রাজশাহী হতে বগুড়া যাওয়ার বাস ও ট্রেনের তথ্য
রাজশাহী হতে বগুড়া যাওয়ার বাস ও ট্রেনের তথ্য সহ আরও বিষয় সম্পর্কে জানতে অবশ্যই নিচের লেখাগুলো পড়তে থাকুন।
মূলত রেলপথে রাজশাহী হতে বগুড়া যাওয়ার সরাসরি কোন ট্রেন যোগাযোগ ব্যবস্থা নেই। তবে আপনি ইচ্ছে করলে সান্তাহার জংশন হয়ে বগুড়া যেতে পারেন অথবা বাসযোগে বগুড়ায় যেতে পারেন।
সূচিপত্রঃ রাজশাহী হতে বগুড়া যাওয়ার বাস ও ট্রেনের তথ্য
রাজশাহী হতে সান্তাহার যাওয়ার ট্রেনের সময়সূচিরাজশাহী হতে সান্তাহার যাওয়ার ট্রেনের ভাড়ার তালিকা
বরেন্দ্র, তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের তালিকা
সান্তাহার হতে বুগড়া যাওয়ার ট্রেনের সময়সূচি ও ভাড়া
কোন কোন বাসে রাজশাহী হতে বগুড়া সরাসরি যাওয়া যায়
রাজশাহী হতে বগুড়া যাওয়া বাসের সময়সূচি, ভাড়া ও যোগাযোগ নম্বর
রাজশাহী হতে বগুড়া জেলার দূরত্ব কত?
কিভাবে ট্রেনের অবস্থান জানবেন
রাজশাহী হতে বগুড়া যাওয়ার বাস ও ট্রেনের তথ্য-শেষ কথা
রাজশাহী হতে সান্তাহার যাওয়ার ট্রেনের সময়সূচিঃ
মূলত রাজশাহী হতে বগুড়া যাওয়ার বাস ও ট্রেনের তথ্য বিষয়ক আলোচনায় সরাসরি কোন ট্রেন না থাকায়, ট্রেনযোগে বগুড়া যেতে চাইলে অবশ্যই সান্তাহার জংশনে নামতে হবে এবং এখান থেকে পরবর্তী ট্রেন ধরে বগুড়া যাওয়া যাবে। প্রকৃতপক্ষে রাজশাহী হতে চিলাহাটি, বাংলা বান্ধাগামী বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তঃনগর ৩টি ট্রেন এবং উত্তরা মেইল এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন সময়ে রাজশাহী থেকে রওয়ানা হয়ে থাকে। আর এসব ট্রেনগুলি যাত্রাপথে সান্তহার জংশন ষ্টেশনে হল্ট করে থাকে। ফলে রাজশাহী হতে বগুড়া ট্রেনযোগে যেতে চাইলে আপনাকে উপরোক্ত ট্রেনগুলিতেই ভ্রমণ করতে হবে। নিম্নে এইসব ট্রেনগুলির নাম, সময়সূচি ও ভাড়া প্রদত্ত হলোঃ
তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচিঃ
রাজশাহী হতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বাদ দিয়ে সপ্তাহের ৬ দিনের প্রতিদিনই সকাল ৬.২০ মিনিটে যাত্রা শুরু করে এবং সান্তাহার ষ্টেশনে পৌঁছায় সকাল ৮.৪৫ মিনিটে।
আরও পড়ুনঃ রাজশাহী টু দিনাজপুর ট্রেনের তালিকা সময়সূচি ও ভাড়া
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচি
একদিন সাপ্তাহিক বন্ধ ছাড়া সপ্তাহে ৬ দিনের প্রতি দিনেই চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী হতে বিকাল ৩.০০ টায় ছেড়ে যায় তার নির্দিষ্ট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর এই ট্রেনটিও সান্তাহার ষ্টেশনে পৌঁছে থাকে বিকাল ৫.২০ মিনিটে।
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি
বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বাদ দিয়ে প্রতিদিনই রাজশাহী হতে রাত্রি ৯.০০ ঘটিকার সময় যাত্রা শুরু করে থাকে। যাত্রাপথে অনেক ষ্টেশন অতিক্রমকালে এই ট্রেনটিও সান্তাহার ষ্টেশনে পৌঁছে থাকে রাত্রি ১১.২৫ মিনিটে।
উত্তরা মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি
রাজশাহী হতে পার্বতীপুরগামী উত্তরা মেইল এক্সপ্রেস (৩১ ও ৩২ নং) ট্রেনটি প্রতিদিনই দুপুর ১২.৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায় এবং বিকাল ৫.০৮ মিনিটে সান্তাহার জংশন ষ্টেশনে পৌঁছে থাকে, আবার পার্ব্বতীপুর থেকে সান্তাহার জংশনে পৌঁছায় সকাল ১০.০০ টায়।
রাজশাহী হতে সান্তাহার যাওয়ার ট্রেনের ভাড়ার তালিকাঃ
রাজশাহী হতে সান্তাহার জংশন ষ্টেশন দিয়ে বিভিন্ন সময়ে যাতায়াত করে থাকে বরেন্দ্র, তিতুমীর, বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তনগর এবং উত্তরা মেইল এক্সপ্রেস ট্রেনগুলি। চলাচলকারী এইসব ট্রেনগুলির মধ্যে আন্তঃনগর এবং মেইল ট্রেনের ভাড়ার পার্থক্য হয়ে থাকে। তবে নিম্নে উপরোক্ত তিনটি আন্তঃনগর ট্রেনের রাজশাহী হতে সান্তাহার জংশন ষ্টেশনে পৌঁছানোর আসন মূল্য বর্ণিত হলোঃ
আসনের ধরণ টিকিটের মূল্য
------------------------------------------------------
আসনের ধরণ টিকিটের মূল্য
------------------------------------------------------
স্নিগ্ধা ২০৫ টাকা
প্রথম সীট ১৬৫ টাকা
শোভন চেয়ার ১২৫ টাকা
শোভন ১০৫ টাকা
------------------------------------------------------
বরেন্দ্র, তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের তালিকাঃ
রাজশাহী হতে সান্তাহার জংশন হয়ে যেসব ট্রেনগুলি চলাচল করে থাকে, এইসব ট্রেনগুলিও সপ্তাহে অন্তত একদিন বন্ধ থাকে। তবে উত্তরা মেইল এক্সপ্রেস ট্রেনটি যেহেতু একটি মেইল ট্রেন, তাই এটি সপ্তাহের প্রত্যেকদিনই চলাচল করে থাকে। নিম্নের ছকে ৩টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক বন্ধের তালিকা বর্ণিত হলোঃ
সান্তাহার হতে বগুড়া যাওয়ার ট্রেনের সময়সূচি ও ভাড়াঃ
সান্তাহার হতে বুগড়া যাওয়ার ট্রেনগুলির মধ্যে করতোয়া এক্সপ্রেস (৭১৩), লালমনি এক্সপ্রেস (৭৫১), দোলনচাঁপা এক্সপ্রেস (৭৬৭), রংপুর এক্সপ্রেস (৭৭১) এবং বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেনগুলি বিভিন্ন সময়ে চলাচল করে থাকে। নিম্নে এসব ট্রেনগুলির সময়সূচি ও ভাড়ার তালিকা বর্ণিত হলোঃ
কোন কোন বাসে রাজশাহী হতে বগুড়া সরাসরি যাওয়া যায়ঃ
রাজশাহী হতে বগুড়া অথবা বগুড়া হতে রাজশাহী আসা-যাওয়ার ক্ষেত্রে সাধারণত রংপুর-সৈয়দপুরগামী কিছু বাস আছে, যেগুলিতে উঠলে আপনি নিশ্চিত ২ ঘন্টা ২০ মিনিট বা ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে রাজশাহী হতে বগুড়া অথবা বগুড়া হতে রাজশাহী পৌঁছে যেতে পারবেন। এ ছাড়াও রংপুর-রাজশাহী লেখা কিছু বগুড়াগামী বাস আছে, যেগুলো লোকাল বাস।
আরও পড়ুনঃ বিআরটিসি বাসে রাজশাহী হতে রংপুর যেতে চাইলে কি করবেন
কিন্তু এসব গাড়িগুলি আপনি দেখে বুঝতেই পারবেন না যে, এগুলো লোকাল বা আপনাকে নাটোর পর্যন্ত নিয়ে গিয়ে নামিয়ে দিবে। সুতরাং রাজশাহী হতে বগুড়া নির্বিঘ্নে বা সরাসরি যেতে চাইলে যেসব বাসের টিকিট কাটবেন, সেগুলি হলোঃ সেঞ্চুরী স্পেশাল পরিবহন (রংপুর বাস মালিক সমিতির গাড়ি), আতাউল্লাহ এক্সপ্রেস, তাফসীর পরিবহন, অনিন্দ্য এন্টারপ্রাইজ, রাজকীয় পরিবহন, বিআরটিসি, আগমনি পরিবহন, বসুন্ধরা পরিবহন, জে কে স্পেশাল, আদনান ট্রাভেলস, আনিকুর পরিবহন ইত্যাদি।
রাজশাহী হতে বগুড়া যাওয়া বাসের সময়সূচি, ভাড়া ও যোগাযোগ নম্বরঃ
মূলত রাজশাহী হতে রংপুর-সৈয়দপুরগামী বাসগুলিতে উঠলে আপনি একপ্রকার নিশ্চিন্তেই আড়াইঘন্টার মধ্যে বগুড়াতে পৌঁছে যেতে পারবেন। আর এ ক্ষেত্রে আপনাকে সেঞ্চুরী স্পেশাল পরিবহন (রংপুর বাস মালিক সমিতির গাড়ি), আতাউল্লাহ এক্সপ্রেস, তাফসীর পরিবহন, অনিন্দ্য এন্টারপ্রাইজ, রাজকীয় পরিবহন, বিআরটিসি, আগমনি পরিবহন, বসুন্ধরা পরিবহন, জে কে স্পেশাল, আদনান ট্রাভেলস, আনিকুর পরিবহন বাসগুলিতে টিকিট কেটে উঠতে হবে। সুতরাং নিম্নোক্ত ছকে এইসব বাসগুলির সময়সূচি, ভাড়া ও যোগাযোগ নম্বর বর্ণিত হলোঃ
রাজশাহী হতে বগুড়া জেলার দূরত্ব কত?
আপনি যদি বাসযোগে রাজশাহী হতে বগুড়া যেতে চান, তাহলে আপনাকে দূরত্ব হিসাব করতে হবে ১১০ কিঃমিঃ। আর যদি ট্রেনযোগে রাজশাহী হতে সান্তাহার যেতে চান তাহলে দূরত্ব হবে ৮৩.৫ কিঃমিঃ। আবার সান্তাহার থেকে বগুড়ার রেলপথের দূরত্ব হলো ৩৯-৪০ কিঃমিঃ।
কিভাবে ট্রেনের অবস্থান জানবেনঃ
সাধারণত ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে, আপনার নির্ধারিত সময়ে আসছেনা অথবা বিলম্ব হচ্ছে, তাহলে আপনি ষ্টেশন মাস্টারের নিকট খোঁজ করবেন অথবা একে-ওকে জিজ্ঞেস করবেন। সেক্ষেত্রে এহেন সমস্যাগুলো থেকে রেহাই পেতে আপনি ইচ্ছে করলেই আপনার ট্রেনের অবস্থান বা বর্তমানে ট্রেনটি কোথায় অবস্থান করছে তা খুব সহজেই জেনে নিতে পারেন। অর্থাৎ, মনে করুন আপনি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে কোথায় আছে বা অবস্থান করছে তা জানবেন। এজন্য আপমার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR<space>73৩ লিখে পাঠিয়ে দিন 16318 নম্বরে। ফিরতি মেসেজে আপনি ট্রেনের অবস্থান সম্পর্কে দেখে নিতে পারবেন। সুতরাং প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টিআর টাইপ করুন, এরপর একটি স্পেস দিয়ে ট্রেনের নম্বর টাইপ করুন, এরপর তা ওকে বাটনে ক্লিক করে সেন্ড বাটনে ক্লিক করুন। যখনই আপনি সেন্ড বাটন চাপবেন তখন আপনার কাছে জানতে চাইবে যে, আপনি মেসেজটি কোন নম্বরে পাঠাতে চান। সুতরাং এই স্থানে আপনি ১৬৩১৮ লিখে ওকে করবেন। সুতরাং উপরোক্ত নিয়মে আপনি খুব অনায়াসেই আপনার ট্রেনের অবস্থান জানতে পারবেন।
রাজশাহী হতে বগুড়া যাওয়ার বাস ও ট্রেনের তথ্য-শেষ কথাঃ
প্রকৃতপক্ষে রাজশাহী হতে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর, বরেন্দ্র এক্সপ্রেস এবং বাংলাবান্ধা ট্রেন তিনটি সপ্তাহের ৬ দিনই সান্তাহার জংশন হয়ে আসা-যাওয়া করে থাকে। এক্ষেত্রে আজকের আলোচনায় রাজশাহী হতে বগুড়া যাওয়ার বাস ও ট্রেনের তথ্য-এর বিবরণীতে ইতিমধ্যেই তা অবগত হয়েছেন। আমরা অবশ্যই আশা করবো উপরে বর্ণিত তথ্যগুলি যদি আপনি পড়ে থাকেন, তাহলে রাজশাহী হতে বগুড়া যাওয়ার বাস ও ট্রেনের তথ্য সম্পর্কে আপনার একটি পরিপূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে। বর্তমানে এখনও ট্রেন যাত্রা অনেক মানুষের জীবিকার প্রধান মাধ্যম এবং অনেকের নিকটই তা অর্থনৈতিকভাবে অত্যন্ত সাশ্রয়ী ও মিতব্যয়ী বাহন হিসেবে সমধিক পরিচিত।।
আরও পড়ুনঃ নারীদের গরম বেশি লাগে কেন? কারণগুলো কি হতে পারে
তবে যাই বলেন না কেন, ট্রেন যাত্রায় আলাদা একটি আনন্দ আছে, আছে লোকজ সংস্কৃতি, প্রকৃতি, নানা মানুষের কোলাহল, ট্রেনের হুইশেল বা শব্দ মোট কথা সব মিলিয়েই জীবনের একটা আলাদা মাত্রা যোগ হয় এই ট্রেন যাত্রায়। মানুষ এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যাওয়ার মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে উঠা-বসা, আলাপ-আলোচনা এবং নানা পরিবেশ সম্পর্কে জানা যায়। তাই ট্রেন যাত্রা আমাদের অনেকেরই একটি প্রিয় যানবাহন। সুতরাং রাজশাহী হতে বগুড়া যাওয়ার বাস ও ট্রেনের তথ্য এর মধ্যে যদিও বাসযাত্রায় রাজশাহী হতে বগুড়া খুব তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব, তারপরেও আপনার সময় থাকলে অবশ্যই কোন একদিন ট্রেন যাত্রাটাও সেরে নিতে পারেন। আজকের রাজশাহী হতে বগুড়া যাওয়ার বাস ও ট্রেনের তথ্য বিষয়ক আর্টিকেলটি আপনার কেমন লাগলো বা যে কোন বিষয়ে যদি কোন মন্তব্য/পরামর্শ প্রদান করতে চান, তাহলে www.mithurajit.com-এর ওয়েবসাইটের কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন এবং পরিশেষে আপনার দীর্ঘক্ষণের উপস্থিতি ও সম্পৃক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।








এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url