স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারি-কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয়

স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারি-কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয় ইত্যাদি বিষয়ে জানতে নিচের লেখাগুলো মনোযোগ সহকারে পড়তে থাকুন।
www.mithurajit.com
রান্নায় হলুদ একটি অত্যন্ত প্রয়োজনীয় মসলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে (বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আশেপাশের দেশগুলোতে)। যদিও হলুদ মসলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তারপরেও এর রয়েছে নানা প্রকার গুণাবলী।

সূচিপত্রঃ স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারি-কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয়

স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারি
হলুদ কিভাবে খাওয়া ভালো
হলুদে কি কি ধরণের ভিটামিন থাকে
কাঁচা হলুদের নানারকম উপকারিতা
কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয়
স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারি-কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয়-শেষ কথা

স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারিঃ

সাধারণত হলুদের ব্যবহার আমরা দুইভাবে করে থাকি, যা আপনারা সবাই জানেন। আসলে কাঁচা হলুদ বা শুকনো হলুদ দুটোই উপকারি। তবে কাঁচা হলুদ যদি আপনি রোদে শুকিয়ে গুঁড়া করে নিতে পারেন, তাহলে সেটিতে ভিটামিনের পরিমান বেশি পাওয়া যায়। এক্ষেত্রে মসলায় হলুদের গুড়া খাওয়ার চেয়ে যদি আপনি দুধের সাথে মিশিয়ে খেতে পারেন, তাহলে সেটিতে বেশি উপকার মিলবে। আবার যদি ঘি ও গোলমরিচ দিয়ে কাঁচা হলুদ খেতে পারেন, তাতে কারকিউমিনের পুষ্টিগুণ অনেকাংশেই বেড়ে যায়। আবার ঘি ও হলুদ একসঙ্গে খেলে তা লিভারের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং সেইসঙ্গে শরীরের প্রদাহও অনেকাংশে কমে যায়।

আরও পড়ুনঃ চুল ঘন ও কালো করতে চান, জেনে নিন সহজ ১০টি উপায়

তবে হলুদ যে ভাবেই খাওয়া হোক না কেন, তা যেন অবশ্যই নিয়ম মাফিক হয়ে থাকে অর্থাৎ তা চলমান ধারা হিসেবে পরিগণিত না হয়। হলুদের ব্যবহার আমরা সবথেকে বেশি করে থাকি রান্নার কাজে। প্রায় প্রতিটা তরকারি রান্না করতে হলুদের প্রয়োজন হয় সবথেকে বেশি। আসলে গুঁড়া হলুদের মধ্যে যে ভিটামিন থাকে, তা রান্না করার সাথে সাথে অনেকাংশেই ক্ষীণ হয়ে যায়। তাই হলুদের ভিটামিন পেতে হলে তা আলাদা ভাবেই আপনাকে খেতে হবে।

হলুদ কিভাবে খাওয়া ভালোঃ

হলুদের প্রকৃত পুষ্টিগুণ পেতে চাইলে অবশ্যই তা কালো গোলমরিচ এবং দুধের সাথে মিশ্রণ করে খাওয়া ভালো। অর্থাৎ হালকা গরম দুধের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া এবং এক চিমটি গোলমরিচ মিশিয়ে বিশেষ করে রাতে ঘুমানোর আগে খেতে পারেন। আবার কাঁচা হলুদ অনেকেই সকালে খালে পেটে খেয়ে থাকে। এক্ষেত্রে সকালে খালি পেটে কাঁচা হলুদ খেতে হলে অবশ্যই তা বেটে অথবা হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন। এতে করে আপনার হজমে তা সহায়তা করবেন। আবার মধুর সাথে হলুদ মিশিয়েও সকালে খেতে পারেন। অনেকেই সকালে হালকা গরম পানির সাথে মধু ও লেবু মিশিয়ে খেয়ে থাকে। তবে অধিকাংশ পুষ্টিবিদদের মতামত হলো, যদি আপনি মধুর সঙ্গে হলুদ মিশিয়ে খেতে পারেন, তাহলে বেশী উপকৃত হতে পারবেন। যেমন-ত্বকে উজ্জলতা বাড়বে, রোগ প্রতিরোধে সহায়ক হবে এবং মধু ও হলুদের মিশ্রণ খেলে তা হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়তা করে থাকে। তবে মধুর সাথে কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ উভয়ই মেশাতে পারেন। সাধারণত এক গলাস হালকা গরম পানির মধ্যে এত চা-চামচ মধু এবং এক চিমটি হলুদ মিশিয়ে খেতে পারেন, তবে অবশ্যই তা যেন অতিরিক্ত বা নিয়মিত না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকেই।

হলুদে কি কি ধরণের ভিটামিন থাকেঃ

সাধারণত হলুদে প্রচুর ভিটামিন ও গুরুত্বপূর্ণ বেশকিছু খনিজ উপদান থাকে। ভিটামিন সমূহ বলতে মূলত ভিটামিন সি, ভিটামিন বি-৬ (পাইরিডক্সিন), ভিটামিন বি-৩, নিয়াসিন, রাইবোফ্লাভিন, ফোলেট এবং ভিটামিন বি-কমপ্লেক্স-এর মতো কিছু পরিমাণ উপস্থিতি রয়েছে। এ ছাড়াও খনিজ ও অন্যান্য উপাদানের মধ্যে যেমন-পটাশিয়াম, লোহা, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ডায়েটারি ফাইবার বা আঁশ উল্লেখযোগ্য।

কাঁচা হলুদের নানারকম উপকারিতাঃ

সাধারণত কাঁচা হলুদের নানারকম উপকারিতা রয়েছে। বিশেষ করে নিয়মিত এবং পরিমিত কাঁচা হলুদ খেলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। রক্ত পরিস্কার হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা ছাড়াও প্রদাহ বিশেষ করে শরীরের ভেতরে প্রদাহ ও জ্বালাপোড়া কমাতে সাহায্য করে এবং জয়েন্টের ব্যথা ও শক্ত ভা দূর করে।

আরও পড়ুনঃ হলুদ ও গোলমরিচে কমবে বাতের ব্যথা

কাঁচা হলুদ সেবনের ফলে তা হজমে সহায়তা করে এবং পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা কমে যায়। এ ছাড়াও কাঁচা হলুদে মস্তিস্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে থাকে। সর্বোপরি কাঁচা হলুদ সেবনে শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি ঘটে বিশেষ করে শরীরের মধ্যে ক্ষতিকর ফ্রি র‌্যাডিকেল দূর করে তা কোষের ক্ষতি রোধ করে থাকে। সুতরাং বলা যেতেই পারে যে, কাঁচা হলুদে রয়েছে নানারকম স্বাস্থ্যগত উপকারিতা।

কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয়ঃ

সাধারণত অতিরিক্ত কাঁচা হলুদ খেলে পাকস্থলীজনিত নানা সমস্যা তৈরি হয়, যেমন-বমি বমি ভাব, ডায়রিয়া, বদহজম আবার পেট ব্যথাও হতে পারে। আবার অতিরিক্ত মাত্রায় কাঁচা হলুদ সেবনে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। বেশি পরিমাণে কাঁচা হলুদে শরীরের রক্ত পাতলা হওয়ার প্রবণতা বেড়ে যায়। এ ছাড়াও অতিরিক্ত হলুদ সেবনে পুরুষদের প্রজনন ক্ষমতা হ্রাস পায়। অতিরিক্ত কাঁচা হলুদ খেলে শরীরের আয়রন বা লোহা সঠিকভাবে শোষণ করতে পারে না, ফলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হতে পারে। সর্বোপরি অতিরিক্ত কাঁচা হলুদ খাওয়ার ফলে তা ওষুধের সাথে বিক্রিয়াও করে থাকে। তাই যে কোন জিনিসই বিশেষ করে খাদ্য-খাবারগুলি অতিরিক্ত না খেয়ে পরিমিত বা নিয়মমাফিক খাওয়াটাই সঠিক বোধোদয়ের বহিঃপ্রকাশ।

স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারি-কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয়-শেষ কথাঃ

আসলে রান্না করার জন্য আমরা যে বিভিন্ন ধরণের মসলা ব্যবহার করে থাকি তার প্রত্যেকটা মসলাই শরীরের উপকারের জন্য কোন না কোন উপাদান থাকে। ঠিক তেমনই হলুদও একটি উপকারি মসলা যা আমরা রান্না করা ছাড়াও কাঁচা হিসেবেও খেয়ে থাকি। মূলত স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারি হিসেবে গুঁড়া হলুদ এবং কাঁচা হলুদ দুটোই শরীরের জন্য উপকারি। তবে দুটো ভিন্ন ভিন্ন উপায়ে খাওয়া হয়ে থাকে। আবার অতিরিক্ত কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয় সে বিষয়টিও আমাদের জেনে রাখা ভালো। সুতরাং আজকের স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারি-কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয় বিষয়ক আলোচনাটি নিশ্চয়ই আপনার জানতে ও বুঝতে পেরেছেন।

আরও পড়ুনঃ কাঁচা রসুনের উপকারিতা ও খাওয়ার নিয়ম

প্রকৃতপক্ষে প্রতিটা খাদ্যই খাওয়া যেতে পারে তবে সেটা পরিমিত এবং নিয়মমাফিক। মনে করুন, আপনার ভাজা খেতে ভালো লাগলো, তাই বলে আপনি প্রতিদিনই পেট ভরে ভাজা খাবেন এটা কি ঠিক? তাই উপরোক্ত স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারি-কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয় বিষয়ক তথ্যগুলো মনোযোগ সহকারে পড়লে অবশ্যই আপনি উপকৃত হতে পারেন। পরিশেষে স্বাস্থ্য জন্য ভালো রাখতে কোন ধরণের হলুদ উপকারি-কাঁচা হলুদ খেলে কি ক্ষতি হয় বিষয়ক পর্যালোচনায় আপনার দীর্ঘক্ষণ উপস্থিতি এবং সঙ্গে থাকার জন্য mithurajit.com এর পক্ষ হতে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করছি।

--------------------------------------
বি.দ্র.: মূলত এই ব্লকে প্রদত্ত তথ্যগুলি শুধুমাত্র সাধারণ জ্ঞান এবং তথ্যের উদ্দেশ্যে প্রণীত, এটি কোন চিকিৎসা পরামর্শ নয়। তবে চিকিৎসা সংক্রান্ত যে কোন উদ্বেগের জন্য অবশ্যই একজন যোগ্যতাসম্পন্ন এবং স্বাস্থ্যসেবা পেশাদারের সঙ্গে পরামর্শ করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mithu Sarker
Mithu Sarker
আমি মিঠু সরকার, দুই বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আসছি। ব্লগ পোস্ট, ওয়েব কনটেন্ট ও মার্কেটিং রাইটিংয়ে আমার বিশেষ দক্ষতা রয়েছে। মানসম্মত ও পাঠকবান্ধব লেখার মাধ্যমে অনলাইন সফলতা গড়াই আমার লক্ষ্য।