ্গাইল
গজারিয়া হাট, মুন্সিগঞ্জ
নওগাঁ হাট, তাড়াশ, সিরাজগঞ্জ
মহাস্থান হাট, বগুড়া
মহিমাগঞ্জ হাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
গাইবান্ধা গরুর হাট, গাইবান্ধা বাজার
ছনকা হাট, সাটুরিয়া, মানিকগঞ্জ
বনগাঁও হাট, পাবনা
অরোনকুলা হাট, ঈশ্বরদী, পাবনা
ঘরিষার হাট, নড়িয়া উপজেলা, শরিয়তপুর
রাজশাহী সিটি হাট, রাজশাহী
টেপখোলা হাট, ফরিদপুর
তেবাড়িয়া হাট, নাটোর
মল্লিকপুর হাট, চাঁপাইনবাবগঞ্জ
বদরগঞ্জ থানা হাট, রংপুর
সারুলিযা হাট, ডেমরা, ঢাকা
বালুরমাঠ হাট, ফতুল্লা, নারায়নগঞ্জ
উদয়পুর হাট, বাগেরহাট
খালিশপুর হাট, ঝিনাইদহ
শিমুলিয়া বাজার, কিশোরগঞ্জ
আজমেরীগঞ্জ পশুর হাট, হবিগঞ্জ
বাইশমৌজা বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
ময়নামতি বাজার, কুমিল্লা
শিয়ালমারী, উথলী, চুয়াডাঙ্গা
বাসুনিয়া হা্ট, নীলফামারী
পাটগ্রাম হাট, লালমনিরহাট
সফরমালি হাট, চাঁদপুর
আমবাড়ি হাট, দিনাজপুর
ফেঞ্চুগঞ্জ বাজার, সিলেট
ব্রাহ্মণ বাজার হাট মৌলভীবাজার
পারুলিয়া হাট, সাতক্ষীরা
পিংনা হাট, সরিষাবাড়ি, জামালপুর
চৌগাছা হাট, যশোর
যাদুরানী হাট, ঠাকুরগাঁও
কসবার হাট, বরিশাল
টেপাখোলা হাট, ফরিদপুর
মাদারীপুর হাট, মাদারীপুর
পাঠাকাট হাট, শেরপুর
চাঁদগাজী হাট. ফেনী
এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো-শেষ কথাঃ
সাধারণত পশুর হাটে গবাদি পশু ক্রয় করার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয়ে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। অর্থাৎ আজকের এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো তা ইতিমধ্যেই জানতে ও বুঝতে পেরেছেন। ঈদের সময় এসব হাটগুলিতে প্রচুর লোকের সমাগম ঘটে। তাই পশুর হাটে যাওয়ার সময় একা একা যাওয়া একেবারেই উচিত নয়। সাধারণত এ সময়টায় হাটগুলিতে প্রচুর নকল টাকার ছড়াছড়ি। সুতরাং সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকাও প্রয়োজন। পছন্দমতো পশু ক্রয়ের পর অবশ্যই ছাড়পত্র সংগ্রহ করতে হবে। সাধারণত ক্যাশ টাকা প্রদান না করে অনলাইনে পেমেন্ট করা অনেক সুবিধাজনক।
আরও পড়ুনঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী
যাইহোক আজকের এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো বিষয়ক আর্টিকেলে আপনারা রাজশাহী, ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানে হাটের তালিকা জানতে পেরেছেন। অর্থাৎ বর্ণিত তথ্যগুলি আশাকরি আপনার সহায়ক হবে। পরিশেষে এবারে রাজশাহীসহ সারাদেশে সবচেয়ে বড় পশুর হাট কোনগুলো বিষয়ক আলোচনায় আপনার দীর্ঘক্ষণ যুক্ত এবং সম্পৃক্ততার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url