রথযাত্রা ২০২৬ কবে কখন অনুষ্ঠিত হবে
পোস্ট সূচিপত্রঃ রথযাত্রা ২০২৬ কবে কখন অনুষ্ঠিত হবে
- রথযাত্রার তারিখ
- রথযাত্রা কী?
- রথযাত্রা কবে থেকে শুরু হয়েছে?
- রথযাত্রা সম্পর্কে ঐতিহাসিক বর্ণনা
- রথের বর্ণনা
- উল্টো রথের তারিখ
- উল্টো রথযাত্রার তাৎপর্য
- শেষ কথা
রথযাত্রার তারিখ
উদয়া তিথি অনুসারে এ বছর রথযাত্রা পালিত হবে ১৬ জুলাই, ২০২৬, (বৃহস্পতিবার), বাংলা-৩১ আষাঢ় ১৪৩৩ (বাংলাদেশ ক্যালেন্ডার অনুযায়ী)।
রথযাত্রা কী?
রথযাত্রা ২০২৬ কবে কখন অনুষ্ঠিত হবে তা জানার আগে জানতে হবে রথযাত্রাটা আসলে কি? রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা। এদিন ভগবান জগন্নাথ দেব স্নান করার পর নিভৃতবাস থেকে বেড়িয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান। আবার কোন কোন মতে এও মনে করা হয়, দীর্ঘ বিচ্ছেদের পর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণেও এই উৎসব আয়োজিত হয়ে থাকে।
আরও পড়ুনঃ কতিপয় কবিগণের রোমান্টিক কবিতাসমূহ
রথযাত্রা কবে থেকে শুরু হয়েছে?
রথযাত্রা কবে থেকে শুরু হয়েছে এমন প্রশ্নের আলোকে বলা যেতে পারে, ধারণা করা হয় শাসক গঙ্গা রাজবংশ ১১৫০ খ্রিস্টাব্দের দিকে মহান মন্দিরের সমাপ্তিতে রথযাত্রার প্রবর্তন করেছিল। এই উৎসবটি সেই হিন্দু উৎসবগুলির মধ্যে একটি ছিল, যা পশ্চিমা বিশ্বের কাছে খুব তাড়াতাড়ি জানানো হয়েছিল।
রথযাত্রা সম্পর্কে ঐতিহাসিক বর্ণনা
প্রকৃতপক্ষে রথযাত্রা সম্পর্কে বলতে গেলে বিভিন্ন মিথ ও পুরাণে রথযাত্রার প্রাচীন উৎস সম্পর্কে অনেক কিছুই উল্লেখ করা হয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘স্কন্দ পুরাণ’ ও ‘পদ্ম পুরাণ’। এই পুরাণেই ভগবান জগন্নাথ দেবের মন্দির ও রথযাত্রার উদ্ভবের বিষয়ে বিভিন্ন অন্তর্নিহিত বক্তব্য এই ধর্মগ্রন্থে লিপিবদ্ধ রয়েছে।
আরও পড়ুনঃ গরমে চুলের যত্ন কিভাবে নেয়া যেতে পারে
মূলত পুরাণের তথ্য মতে, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবী থেকে চিরবিদায় নেন, তখন তাঁর পবিত্র দেহাংশ নিয়ে দেবতারা এক অভূতপূর্ব ঘটনা ঘটান। এ সময় নানা বাধা বিঘ্নে ব্যাহত হয় ভগবানের অন্ত্যেষ্টিক্রিয়া। এমনি এক সময়ে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়াংশটি মাটির সাথে মিশে না গিয়ে তা পুনরায় সন্নিবেশিত হয় জগন্নাথ মূর্তিতে। আর এই মূর্তির রথযাত্রার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা তাঁর দর্শন লাভ করেন।
রথের বর্ণনাঃ
সাধারণত রথযাত্রায় তিনটি রথ থাকে। বলরাম এর রথকে বলা হয় ‘তালধ্বজা’ (যার উচ্চতা ৪৫ ফুট ও ১৪টি চাকা বিশিষ্ট) , যার রথের রং লাল ও সবুজ। দেবী সুভদ্রার রথকে বলা হয় ‘দর্পদলন’ বা ‘পদ্ম রথ’ (যার ৪৩ ফুট এবং ১২টি চাকা বিশিষ্ট), যা কালো বা নীল এবং লাল রঙের হয়ে থাকে। আর ভগবান জগন্নাথের রথকে বলা হয় ‘নন্দীঘোষা’ বা ‘গরুধ্বজা’ (যার উচ্চতা ৪৫ ফুট ও এতে ১৬টি চাকা বিশিষ্ট), এর রং লাল ও হলুদ। রথযাত্রায় বলরামজীর রথই প্রথমে থাকে, এরপরে মাঝখানে থাকে দেবী সুভদ্রার রথ এবং সব পিছনে থাকে জগন্নাথ দেবের রথ।
উল্টো রথের তারিখঃ
উল্টো রথযাত্রা ২০২৬ কবে কখন অনুষ্ঠিত হবে, তা মূলত নির্ধারিত হয়ে থাকে মূল রথযাত্রার ঠিক আট দিন পরে। অর্থাৎ সে হিসেবে উল্টো রথযাত্রা তারিখ হচ্ছে ২৪ জুলাই ২০২৬, শুক্রবার (বাংলা-৭ শ্রাবণ, ১৪৩৩)।
উল্টো রথযাত্রার তাৎপর্যঃ
আসলে রথযাত্রা একটি হিন্দু ধর্মীয় উৎসব যা রথযাত্রার শেষ দিনে উদযাপিত করা হয়। বৈষ্ণব মতে বলে, জগন্নাথ কথার প্রকৃত অর্থ হলো জগতের মহাপ্রভু। তবে কথিত আছে যে, শ্রী জগন্নাথ দেব এবং শ্রী বলরাম দেবের একমাত্র বোন সুভদ্রার ইচ্ছে হয় শহর ভ্রমণের। অর্থাৎ একমাত্র বোনের ইচ্ছে পূরণের লক্ষ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চড়ে শহর ভ্রমণে বেরিয়ে যান। এরপর বহু দূর-দুরান্ত অতিক্রম করে কোন এক সময়ে তাঁরা পৌঁছে যান রাজা ইন্দ্রদন্মুর স্ত্রী গুন্ডিচার বাড়িতে, যা মাসির বাড়ি হিসেবে পরিচিত লাভ করে। অর্থাৎ সেখানে তাঁরা সাত দিন থাকার পর একই পক্ষের দশমী তিথিতে তাঁরা পুনরায় রথে চড়ে বাড়ি ফিরে আসেন, অর্থাৎ পুরীর মন্দিরে। মূলত এই প্রথাকে উল্টো রথ বলে সম্বোধন করা হয়ে থাকে।
রথযাত্রা ২০২৬ কবে কখন অনুষ্ঠিত হবে-শেষ কথাঃ
রথযাত্রা ২০২৬ কবে কখন অনুষ্ঠিত হবে বলতে আসলে একটি বছর অপেক্ষার পর আসে রথ বা রথের মেলা। যে কোন মেলায় আমাদের বাঙালীর কাছে এক বিশেষ কিছু। রথের মেলায় জাতি-ধর্ম-নির্বিশেষে সবাই এদিন একটি জায়গায় মিলিত হয়ে থাকে। বিশেষ করে শিশু-কিশোরসহ বাবা-মা, দাদু-দিদিমা তাদের শিশুদের হাত ধরে মেলাতে নিয়ে যান এবং বিভিন্ন জীবজন্তু ও মাটির পুতুল, ঘোড়া, বাঘ, হাঁস-মুরগী, নানা ধরণের পাখির মাটির পুতুল, সোলার পাখি-কুমির, বাঁশি, বেলুন, নানা রঙ-বেরঙের খেলনা, জিলাপী, পাপড়সহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য, কাঠের জিনিসপত্র, লোহার সামগ্রীসহ ঘর সাজানোর অনেক উপকরণই ক্রয় করে থাকেন এই দিনটিতে।
আরও পড়ুনঃ বিশ্বে কোন লাইব্রেরিগুলো সবচাইতে সুন্দর ও আকর্ষণীয়
আশা করছি, রথযাত্রা ২০২৬ কবে কখন অনুষ্ঠিত হবে ইত্যাদি বিষয়ে জেনে থাকেন তাহলে রথযাত্রার বিষয়ে পূর্ব থেকেই অবগত থাকবেন। রথযাত্রা ২০২৬ কবে কখন অনুষ্ঠিত হবে ছাড়াও আরো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের www.mithurajit.com-এ জানাতে পারেন এবং পরবর্তীতে অন্য কোনো বিষয়ে জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরও অন্যান্য বিষয়ক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। সবশেষে, এতোক্ষণ রথযাত্রা ২০২৬ কবে কখন অনুষ্ঠিত হবে বিষয়ক আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url