ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত
ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত তার মধ্যে যেমন-ভিটামিন সি, খনিজ, প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহবিরোধী খাদ্যসমূহ শরীরকে সুস্থ্য রাখতে সাহায্য করে।
আসলে প্রতিটা ঋতুই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়ে থাকে।। যেমন শীত, বর্ষা, গরম ইত্যাদি। সুতরাং প্রকৃতির এই ভিন্ন ভিন্ন রূপের কারণে মানুষেরও নানা অসুবিধায় পড়তে হয়। তবে এদের মধ্যে অন্যতম হলো খাদ্যাভাসের পরিবর্তন। তাই ঋতু পরিবর্তনে যে খাদ্যগুলো সচরাচর খাওয়া যেতে পারে তা জানতে নিচের বিষয়গুলি খুব মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সূচিপত্রঃ ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত
পর্যাপ্ত পরিমাণে পানি পান ও তরল খাদ্যসমূহভিটামিন সি জাতীয় খাদ্যসমূহ
মৌসুমী জাতীয় শাকসবজি ও ফলমূল সমূহ
অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহবিরোধী খাদ্য
প্রোবায়োটিক খাদ্যসমূহ
উদ্ভিজ্জ ও প্রাণীজ জাতীয় আমিষ খাদ্যসমূহ
ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত-শেষ কথাঃ
পর্যাপ্ত পরিমাণে পানি পান ও তরল খাদ্যসমূহঃ
অনেকেই আছেন, যারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করে থাকেন না। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে, সাধারণত ঋতু বা আবহাওয়া পরিবর্তনের সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা হলে ডিহাইড্রেশনসহ অন্যান্য প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
আরও পড়ুনঃ গরমে আম খেলে যেসব উপকারিতা পাওয়া যায়
তাই এক্ষেত্রে ভেষজ চা, ডাবের পানি বা সম্ভব হলে পাতলা করে স্যুপ বানিয়ে খেতে পারেন। এতে করে আপনার শরীরের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি হজম প্রক্রিয়া সচল রাখতে সহায়তা করবে। তাই অবশ্যই ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত তার মধ্যে অন্যতম হিসেবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত।
ভিটামিন সি জাতীয় খাদ্যসমূহঃ
সাধারণত ভিটামিন সি জাতীয় খাদ্যদ্রব্যগুলি সব ঋতুতেই সমান ভাবে খাওয়া যেতে পারে। কারণ এগুলি শরীরের শ্বেত রক্ত কণিকার পরিমাণ বাড়িয়ে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ শরীর যে কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত থাকে। এক্ষেত্রে আপনি কমলা, মাল্টা, জাম্বুরা, পাতি লেবু বা আমলকী ইত্যাদি খেতে পারেন।
মৌসুমী জাতীয় শাকসবজি ও ফলমূল সমূহঃ
ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু বিভিন্ন মৌসুমী ফল ও শাকসবজিরও পরিবর্তন হয়ে থাকে। যেমন ধরুন, শীতকালে শাকসবজি বেশী উৎপাদিত হয়ে থাকে আবার গরমকালে নানারকম ফলের উৎপাদন বৃদ্ধি পায়। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, যখন যে ঋতু বা মৌসুমে যে সবজি বা ফল পাওয়া যায়, ঠিক তখনই সে সবজি বা ফল খাওয়া উচিত। কেননা, প্রকৃতি হতে উৎপাদিত খাদ্যগুলি ওই নির্দিষ্ট সময়ের আবহাওয়ার জন্যই উৎপাদিত হয়েছে, যাতে করে আপনার শরীর সেই সময়ের আবহাওয়ার সাথে লড়াই করতে পারেন। সুতরাং শরীরকে সুস্থ্য রাখতে চাইলে অবশ্যই ঋতু পরিবর্তনের সাথে যে ফল বা সবজি পাওয়া যায়, তাই বেশী বেশী করে খাওয়া উচিত। যেমন-গাজর, মিষ্টি আলু, ব্রোকলি, বিটরুট,আমলকী, পেয়ারা, কাঁচা মরিচসহ ওই মৌসুমে উৎপাদিত নানা ধরণের শাক-সবজিসমূহ।
অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহবিরোধী খাদ্যঃ
মূলত ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত এর মধ্যে কিছু মসলাজাতীয় খাদ্যাভাসেরও অভ্যাস করতে হবে। যেমন-আদা, রসুন, হলুদ, গোলমরিচ ইত্যাদি। এক্ষেত্রে মনে প্রশ্ন জাগতেই পারে যে, আমরা তো প্রত্যেকদিন বিভিন্ন তরিতরকারিতে মসলা দিয়ে খাবার তৈরি করে থাকি। তবে কেন মসলা জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। এর প্রকৃত কারণ হলো সব মসলার মধ্যে বিশেষ কিছু মসলা রয়েছে যেগুলো আপনার ঋতু পরিবর্তনের সাথে শরীরের নানা উপশম মেটাতে সম্ভব। যেমন-আদা, অর্থাৎ আদাতে রয়েছে জিঞ্জেরল নামক এক বিশেষ উপাদান এবং এই উপাদানের ফলে তা শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী হিসেবে দারুণ কাজ করে। সাধারণত ঋতু পরিবর্তনের ফলে অনেকের গলাব্যথা, কাশি, বমি বমি ভাব ইত্যাদির উদয় হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি আদা চা বা স্যুপ কিন্তু দারুণ কাজ করে।
আরও পড়ুনঃ পেয়ারা ফলকে বিভিন্ন দেশে কী নামে ডাকে
আবার রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদানটি জীকাণুর বিরুদ্ধে দারুণ কার্যকরী এবং শরীরের স্বাভাবিক রোগ-প্রতিরোধ মূলক ব্যবস্থাকে সহায়তা করে থাকে। বিভিন্ন রান্নায় রসুনের ব্যবহার ছাড়াও সালাদ, সস বা বিভিন্ন খাবারেও এটি যোগ করতে পারেন। হলুদে কারকিউমিন নামক উপাদানটিও শরীরের রোগ-প্রতিরোধমূলক ব্যবস্থাকে সহায়তা করে থাকে। তাছাড়াও বিভিন্ন জয়েন্টের ব্যথা ও পেশির ব্যাথাও উপশম হয়ে থাকে। তবে আপনি যদি হলুদের সাথে গোলমরিচ মিশিয়ে খেতে পারেন, তাহলে এর কার্যকারিতা অনেকাংশেই বেড়ে যায়। ঘুমানোর আগে যদি কুসুম গরম হলুদের দুধ খেতে পারেন, তাহলে এর উপকারিতা অনুভব করতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন স্যুপ বা ডালে হলুদের গুঁড়া হলুদ মিশিয়েও খেতে পারেন। আবার পালং শাকেও ভিটামিন সি ও বিটা-ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট উপদান রয়েছে।
প্রোবায়োটিক খাদ্যসমূহঃ
প্রোবায়োটিকস খাদ্য বলতে সাধারণত দই কে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক খাবারের হজম ক্ষমতা বাড়ায় এবং সেইসঙ্গে শরীরের মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও শরীরকে রক্ষা করে থাকে। মূলত টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়াসমূহ শরীরের নানাভাবে রক্ষা করে থাকে।
উদ্ভিজ্জ ও প্রাণীজ জাতীয় আমিষ খাদ্যসমূহঃ
ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত তার মধ্যে বিশেষ করে প্রোটিন এবং আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করাটাও অত্যন্ত জরুরী। সাধারণত প্রাণিজ আমিষ জাতীয় খাদ্যসমূহগুলি আমাদের শরীরের টিস্যু গঠন, পেশি মজবুতসহ হরমোন তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে ডিম, সামুদ্রিক মাছ, চর্বিহীন গরুর মাংস, মুরগি, হাঁস, খাসিসহ বিভিন্ন ধরণের পাখিসমূহ। আবার বিভিন্ন উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে যেমন-ডাল (মুগ, মসুর, ছোলা, মটর, অড়হর ডাল সমূহ), বাদাম, বীজ জাতীয় খাদ্য (শিমের বিচি, মটরশুটি, মিষ্টি কুমড়ার বীজ, চিয়া সীড, তিল এবং সরিষা)।
ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত-শেষ কথাঃ
আজকের ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত বিষয়ক আলোচনাটি সম্পূর্ণ পড়তে পারলে আপনাদের সচেতনতা বাড়বে। একটা বিষয় মনে রাখবেন, যদি কোন বিষয়ে আপনি অগ্রিম জেনে থাকেন, তাহলে পরবর্তীতে সেই বিষযে পদক্ষেপ বা পরিকল্পনা গ্রহণ করতে কিন্তু অনেকটা সহজ হয়ে ওঠে। আসলে একটা ঋতুর থেকে আরেকটা ঋতুর মধ্যে আবহাওয়াজনিত পার্থক্যগুলি সম্পর্কে ওয়াহিবহাল না থাকলে আমরা নানাভাবে বা নানা রোগে আক্রান্ত হতে পারি।
আরও পড়ুনঃ স্মার্টফোনের আসক্তি যে কৌশলে কমাতে পারেন
তাই, আজকের ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত বিষয়ক আর্টিকেল বা আলোচনাগুলি থেকে আপনি যদি ন্যূনতম উপকৃত হোন, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে এবং সেই সাথে আপনি ইচ্ছে করলে তা অন্যদেরও শেয়ার করতেই পারেন। সবশেষে দীর্ঘক্ষণ আমাদের ঋতু পরিবর্তনে যে খাবারগুলো আপনার খাওয়া উচিত আলোচনায় আপনার সম্পৃক্ততার জন্য https://www.mithurajit.com/ এর পক্ষ হতে আপনাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url